আপিল বিভাগের রায়, খুললো ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের পথ
স্টাফ রিপোর্টার : সংশ্লিষ্ট এক রিটের বিষয়ে রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর করে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ রায়ের ফলে জটিলতা কেটে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের পথ খুলেছে।
বৃহস্পতিবার (২ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ রায় দেওয়ার পর এক ব্রিফিংয়ে এমন তথ্য জানান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
তিনি বলেন, ‘আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ আজ একটা রায় দিয়েছেন। এ রায়টি সরকারের পক্ষে, রাষ্ট্রের পক্ষে ঘোষিত হয়েছে। আপিলটি মঞ্জুর হয়েছে। দীর্ঘদিন ধরে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের যে আইনি জটিলতা ছিল, আজ এ রায়ের মাধ্যমে তা দূর হলো। প্রাথমিক শিক্ষা কার্যক্রমে রায়টি ইতিবাচক প্রভাব ফেলবে।’
এর আগে ৫০ শতাংশ চাকরিকাল গণনা করে গ্রেডেশন তালিকা প্রণয়ন করে জ্যেষ্ঠতা দেওয়া, প্রধান শিক্ষক হিসেবে পে স্কেল প্রাপ্তি এবং নানাবিধ আর্থিক ও প্রশাসনিক সুবিধা দেওয়ার দাবিতে একদল শিক্ষক ২০১৭ সালে হাইকোর্টে রিট করেন। এতে করে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়।
সেই রিটে হাইকোর্ট রুল দেন। রুলের শুনানি শেষে ২০১৯ সালের ১১ মার্চ হাইকোর্ট রুল আংশিক মঞ্জুর করেন। এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার সেই আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ।
(ওএস/এএস/জুলাই ০২, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘লিখিত দলিল না থাকলে জামায়াত বলত, দেশটাও তারা স্বাধীন করেছে’
- টুঙ্গিপাড়ায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
- আপিল বিভাগের রায়, খুললো ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের পথ
- ‘নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে’
- পুষ্টিগুণ সমৃদ্ধ টকটকে করমচা
- ‘লেখাপড়া না করায় অনেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে না’
- ‘তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে, চীন তত দ্রুত এগোবে’
- ভরিতে সোনার দাম বাড়লো ২২১৬ টাকা
- বিদায়ী অর্থবছরে রেমিট্যান্সে রেকর্ড, রিজার্ভেও স্বস্তি
- কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড
- নিখোঁজের ৫০ দিন পর রান্নাঘরে পুতে রাখা লাশ উদ্ধার
- এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী
- ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ
- ‘বাংলাদেশ থেকে পাকসেনা খতম করে তবে থামব’
- কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে খাবার তুলে দিলো প্রশাসন
- সাতক্ষীরায় কলেজছাত্রী রিফা অপহরণ, দুই সপ্তাহে উদ্ধার নেই, হয়নি মামলা
- দিনাজপুর শিক্ষা বোর্ডে এক লাখ ১৩ হাজার ৪৭৯ জন এইচএসসি পরীক্ষার্থী
- হাবিপ্রবির ৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, ৬০ জনের বিভিন্ন মেয়াদে শাস্তি
- তালায় বাস চাপায় স্কুলছাত্র নিহত, আহত শিক্ষক বাবা
- ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়
- কোকের বোতলে রাখা ঘাস নিধনের বিষ কোক ভেবে পান, যুবকের মৃত্যু
- ‘আজ থেকে আ.লীগের সাথে আমার কোনো সম্পর্ক নেই’
- বিচারক দম্পতির বাসায় চুরি, অলঙ্কারসহ ২০ লাখ টাকার মালামাল লুট
- কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সুবর্ণচরে ডাম্প ট্রাক কেড়ে নিলো মডেল মসজিদের খতিবের জীবন
- টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- শ্রীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের সমর্থকদের উদ্যোগে নির্বাচনী সভা
- কমলাপুর রেল স্টেশনে আধুনিক স্বাস্থ্যসম্মত টয়লেট চালু
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- কবি রাসেল আশেকী’র ৫০তম জন্মদিন আজ
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- লাকসামে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪
- কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বম কারাগারে
- রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা
- ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ
- শ্রীমঙ্গলে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ৫৪৮ কোটি ৫৪ লাখ টাকার সার কিনবে সরকার
- চট্টগ্রাম বন্দরে আজও বন্ধ পণ্য খালাস
-1.gif)







