নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সেলিম প্রধানকে
স্টাফ রিপোর্টার : রাজধানীর গুলশান থানার হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের একটি মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধানকে (৫২) গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই আদেশ দেন।
সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে কারাগারে থাকা সেলিম প্রধানকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।
আবেদনে বলা হয়, আসামি সেলিম প্রধান বিগত সরকারের সক্রিয় নেতা ও অন্যতম অর্থ জোগানদাতা। ছাত্র আন্দোলনকে প্রতিহত করতে গুলশান ও ভাটারা এলাকায় শিক্ষার্থীদের মারধর ও সুপরিকল্পিতভাবে মামলার বাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় তার সরাসরি উসকানি এবং আর্থিক সহায়তার তথ্য পাওয়া গেছে।
সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
সেই আবেদনের শুনানির জন্য কারাগারে থাকা সেলিম প্রধানকে আদালতে হাজির করা হয়।
শুনানিকালে আসামিপক্ষের আইনজীবীরা গ্রেপ্তার দেখানোর বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট গুলশান থানার নতুন বাজার বাঁশতলা এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন ভিক্টটিম মো. তৌহিদ মিয়া।
পরে তৌহিদ মিয়া নিজেই বাদী হয়ে আদালতে একটি সিআর মামলা করেন। মামলায় ৮৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। আদালত গুলশান থানাকে অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণের আদেশ দেন।
(ওএস/এএস/জুলাই ১৪, ২০২৬)
পাঠকের মতামত:
- কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণ, আহত দুই দিনমজুর, চিকিৎসা ব্যয় নিয়ে দুশ্চিন্তা
- পাংশায় বসত বাড়িতে হামলা ভাংচুর,থানায় লিখত অভিযোগ
- নড়াইলের ৬০ শতাংশ গ্রামীণ সড়কই কাঁচা, বর্ষায় ভোগান্তি
- জামালপুরে এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও খাবার বিতরণ
- এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ফুলপুরে ঋষিদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ
- নদীবন্দরে কোনো সতর্কতা নেই
- আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কাতার বিশ্বকাপ ফাইনালের সেই রেফারি
- ‘ফ্যাসিস্টের অপরিকল্পিত উন্নয়নেই বন্যা পরিস্থিতির অবনতি’
- ৮ বছর পর রাজের নাটকে জাহিদ হাসান, সঙ্গে তটিনী ও খাইরুল বাসার
- এজেএফবি স্টার অ্যাওয়ার্ড পেলেন মোশাররফ করিম
- নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সেলিম প্রধানকে
- ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প
- ‘৫ আগস্টের মধ্যেই জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন’
- ‘ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সহায়তা দেওয়া হবে’
- সোনার দাম আরও কমলো
- বিপৎসীমার নিচে তিস্তার পানি, কমছে বন্যার পানি
- 'মুক্তিফৌজের সাহসিকতায় বাংলাদেশ স্বাধীন হবেই'
- যৌতুকের দাবিতে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
- গাড়ি বহর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বন্যায় নিহত বেড়ে ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
- পহেলা আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা
- দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ, তথ্য লুকাতে হাসপাতালে সাংবাদিক প্রবেশে বাধা
- প্রাথমিক বৃত্তিতে নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য
- কাপ্তাইয়ে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে ৫ বছর বয়সী শিশুর মৃত্যু
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
- বগুড়া লেখক চক্র সম্মাননা পেলেন ৫ বিশিষ্টজন
- আয়না থাকুক ঝকঝকে
- আগৈলঝাড়ায় মারামারির ঘটনার ৩ মাস পর একজনের মৃত্যু
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সেলিম প্রধানকে
- চাষী
- ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগারের কমিটি গঠন
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প
১৪ জুলাই ২০২৬
- এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সেলিম প্রধানকে
-1.gif)







