নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো কলিমউল্লাহকে
স্টাফ রিপোর্টার : সব মামলায় জামিন পাওয়ার পর মুক্তির অপেক্ষায় থাকা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহকে নতুন করে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মুস্তাঈন বিল্লাহ সাব্বিরের হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ কলিমউল্লাহকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। সেদিন শুনানির জন্য ৩০ জুলাই দিন ধার্য করেন আদালত।
বৃহস্পতিবার শুনানির জন্য কলিমউল্লাহকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আসামিপক্ষে আইনজীবী আব্দুল রশীদ এর বিরোধিতা করেন।
শুনানির একপর্যায়ে আদালতের অনুমতি নিয়ে কলিমউল্লাহ বলেন, আবু সাঈদ হত্যার প্রতিবাদ সবার আগে আমিই করেছি। সে আমার ছাত্র ছিল।
আমি জুলাই আন্দোলনের বিরোধিতা করিনি। আমার প্রতিবাদের রেকর্ড রয়েছে।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ভুক্তভোগী মুস্তাঈন বিল্লাহ সাব্বির আন্দোলনে অংশ নেন। গত ১৯ জুলাই বিকেলে উত্তরা পশ্চিম থানার রবীন্দ্র সরণি এলাকায় অবস্থানকালে একদল সশস্ত্র ব্যক্তি ছাত্র-জনতার ওপর গুলি চালায়। এতে সাব্বিরের বাঁ হাতের কনুইয়ে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় আরও কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে প্রথমে উত্তরা হাইকেয়ার জেনারেল হাসপাতাল এবং পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ ভর্তি করেন।
ঘটনার পর মুস্তাঈন বিল্লাহ সাব্বির বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
প্রসঙ্গত, ২০২৫ সালের ৭ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কলিমউল্লাহকে গ্রেপ্তার করে। সেদিনই দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। ওই মামলায় গত ১৪ জুন হাইকোর্ট তাকে জামিন দেন। জামিননামা দাখিলের পর তার মুক্তির প্রক্রিয়া চলছিল। তবে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোয় আপাতত তার মুক্তি স্থগিত থাকল।
(ওএস/এএস/জুলাই ৩১, ২০২৬)
পাঠকের মতামত:
- লতিফ সিদ্দিকী কারাগারে
- নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো কলিমউল্লাহকে
- আপসের প্রস্তাব নাকচ, গণভোটের দাবিতে অনড় শফিকুর
- ‘আমি নিজেও জানি না কীভাবে সব হয়ে গেছে’
- ফিফার স্পষ্ট বিবৃতি, ‘কেউ ফুটবল বিক্রি করছে না’
- ইরান যুদ্ধ নিয়ে শীর্ষ উপদেষ্টাদের মধ্যে মতবিরোধ, বিরক্ত ট্রাম্প
- ভারত থেকে রাজনৈতিক কার্যক্রম চালানোর অনুমতি নেই শেখ হাসিনার
- বাড়লো সোনার দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা
- রক্তমাখা পতাকা প্রধানমন্ত্রীকে উপহার দিলেন জুলাই যোদ্ধা আজিজুর রহমান
- ফরিদপুরে মাদকের টাকার জন্য মাকে হত্যা, ঘাতক পুত্র গ্রেপ্তার
- ‘সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো’
- বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েছে ইউরোপের ৫৫ দেশ
- ভারতে শরণার্থীর সংখ্যা দাঁড়ায় ৭১ লাখ ৩৩ হাজার ৪ জন
- প্রধানমন্ত্রী, আলিফের পাশে যান
- নতুন কর ছাড়াই নাসিকের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা
- গোপালগঞ্জে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
- দিনাজপুরে ক্লাসরুমে শিক্ষার্থী আহত ঘটনায় দোষী তিন শিক্ষার্থীকে এক মাস বহিষ্কার
- আ. লীগ নেতা সাংবাদিক মেহের মামুনের স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা
- ভাঙ্গুড়ায় বৃত্তিপ্রাপ্ত ২৮ শিক্ষার্থীকে সংবর্ধনা
- ক্যাশলেস লেনদেনের প্রসারে ব্র্যাক ইউনিভার্সিটিতে ব্র্যাক ব্যাংকের ‘বাংলা কিউআর’ চালু
- গোপালগঞ্জে জুলাই শহীদ পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিল ছাত্রদল
- কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা
- দেশে তুলা চাষের অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও প্রণোদনা
- অপরাধমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান পাংশা থানার ওসির
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- নবীনগর বাজারের উপর দিয়ে রাস্তা নির্মাণ না করার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, প্রেমিক পরিবার লাপাত্তা
- বাউফলে ভয়াবহ কালবৈশাখী ঝড়ে নিহত ২, আহত ২০
- পঞ্চগড়ে গলায় গুলি ফুটিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
- থানায় হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের চেষ্টা, আটক ৯
- আমতলীতে ফোরকান ও তালতলীতে মিন্টু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত
- কালের সাক্ষী সিংহ বাড়ি এখন শুধুই ইতিহাস
- বাংলাদেশ-ভারতই চালাবে দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি ও সমৃদ্ধি
- দুই দিনের রিমান্ডে গ্রেপ্তারকৃত সাইফুলের জিজ্ঞাসাবাদ চলছে
- সাংবাদিকতা ফেলোশীপ পেলেন সাংবাদিক অমর ডি কস্তা
- নিউইয়র্ক সিটির নতুন মেয়র ইসলামভীতি দূর করবেন?
- পলাশবাড়ী পৌরসভার বহুমুখী উন্নয়নে কাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








