E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত

২০২৬ আগস্ট ০৮ ১৩:৫৯:৪৮
প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত

স্টাফ রিপোর্টার : আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৬ আগস্ট) এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার এম. বদরুদ্দোজা বাদল এবং সিনিয়র অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান আসাদ।

আইনজীবী মনিরুজ্জামান আসাদ জানান, এর ফলে আপাতত নির্বাচন বন্ধ।
অর্থাৎ আগামী ৮ আগস্ট নির্বাচন ও ভোট অনুষ্ঠিত হচ্ছে না।

এর আগে চলচিত্রের নায়ক আশরাফ উদ্দিন আহমেদ (নায়ক উজ্জ্বল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন।

রিটে বলা হয়, এফবিসিসিআই সালিশ ট্রাইব্যুনালে আরবিট্টেশন (সালিশি) মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না। এরপর বাণিজ্য মন্ত্রণালয়ের যথাযথ কর্তৃপক্ষের কাছে এ সংক্রান্ত বিষয়ে প্রতিকার চেয়ে আবেদন করা হয়েছে।

তার পরও কোনো পদক্ষেপ গ্রহণ না করায় রিট দায়ের করা হয়েছে। ওই রিটের শুনানি নিয়ে এই আদেশ দেন উচ্চ আদালত।

(ওএস/এএস/আগস্ট ০৮, ২০২৬)



পাঠকের মতামত:

০৮ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test