শিক্ষার্থী চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মাদারগঞ্জে চাঞ্চল্যকর চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামিকে মৃত্যুদণ্ড এবং ৭ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডে দণ্ডিত এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত ৩ মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘ প্রায় এক দশক ধরে তদন্ত ও ১৮ জনের সাক্ষ্যগ্রহণের পর অবশেষে ঘোষণা করা হলো এই মামলার রায়।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার গজরিয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মো. সাখাওয়াত (৩২), মো. তাইজলের ছেলে মো. সোহেল (৩০), মো. আছর শেখের ছেলে মো. আল আমিন (৩১), মৃত ভোলার ছেলে মো. সাদ্দাম (৩১), মো. কামালের ছেলে মো. উজ্জ্বল (৩১), সোজা মিয়ার ছেলে অন্তর (৩১) ও শহিদুলের ছেলে ফয়জুর (৩৩)।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- একই গ্রামের মৃত গিয়াসের ছেলে মো. চান মিয়া (৫১), মো. আছর শেখের ছেলে মো. জিয়ার (৪৬), মৃত ভোলার ছেলে মো. শাহ আলম (৪৬), রফিজলের ছেলে মো. কাউসার (৩০), মো. তারা মিয়ার ছেলে মো. রিফাত (৩২), মোঃ আব্বাস আলীর ছেলে মো. সুমন (৩২), ও মৃত নাটু শেখের ছেলে মো. মুস্তফা (৫০)।
আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ নেজাম উদ্দীন এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. দিদারুল ইসলাম দিদার বলেন, ২০১৬ সালের ১০ এপ্রিল মাদারগঞ্জের গজারিয়া গ্রামে শিক্ষার্থী মহর আলী ও তার ভাতিজা স্বপন মিয়াকে কৌশলে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে আসামিরা। নিখোঁজের তিনদিন পর একটি পাটক্ষেত থেকে তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। চাঞ্চল্যকর এই জোড়া খুনের ঘটনায় নিহত স্বপনের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে একই বছরের ১৯ মে মাদারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আদারভিটা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ থেকে ঘটেছে এই হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের শিকার মহর আলী ছিলেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আর দশম শ্রেণিতে পড়তেন স্বপন মিয়া।
দীর্ঘ প্রায় এক দশক তদন্ত, ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মামলাটির রায় হলো। রায়ে ৭ আসামির মৃত্যুদণ্ড এবং ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নিহতদের স্বজনরা। একই সঙ্গে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন তাঁরা।
আসামি পক্ষ এই রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।
(আরআর/এসপি/আগস্ট ২০, ২০২৬)
পাঠকের মতামত:
- রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি
- মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধনে নিখোঁজ অনন্তের সন্ধান চেয়েছেন সহপাঠিরা
- সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা বৃদ্ধিতে বিআরটিএর প্রশিক্ষণ কর্মশালা
- সাতক্ষীরায় বস্তিবাসীদের আবাসন সংকট সমাধানে সংলাপ, ৮ দফা সুপারিশ
- সাতক্ষীরায় পুলিশের উপস্থিতিতে বিএনপির তিন নেতা-কর্মীর চাঁদা আদায়, গ্রেপ্তার ১
- শিক্ষার্থী চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে ‘বাংলা কিউআর’ কর্মশালার আয়োজন
- যে রক্তের দাগ মোছেনি : ২১শে আগস্ট থেকে ২০২৪’র রক্তাক্ত পরিক্রমা
- কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে সাতক্ষীরার কালিগঞ্জের সাজু ও রেবতীর মৃত্যু
- ট্রানজিট নোড থেকে নিয়ম-প্রভাবক: বঙ্গোপসাগরে বাংলাদেশের অবকাঠামোগত শক্তি
- উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের আলোচনায় সরকার
- মাঠে ঘাম ঝরছে, চোখে জাতীয় দলের স্বপ্ন সিরাজগঞ্জের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেয়েদের
- ডাক্তারের অবহেলার সিজারিয়ান রোগীর মৃত্যু
- কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা
- সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র্যালি সমাবেশ
- বাবার সঙ্গে বাড়ি ফেরা হলো না দুই শিশুর, ঘাতক ট্রাক কেড়ে নিল বাবার প্রাণ
- ফুলপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও সমাবেশ
- প্রাইভেটকারে গুলি করে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম
- রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল
- নড়াইলে তথ্য অধিকার আইনে আবেদনের তিন মাস পর পিআইও অফিসের অসম্পূর্ণ তথ্য প্রদান
- শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- নোয়াখালীতে ২৭ জনকে গ্রেপ্তার
- মশার ছোট্ট হুল, বড় স্বাস্থ্যঝুঁকি: প্রতিরোধে চাই সম্মিলিত অঙ্গীকার
- যশোরে লাইসেন্সবিহীন মিনারেল ওয়াটারের রমরমা বাণিজ্য
- পাংশায় নিখোঁজের একদিন পর দুই সন্তানের জননীর ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
- ‘শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্প গোটা বিশ্বে অনন্য দৃষ্টান্ত’
- কলাপাড়ায় সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হাত-পা-মুখ বেঁধে হত্যা করে ঘরের মালামাল লুট
- পাংশায় বিশ্ব তামাকমুক্ত দিবস অনুষ্ঠিত
- পঞ্চগড়ের দ্বারিকামারি মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- টুনিরহাট গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টুস্টার বোদা
- তাড়াশে বিগ্রেডিয়ার জেনারেল নজরুল হাসানের গণসংযোগ শুরু
- বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
- ঝালকাঠি থানা হেফাজতে যুবকের মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা!
- নীলফামারী চেম্বার নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পূর্ণ প্যানেলে জয়
- ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কিশোরকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
২০ আগস্ট ২০২৬
- শিক্ষার্থী চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
- ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন
-1.gif)








