E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নতুন রাষ্ট্রপতিকে অ্যাটর্নি জেনারেলের অভিনন্দন

২০২৬ আগস্ট ২২ ১৫:২৯:৫৩
নতুন রাষ্ট্রপতিকে অ্যাটর্নি জেনারেলের অভিনন্দন

স্টাফ রিপোর্টার : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক অভিনন্দন বার্তায় অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা, বিচক্ষণতা ও দেশপ্রেম রাষ্ট্রপতির মহান দায়িত্ব পালনে তাকে সহায়তা করবে।

রাষ্ট্রপতির নেতৃত্বে দেশের সংবিধান, আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ, বিচার বিভাগের স্বাধীনতা এবং নাগরিকদের মৌলিক অধিকার আরও সুদৃঢ় ও সমুন্নত হবে-এমন প্রত্যাশা ব্যক্ত করেন অ্যাটর্নি জেনারেল।

তিনি বলেন, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে আমি তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করছি এবং রাষ্ট্রের কল্যাণে তার দায়িত্বশীল ভূমিকার প্রতি আন্তরিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করছি।

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

(ওএস/এএস/আগস্ট ২২, ২০২৬)


পাঠকের মতামত:

২২ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test