E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

অপশক্তির বিরুদ্ধে সনাতনীদের সরকারের পাশে থাকার আহ্বান আইনমন্ত্রীর

২০২৬ সেপ্টেম্বর ০৪ ১৪:৩৩:০২
অপশক্তির বিরুদ্ধে সনাতনীদের সরকারের পাশে থাকার আহ্বান আইনমন্ত্রীর

স্টাফ রিপোর্টার : যেকোনো অপশক্তির বিরুদ্ধে সরকারের পাশে থাকতে সনাতনীদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ শৈলকুপায় জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শ্রীকৃষ্ণের এই জন্মতিথিতে আপনাদের এই আনন্দ উৎসব, যে ভক্তি-শ্রদ্ধা, ধর্মের প্রতি যে আস্থা বিশ্বাস সেই জায়গায় আমি আপনাদের সঙ্গে সংহতি প্রকাশ করি। সব ধর্মের মানুষ নির্বিঘ্নে-নির্ভয়ে ধর্ম পালন করতে পারছে এখন। আমরা চাই এই পরিবেশ বজায় থাকুক।

মন্ত্রী বলেন, পাঁচ হাজার বছর আগে অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়। সব অপশক্তি ও অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করা ভগবান শ্রীকৃষ্ণের মুল লক্ষ্য ছিল। আমরা বিশ্বাস করি, যেকোনো অপশক্তির বিরুদ্ধে আমরা যখন সংগ্রাম করব আপনারা আমাদের পাশে থাকবেন।

জন্মাষ্টমীর আলোচনা অনুষ্ঠান শেষে আয়োজিত র‌্যালিতে অংশ নেন আইনমন্ত্রী। এসময় ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এম এ মজিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০৪, ২০২৬)













পাঠকের মতামত:

০৪ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test