মাদারীপুরে সেকান্দার হত্যা মামলা
৩ ভাইয়ের যাবজ্জীবন, এক ভাইয়ের সাত বছরের কারাদণ্ড
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈর উপজেলার সেকান্দার আলী হাওলাদার হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড ও এক ভাইয়ের সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আজ মঙ্গলবার দুপুরে এই রায় দেন মাদারীপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (প্রথম আদালত) বিচারক নাহিদুর রহমান নাহিদ।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন রাজৈর উপজেলার বাসাবাড়ি এলাকার গফুর হাওলাদারের তিন ছেলে লিটন হাওলাদার, টিটন হাওলাদার ও বাচ্চু হাওলাদার। সাত বছরের দন্ডপ্রাপ্ত আসামী আতিয়ার হাওলাদারও গফুর হাওলাদারের ছেলে।
এই মামলা থেকে ১৪ জন আসামী খালাস পেয়েছেন। দণ্ডপ্রাপ্তরা রায় দেয়ার সময় আদালতে কেউ উপস্থিত ছিলেন না। আসামিরা জামিনে গিয়ে পলাতক আছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২০১৪ সালের ৫ জুলাই বাড়ি ফেরার পথে রাজৈরের বাসাবাড়ি ব্রিজের কাছে আসলে আাসামিরা সেকান্দার আলী হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন। পরে হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে তিনি মারা যান। এই ঘটনায় নিহতের ভাই ইলিয়াস হাওলাদার বাদি হয়ে রাজৈর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৬ সালের ৩০ ডিসেম্বর আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেন সিআইডির পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম। এই মামলার পিপি রায়ে সন্তোষ প্রকাশ করেন।
মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি এমারত হোসেন খান বলেন, আসামীদের সাথে জমিজমা নিয়ে বিরোধ ছিলো। এরই জেরে সেকান্দার আলী হাওলাদারকে পরিকল্পিতভাবে হত্যা করার জন্য ব্রীজের ঢালে লোহা, শাবল, হাতুরী দিয়ে আঘাত করা হয়। এসময় তিনি গুরুতরভাবে জখম হন। এরপর তাকে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তিনি সেখানে মারা যান। পরে এই ঘটনার নিহতের ভাই মামলা করেন। মামলায় ১৩ জনের স্বাক্ষ্য গ্রহণ করা হয়। আজ (মঙ্গলবার) এই মামলার রায় ঘোষণা করা হয়। মামলায় তিনজন আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এই রায়ে সন্তোষ প্রকাশ করছি।
(এএসএ/এসপি/সেপ্টেম্বর ১৫, ২০২৬)
পাঠকের মতামত:
- ভাদ্রের শেষেই কুড়িগ্রামে শীতের আমেজ
- ডিজিটাল ফাইন্যান্সিংয়ের প্রসারে ব্র্যাক ব্যাংক ও এসএসএল ওয়্যারলেসের উদ্যোগ
- রাজনীতি আমার কাছে কী
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বিজয়ী লাল তরুণ
- সাঈদ-উর রহমান: শিক্ষকের ‘আপনি’ সম্বোধনে মানুষের মর্যাদার পাঠ
- ‘ঘুষ সাইট’-এর অভিযোগে দুই কর্মচারী শোকজ, তদন্তের পরপরই শিক্ষা কর্মকর্তার বদলি
- ধর্ষণের পর শিশু শিক্ষার্থীকে ঘরে পুঁতে রাখা, অভিযুক্তের ফাঁসির দাবি
- ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী
- দেশে এসে শরিফুলের কুরবানির ঈদ উদযাপনের ইচ্ছা অপূর্ণ রয়ে গেল
- ৩ ভাইয়ের যাবজ্জীবন, এক ভাইয়ের সাত বছরের কারাদণ্ড
- শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ
- ছাত্র গণ মঞ্চের সদস্য সচিবের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ
- টাঙ্গাইলে প্রাথমিকে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা সংবর্ধিত
- ‘১৭ বছরের নিপীড়ন নির্যাতন যেনো আমরা ভুলে না যাই’
- সোনাতলায় গৃহবধূকে ধর্ষণের মামলায় নাজিম গ্রেপ্তার
- ঝিনাইদহে মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি দখলের হুমকি
- কেমিক্যাল ও শিল্পখাতে স্বনির্ভরতার অঙ্গীকার নিয়ে ‘রেডমিন হরাইজন’ আয়োজন
- নীরবতার এক অদৃশ্য আয়না
- প্রশাসনের কাছে যেয়েও প্রতিকার পাচ্ছেন না আব্দুল জলিল!
- চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
- শাহজালালের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
- ২২ দিন ইলিশ ধরা মানা, কেনাবেচাতেও নিষেধাজ্ঞা
- বিয়ের সাধ পূরণ হলো না শুভর, ঘাতক বিআরটিসি কেড়ে নিল প্রাণ
- ‘বর্বরতা বন্ধ হতে হবে’
- প্রথমবার মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র
- তারাকান্দায় নির্যাতিত ও অসহায় পরিবারের পাশে ওসি ওয়াজেদ
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- সরকারি জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে ইউনিয়ন আ.লীগ সভাপতির বিরুদ্ধে মামলা
- বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবি
- ভোট বর্জন সার্থক: রিজভী
- লক্ষ্মীপুরে সংঘর্ষ-হত্যার ঘটনায় ৪ মামলা, এ্যানীসহ আসামি সাড়ে তিন হাজার
- কলাপাড়ায় কৃষকদের সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- লক্ষ্মীপুরে বোমা ফাটিয়ে স্বর্ণের দোকান লুট, ডাকাতের গাড়ি চাপায় পথচারী নিহত
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, ৩ জনের মৃত্যু
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- কুমিল্লায় নাবালিকাকে ধর্ষণের দায়ে আলাউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
- কলাপাড়ায় ওসির প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও, ঝাড়ু মিছিল
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কেমিক্যাল ও শিল্পখাতে স্বনির্ভরতার অঙ্গীকার নিয়ে ‘রেডমিন হরাইজন’ আয়োজন
১৫ সেপ্টেম্বর ২০২৬
- ৩ ভাইয়ের যাবজ্জীবন, এক ভাইয়ের সাত বছরের কারাদণ্ড
- মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
-1.gif)








