‘কিছু সাংবাদিকের বিরুদ্ধে একটা ইনভেস্টিগেশন চলছে’
স্টাফ রিপোর্টার : কতিপয় সাংবাদিক তৎকালীন সরকারের সময় বিভিন্ন অপকর্মকে সহায়তা করেছেন। ইতিমধ্যে সেই সাংবাদিকদের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে আওয়ামী লীগ সরকারের সময় শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন মেজর (অব.) সাব্বির রহমান ওসমানী।
জবানবন্দিতে মেজর (অব.) সাব্বির রহমান ওসমানী র্যাবে থাকা অবস্থায় ২০১০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত বরগুনার পাথরঘাটায় এবং সুন্দরবনে জিয়াউল আহসানের নেতৃত্বে বিচারবহির্ভূত হত্যার বর্ণনা তুলে ধরেন।
চিফ প্রসিকিউটর বলেন, ‘আমাদের কাছে কতিপয় সাংবাদিকের বিরুদ্ধে একটা অভিযোগ আছে।
কতিপয় সাংবাদিক তৎকালীন সরকারের সময় বিভিন্ন অপকর্মকে সহায়তা করেছেন। র্যাবের তৎকালীন মিডিয়া উইংয়ের প্রধান কমান্ডার সোহায়েল পছন্দের কিছু সাংবাদিককে বা সংবাদমাধ্যমকে আমন্ত্রণ করতেন।
তাদের নিয়ে ওই অপারেশন স্থলে পর্যন্ত চলে যেতেন। ঢাকা থেকে সেই পছন্দের সাংবাদিক বা সংবাদমাধ্যমকে নিয়ে অপারেশন স্থলে যেতেন। সেই পাথরঘাটার চরদুয়ানী পর্যন্ত নিতেন। তাদের লাইফ জ্যাকেট দিতেন। তাদের যেভাবে ব্রিফ করা হতো, সেইভাবে তারা পরবর্তীকালে প্রচার করতেন।’
‘তৎকালীন সময়ে কিছু বিতর্কিত মিডিয়া অথবা কিছু বিতর্কিত সাংবাদিক, যারা এই কর্মকাণ্ডের সহযোগিতা করেছেন, এবেটমেন্ট করেছেন, তারাও কিন্তু সমভাবে অপরাধী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরও বিচার হওয়া উচিত। আমি মনে করি, এটাও কিন্তু মানবতাবিরোধী অপরাধ। তারাও একইভাবে সংঘটন করেছেন। তো সেই কারণে আমাদের আজকের এই সাক্ষীর মুখ থেকে কতিপয় সাংবাদিকদের একটা ধারণা পাওয়া গেছে।’
‘সাংবাদিকদের বিরুদ্ধে একটা ইনভেস্টিগেশন চলছে এবং পরবর্তীকালে আজকের এই সাক্ষীর সাক্ষ্য হয়তো এটা সহায়ক হিসেবে কাজ করতে পারে’, বলেন চিফ প্রসিকিউটর।
(ওএস/এএস/সেপ্টেম্বর ১৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘কিছু সাংবাদিকের বিরুদ্ধে একটা ইনভেস্টিগেশন চলছে’
- ‘মানুষের চেয়ে পশুদের বিশ্বাস করা আমার কাছে সহজ’
- উন্নয়নশীল দেশের জন্য ১১২ বিলিয়ন ডলারের বেসরকারি মূলধন সংগ্রহ বিশ্বব্যাংকের
- ‘স্বদেশী কেইন নয়, মেসিই ব্যালন ডি-অর দাবিদার’
- ১১ দলের রংপুর লংমার্চে যুক্ত হলো তিস্তা মহাপরিকল্পনার দাবি
- অস্কারের জন্য বাংলাদেশ থেকে জমা পড়ল ৫ সিনেমা
- প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ‘ফের আলোচনা শুরু’
- নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
- পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড
- মামলার ভয় দেখিয়ে প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেপ্তার
- সিলেটে মুক্তিবাহিনী সুতারকান্দি পাকঘাঁটি আক্রমণ করে
- সিএমএসএমই খাতের পুনঃঅর্থায়ন তহবিলে ব্র্যাক ব্যাংক
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দিতে আইএইএ’র সহযোগিতা চাইল বাংলাদেশ
- সুন্দরবনের অভয়ারণ্যের নিষিদ্ধ খালে মাছ ধরায় ৫ জেলে আটক
- বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
- ঈশ্বরদীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- কাপাসিয়ায় ইভটিজিংয়ের অপরাধে বখাটের ৩ মাসের কারাদণ্ড
- বঙ্গোপসাগর থেকে হিমালয়: ভূ-রাজনীতির কেন্দ্রমূলে বাংলাদেশ
- ডেঙ্গু রোগীদের মশারি দিলেন মেয়রপ্রার্থী সোহেল রানা
- পদোন্নতি নিয়ে শিহাবের আপিল, ‘বিধিবহির্ভূত নয়’ বলছে চট্টগ্রাম বন্দর
- চাটমোহরে হত্যা মামলায় নিরীহদের হয়রানীর প্রতিবাদে মানববন্ধন
- ফুলপুরে সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
- ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১
- সোনাতলায় এক অনুষ্ঠানে মাছের পোনা অবমুক্ত, কৃষি যন্ত্র, ঢেউটিন-টাকা ও পুরস্কার বিতরণ
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- কুমিল্লায় নাবালিকাকে ধর্ষণের দায়ে আলাউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
- দুদকের মামলায় ভিন্নমত, জ্যেষ্ঠ বিচারপতির এজলাস ত্যাগ
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- কলাপাড়ায় ওসির প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও, ঝাড়ু মিছিল
- জাতীয় কবির শ্বশুর বাড়িতে নানা আয়োজনে জন্মদিন পালিত
- চাঁদপুরে উত্তাপের মাঠে নিরুত্তাপ ভোট
- কিছু ভুল শুধরে নিলেই নতুন বছর কাটবে ভালো
- আগের চেয়েও একটু বেশি
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কয়লা সংকটে উৎপাদন বন্ধ ৩০০ কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রে
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- সরকার খালেদা জিয়াকে ‘স্লো পয়জনিং’ করেছে : রিপন
- লোহাগড়ায় চাঞ্চল্যকর যুবলীগ কর্মী পলাশ হত্যা মামলার আসামী আটক, দেশীয় অস্ত্র উদ্ধার
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








