E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুপারিশপ্রাপ্ত ২০০ সিভিল জজকে অ্যাটর্নি জেনারেলের অভিনন্দন

২০২৬ সেপ্টেম্বর ২৪ ১৪:৪৮:২৪
সুপারিশপ্রাপ্ত ২০০ সিভিল জজকে অ্যাটর্নি জেনারেলের অভিনন্দন

স্টাফ রিপোর্টার : ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার ফলাফলে সুপারিশপ্রাপ্ত ২০০ জন সিভিল জজকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তিনি এ শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, অবশিষ্ট আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি, নবনিযুক্ত বিচারকগণ অতি শিগগিরই বিচারকার্যে যোগদান করবেন।
তাদের প্রতি আমাদের একটাই প্রত্যাশা—সততা, ন্যায়নিষ্ঠা, নিরপেক্ষতা ও দায়িত্ববোধের সঙ্গে বিচারিক দায়িত্ব পালন করবেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, বাংলাদেশে বিচারকের স্বল্পতা একটি সুপরিচিত বাস্তবতা।
বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন চাহিদাকৃত ১০০ জনের পরিবর্তে ২০০ জন সিভিল জজ নিয়োগের জন্য সুপারিশ করেছে। একই সঙ্গে পরবর্তী বিজেএস পরীক্ষার কার্যক্রমও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।
ইনশাআল্লাহ, অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে ১৯তম বিজেএস-এর কার্যক্রম শুরু হবে এবং এবারও অধিক সংখ্যক বিচারক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে পদাধিকারবলে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের একজন সদস্য।

অ্যাটর্নি জেনারেল বলেন, বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধি, বিচারকের স্বল্পতা দূরীকরণ এবং জনগণের জন্য দ্রুত ও দক্ষ বিচারসেবা নিশ্চিত করার এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় কাজ করার সুযোগ পাওয়া দায়িত্ব ও গৌরবের বিষয়।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৪, ২০২৬)


পাঠকের মতামত:

২৪ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test