E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলা 

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী আবারো গ্রেপ্তার

২০২৬ অক্টোবর ১৫ ১৮:৪৩:০১
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী আবারো গ্রেপ্তার

একে আজাদ, রাজবাড়ী : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা আরও একটি মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে গ্রেপ্তার দেখিয়েছেন (শ্যোন অ্যারেস্ট) আদালত।

আজ বৃহস্পতিবার রাজবাড়ী আদালতে নিয়মিত হাজিরা দিতে তাকে আনা হলে গোয়ালন্দ আমলী আদালতের বিচারক পুলিশের আবেদনের ভিত্তিতে এই শ্যোন অ্যারেস্ট মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, গত বুধবার (১৪ অক্টোবর) গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক হুমায়ুন রেজা উক্ত মামলায় সাবেক এই প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন জানান। ২০২৪ সালের ৪ আগস্ট রাজবাড়ীর গোয়ালন্দে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় দায়ের করা একটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কাজী কেরামত আলীর আইনজীবী অ্যাডভোকেট আশরাফুল ইসলাম আশা জানান, এজাহারভুক্ত আসামি হিসেবে কাজী কেরামত আলী প্রথমে গ্রেপ্তার হন। পরে উচ্চ আদালত থেকে তিনি সেই মামলায় জামিন লাভ করেন। তবে পরবর্তীতে তাকে একের পর এক মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। এর আগের শ্যোন অ্যারেস্ট দেখানো মামলাতেও তিনি জামিন পেয়েছিলেন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার আদালতে নিয়মিত হাজিরার দিন ধার্য ছিল। কিন্তু তার আগের দিনই গোয়ালন্দ ঘাট থানা পুলিশের পক্ষ থেকে নতুন আরেকটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন জমা দেওয়া হয় এবং আদালত তা মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ৬ এপ্রিল গ্রেপ্তারের পর থেকেই সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রী রাজবাড়ী কারাগারে বন্দি রয়েছেন।

(একে/এসপি/অক্টোবর ১৫, ২০২৬)

পাঠকের মতামত:

১৫ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test