যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী-সন্তানকে হত্যা
স্বামী আব্দুর রউফকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যদণ্ড কার্যকরের নির্দেশ
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : যৌতুকের দাবিকৃত ৫০ হাজার টাকা ও একটি মটর সাইকেল না দেওয়ায় স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী আব্দুর রউফ সরদারকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ ও ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে এক জনাকীর্ণ আদালতে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ জাকারিয়া হোসেন এ আদেশ দেন।
আসামী আব্দুর রউফ সরদার (৪৭) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঘোনা গ্রামের আব্দুল্লাহ সরদারের ছেলে। রায় প্রদানকালে আসামী আব্দুর রউফ সরদার আদালতের কাঠগোড়ায় ছিলেন না।
মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের জুলাই মাসে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঘোনা গ্রামের আব্দুর রউফ সরদারের সঙ্গে একই উপজেলার তারালী গ্রামের সরদারপাড়ার আনোয়ার হোসেন সরদারের মেয়ে সাবিনা ইয়াসমিনের বিয়ে হয়। ২০১৩ সালে আয়েশা ছিদ্দিকা নামে তাদের একটি মেয়ে হয়। বড় জামাতাকে যৌতুক হিসেবে মটর সাইকেল দেওয়ায় ছোট জামাতা আব্দুর রউফ সরদারও ২০১৫ সালের ২ সেপ্টেম্বর বাপের বাড়ি থেকে একটি মটর সাইকেল ও নগদ ৫০ হাজার টাকা আনার জন্য স্ত্রী সাবিনা ইয়াসমিনকে চাপ দেয়। বাপের বাড়ি থেকে টাকা আনতে অপারগতা প্রকাশ করায় পরদিন সাবিনা তার মেয়ে আয়েশা ছিদ্দিকাকে (২) বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। কয়েকদিন পর রউফ কয়েকদিন ধরে সন্ধ্যায় শ্বশুর বাড়িতে যেয়ে পরদিন সকালে বাড়িতে চলে আসতো। সর্বশেষ ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর সকাল পৌনে ৮টার দিকে রউফ শ্বশুর বাড়িতে যায়। রাতে সে খাবার না খেলেও স্ত্রী, মেয়ে ও সে একটি ঘরে ঘুমোতে যায়। রাত ১২টা ১০ মিনিটে মা জাহানারা খাতুন ঘরের মধ্যে ঢুকে নিথর সাবিনা ইয়াসমিনের হাতে উপর আয়েশার নিথর দেহ দেখতে পায়। এ সময় রউফ ঘরে ছিল না। মা ও মেয়েকে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পরিবারের লোকজন জানতে পারে।
এ ঘটনায় জাহানারা খাতুন তার মেয়ে ও নাতনিকে যৌতুকের দাবিতে শ্বাসরোধ করে হত্যার দায়ে ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(ক) ধারায় জামাতা আব্দুর রউফের নাম উল্লেখ করে কালিগঞ্জ থানায় একটি হত্যা মামলা (জিআর-১৯৭/১৫ কালিঃ) দায়ের করেন। পুলিশ রউফকে ২০১৫ সালের ৮ সেপ্টেম্বও রাতে গ্রেপ্তার করে। পরদিন আব্দুরর্ উফ মটর সাইকেল ও ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে ওড়না পেচিয়ে স্ত্রী ও সন্তানকে হত্যা করেছে মর্মে উল্লেখ করে বিচারিক হাকিম মোরশেদুল আলমের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ২০২০ সালের ৩০ জুলাই আব্দুর রউফ জামিনে মুক্তি পেয়ে পালিয়ে যায়। মামলার তদন্তকারি কর্মকর্তা কালিগঞ্জ থানার উপপরিদর্শক অমল কুমার রায় ২০১৫ সালের ৫ নভেম্বর এজাহারভুক্ত আব্দুর রউফের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার নথি ও ১২ জন সাক্ষীর জেরা ও জবানবন্দি পর্যালোচনা শেষে আসামী আব্দুর রউফকে সন্দেহাতীতভাবে দোষী সাব্যস্ত করে বিচারক মোঃ জাকারিয়া হোসেন তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যদণ্ড কার্যকর ও ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন।
অসামীপক্ষে প্রথমে আইনজীবী ছিলেন এসএম হায়দার আলী। পরবর্তীতে আসামী পলাতক থাকায় স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে নাদিয়া পারভিন দায়িত্ব পালন করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাড. আলমগীর আশরাফ। তিনি বলেন, আসামী আব্দুর রউফ পলাতক রয়েছে। এ রায় একটি যুগান্তকারি রায়।
(আরকে/এসপি/অক্টোবর ২৬, ২০২৬)
পাঠকের মতামত:
- সাতক্ষীরায় আদালত চলাকালিন পুলিশকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ আসামী রেজাউলের
- জামালপুর থেকে চেন্নাই, চিকিৎসার দীর্ঘ দুর্ভোগ শেষে আদালতে রোগী
- সুন্দরবন ছেড়ে আবারো লোকালয়ে বাঘ, ড্রোন উড়িয়েও মেলেনি সন্ধান
- বিষাক্ত অ্যালকোহল পানের ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্কুলছাত্রের মুত্যু
- পাংশায় ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
- পদ্মা রেল সেতুতে সুন্দরবন এক্সপ্রেস থেকে পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু
- আনন্দ-উচ্ছ্বাসে কাপ্তাইয়ে উদযাপিত বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা
- উপনির্বাচন ঘিরে ঠাকুরগাওয়ে বিজিবির কড়া নিরাপত্তা, চলছে বিশেষ মহড়া
- পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে ২ পর্যটক নিখোঁজ, ডুবুরি দলের উদ্ধার অভিযান শুরু
- পদ্মা নদীতে ডুবে বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু
- রাষ্ট্র কি বর্বরতাকে সুযোগ করে দিচ্ছে?
- সাবেক চেয়ারম্যানের ঘরসহ ১৯টি ঘরে আগুন-লুটপাট-ভাঙচুর, অর্ধশত ককটেল বিস্ফোরণ
- সেলুনে পাঠাগার করে জ্ঞানের আলো ছড়াচ্ছেন রাজু আহমেদ
- ব্রি-১০৩ আমনে বাড়তি লাভের স্বপ্ন সোনাতলার কৃষকের
- স্বামী আব্দুর রউফকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যদণ্ড কার্যকরের নির্দেশ
- নিখোঁজের দুইদিন পর ধান ক্ষেতের পাশ থেকে কৃষকের মরদেহ উদ্ধার
- শিশির ভেজা ভোরে শিউলির রূপমাধুরী
- ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমন
- শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু: বাঙালি জাতির আত্মজাগরণ ও স্বপ্নের অবিচ্ছিন্ন অভিযাত্রা
- এক সপ্তাহেও খোঁজ মেলেনি শিশু রাইসার
- কোটালীপাড়ায় বিষাক্ত মদপানে দু’জনের মৃত্যু, চিকিৎসাধীন একজন
- কাজী আব্দুল মাজেদ একাডেমির নতুন পরিচালনা পরিচালনা পর্ষদের সভাপতির সংবর্ধনা
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতা শুরু
- গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় আরো ১৮ জন গ্রেফতার
- ময়মনসিংহে সম্পত্তি নিয়ে আইনি বিরোধ, জাল দলিল ও খতিয়ান তৈরির অভিযোগ
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- নিখোঁজের দুইদিন পর ধান ক্ষেতের পাশ থেকে কৃষকের মরদেহ উদ্ধার
- কুমিল্লা নিয়ে আমারও একটি পরিকল্পনা রয়েছে : মনিরুল হক চৌধুরী
- লোহাগড়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর সন্ত্রাসী হামলা
- কুমিল্লায় আটক ৩৯ কিশোরকে মুচলেকায় ছাড়িয়ে নিলেন অভিভাবকরা
- ভৈরবে ধান কাটার কম্বাইন হার্ভেস্টার বিতরণ
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসকের মতবিনিময়
- লক্ষ্মীপুরে যুবলীগ নেতার চোখ উপড়ে ফেলল দুর্বৃত্তরা
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- স্বামী আব্দুর রউফকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যদণ্ড কার্যকরের নির্দেশ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতা শুরু
২৬ অক্টোবর ২০২৬
- স্বামী আব্দুর রউফকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যদণ্ড কার্যকরের নির্দেশ
- অবৈধ বালু উত্তোলন বন্ধ ও পদ্মা সেতু রক্ষায় রিট
-1.gif)








