হানিফসহ ৪ জনের রায় বৃহস্পতিবার
স্টাফ রিপোর্টার : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিষয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (২৭ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায়ের জন্য এ দিন ধার্য করেন।
এর আগে ৭ অক্টোবর শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায়ের জন্য মামলাটি অপেক্ষমাণ রেখেছিলেন।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এ মামলার অন্য আসামিরা হলেন কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী ও কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান।
হানিফসহ মামলার চার আসামিই পলাতক।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, এ চার আসামির বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যাসহ মোট তিনটি অভিযোগ আনা হয়েছে।
তদন্ত সংস্থার প্রতিবেদনে কুষ্টিয়ায় ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশদাতা ও সরাসরি অংশগ্রহণের জন্য তাদের অভিযুক্ত করা হয়।
প্রসিকিউটর গাজী এমএইচ তামীম বলেন, মাহবুব উল আলম হানিফ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। উনার বিরুদ্ধেও ট্রাইব্যুনালে মামলা শেষ হয়েছিল।
আমরা কিছু এডিশনাল এভিডেন্স দিয়েছি, যেটার আজকে যুক্তিতর্ক ছিল। প্রসিকিউশনের পক্ষ থেকে এ যুক্তিতর্ক আজ শেষ করা হয়েছে। যুক্তিতর্ক শেষে আমরা হানিফসহ চার আসামির সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেছি।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলন দমনে আওয়ামী লীগ পলিটিক্যাল ডিসিশন নিয়েছিল এবং সরকারও সিদ্ধান্ত নিয়েছিল এ আন্দোলন দমন করার, তিনি সরকারের অংশ হিসেবে এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে এ সিদ্ধান্তটাকে ক্যারি আউট করেছিলেন, মেনে নিয়েছিলেন এবং সেটা তাদের অধীনস্তদের মাধ্যমে এটা বাস্তবায়ন করেছিলেন। তিনি একজন সিভিলিয়ান লিডার ছিলেন, উনিও তাদের সাবঅর্ডিনেটদের কাছে অর্ডার দিয়ে, টেলিফোনে কথা বলে এ আদেশগুলো বাস্তবায়ন করেছেন। তিনি যে অবস্থানে আছেন, অ্যাজ জয়েন্ট সেক্রেটারি অফ দ্য পার্টি। একই অবস্থানে থেকে জয়েন্ট সেক্রেটারি অফ দ্য আদার মেম্বার বাহাউদ্দিন নাছিমকে ট্রাইব্যুনাল সর্বোচ্চ শাস্তি দিয়েছেন। তারই সেক্রেটারি ওবায়দুল কাদেরকে ট্রাইব্যুনাল সর্বোচ্চ শাস্তি দিয়েছেন। পার্টির প্রধান শেখ হাসিনাকে ট্রাইব্যুনাল সর্বোচ্চ শাস্তি দিয়েছেন। ওনার ওপরের এবং পাশের সবাইকেই ট্রাইব্যুনাল এ অপরাধে কনভিকশন দিয়েছেন, গিল্টি ফাইন্ড করেছেন। অতএব একই অবস্থানে থেকে মাহবুব উল আলম হানিফকেও ট্রাইব্যুনাল একই শাস্তি দেবেন, একইভাবে অপরাধ প্রমাণ হয়েছে বলে আমরা এটি প্রার্থনা করেছি।
(ওএস/এএস/অক্টোবর ২৭, ২০২৬)
পাঠকের মতামত:
- ২৯ নয়, এইচএসসির ফল ৩১ অক্টোবর
- হানিফসহ ৪ জনের রায় বৃহস্পতিবার
- পাংশায় গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
- ‘আইজিপির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী’
- ‘তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাবে যুবদল’
- ‘বাণিজ্যিক সিনেমা বলতে যা বোঝায়, তাতে কাজ করার জন্য প্রস্তুত নই’
- মাগুরার পুঠিয়া মনসা মন্দিরে তিন দিনব্যাপী ধর্মীয় উৎসব শুরু
- গোলের বন্যা বইয়েও ব্যালন ডি’অর জিততে পারলেন না এমবাপ্পে
- ‘বেশি দামে কিনে কম দামে বিদ্যুৎ-জ্বালানি বিক্রি করছে সরকার’
- জ্বালানি নিরাপত্তায় ৫০ বিলিয়ন ইয়েন জরুরি ঋণ দেবে জাপান
- ‘শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না’
- ‘মানবপাচার রোধে জিরো টলারেন্স নীতিতে সরকার’
- বুরুন্ডির কাছে হারের পর ফিজির বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত জয়
- কাপ্তাইয়ে আনন্দ-উচ্ছ্বাসে প্রবারণা পূর্ণিমা উদযাপন
- ‘২০২৭ সালেও কাটবে না জ্বালানি সংকট’
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
- ৮নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসেনাদের রতনপুর ঘাঁটি আক্রমণ করে
- সাতক্ষীরায় আদালত চলাকালিন পুলিশকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ আসামী রেজাউলের
- জামালপুর থেকে চেন্নাই, চিকিৎসার দীর্ঘ দুর্ভোগ শেষে আদালতে রোগী
- সুন্দরবন ছেড়ে আবারো লোকালয়ে বাঘ, ড্রোন উড়িয়েও মেলেনি সন্ধান
- বিষাক্ত অ্যালকোহল পানের ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্কুলছাত্রের মুত্যু
- পাংশায় ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
- পদ্মা রেল সেতুতে সুন্দরবন এক্সপ্রেস থেকে পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু
- আনন্দ-উচ্ছ্বাসে কাপ্তাইয়ে উদযাপিত বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা
- উপনির্বাচন ঘিরে ঠাকুরগাওয়ে বিজিবির কড়া নিরাপত্তা, চলছে বিশেষ মহড়া
- কুমিল্লা নিয়ে আমারও একটি পরিকল্পনা রয়েছে : মনিরুল হক চৌধুরী
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- লিচু চোর
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- সৌখিন কবুতর খামারী আবু সাইদ
- যশোরে দুই দিনে আ. লীগের ৩৮ জন নেতাকর্মী আটক
- লোহাগড়ায় বোমা বিস্ফোরণে হাত উড়ে গেছে আ.লীগ নেতার
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে জমজমাট প্রচার-প্রচারণা
- গাইবান্ধা- ১ আসনে ভোট কারচুপির প্রতিবাদে সম্মেলন
- ঝালকাঠিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মশালা অনুষ্ঠিত
- কালের স্বাক্ষী লোহাগড়ার ইতনার 'নহবতখানা'
- ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ
- লক্ষ্মীপুরে হলি গার্লস স্কুলে ফল উৎসব
- ভৈরবে জনতা ব্যাংকের বাসস্ট্যান্ড শাখার স্থান পরিবর্তন
- রাঙা প্রভাত
- রোহিঙ্গা শিবির থেকে ‘আরসার ৫ শীর্ষ সন্ত্রাসী’ গ্রেপ্তার
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
- লক্ষ্মীপুর ২ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মুক্তিজোটের প্রার্থী সুমন
-1.gif)








