কুষ্টিয়ায় ৬ হত্যা
হানিফের মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড
স্টাফ রিপোর্টার : জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় বাকি তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। চার আসামিই বর্তমানে পলাতক।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন- কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী এবং কুষ্টিয়ার সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা।
মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। চার আসামি পলাতক থাকায় তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স) আমির হোসেন যুক্তিতর্ক উপস্থাপন করেন।
এর আগে গত মঙ্গলবার (২৭ অক্টোবর) ট্রাইব্যুনাল-২ মামলাটির রায় ঘোষণার জন্য ২৯ অক্টোবর দিন ধার্য করেন। এর আগে গত ৭ অক্টোবর উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল।
সর্বোচ্চ শাস্তি চেয়েছিল রাষ্ট্রপক্ষগত ৫ অক্টোবর রাষ্ট্রপক্ষ চার আসামির সর্বোচ্চ শাস্তি চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে। ওই দিন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মাহবুবউল আলম হানিফ জুলাই আন্দোলন দমনে সরকারের সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন এবং অধীনস্তদের মাধ্যমে তা বাস্তবায়নে ভূমিকা রেখেছিলেন।
প্রসিকিউটরের দাবি, হানিফ একজন বেসামরিক রাজনৈতিক নেতা হিসেবে অধীনস্তদের নির্দেশনা ও টেলিফোনে কথোপকথনের মাধ্যমে আন্দোলন দমনের কার্যক্রমে যুক্ত ছিলেন।
রাষ্ট্রপক্ষ আরও যুক্তি দেয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমকে একই ধরনের অপরাধে ট্রাইব্যুনাল সর্বোচ্চ সাজা দিয়েছেন। একই অবস্থানে থেকে হানিফের ক্ষেত্রেও অনুরূপ সাজা প্রত্যাশা করে প্রসিকিউশন।প্রসিকিউশনের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন বৈঠকে উপস্থিত থেকে ওবায়দুল কাদেরের বক্তব্যকে সমর্থন করেন হানিফ।
এছাড়া টেলিফোনে কথোপকথনের মাধ্যমে কুষ্টিয়ার পুলিশ সুপার, জেলা ও উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের আন্দোলন দমনে নির্দেশনা দেন তিনি। এসব কথোপকথনের রেকর্ড ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
তিনটি সুনির্দিষ্ট অভিযোগপ্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে চার আসামির বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়। এর মধ্যে রয়েছে ঊর্ধ্বতন নেতৃত্বের দায় বা ‘কমান্ড রেসপনসিবিলিটি’।
রাষ্ট্রপক্ষের অভিযোগ, আন্দোলনকারীদের ঠেকাতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বলপ্রয়োগের বিষয়ে ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে তা সমর্থন করেন হানিফ।
এছাড়া ২০২৪ সালের ২৯ জুলাই কুষ্টিয়ায় অনুষ্ঠিত একটি বৈঠকে ছাত্র-জনতাকে হত্যার নির্দেশ দেওয়া ও ষড়যন্ত্রে সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে। একই বছরের জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যার ঘটনায় তাদের নির্দেশনা, উসকানি ও সহায়তার অভিযোগও আনা হয়।রাষ্ট্রপক্ষের দাবি, কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা ছিল না; বরং আন্দোলন দমনের পরিকল্পিত ও সমন্বিত কার্যক্রমের অংশ ছিল।
তদন্ত ও বিচারপ্রক্রিয়া২০২৫ সালের ৫ অক্টোবর প্রসিকিউশন হানিফসহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। পরদিন ৬ অক্টোবর ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং ১৪ অক্টোবরের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
পুলিশ আসামিদের গ্রেফতার করতে পারেনি বলে জানালে ট্রাইব্যুনাল দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে তাদের হাজির হওয়ার নির্দেশ দেন। পরে ২৩ অক্টোবর আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ করা হয় এবং ২৭ অক্টোবর অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়। একই বছরের ২ নভেম্বর চার আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।
এ মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ১৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। গত ২৩ এপ্রিল তদন্ত কর্মকর্তাকে জেরার মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর ১১ মে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে।প্রথম দফায় ১০ জুন উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল। পরে রাষ্ট্রপক্ষ অতিরিক্ত প্রমাণাদি দাখিল করায় পুনরায় যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।
প্রসিকিউশনের ভাষ্য, ২০২৪ সালের ২৭ জুলাই কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলটির স্থানীয় নেতা আজগর আলীর দেওয়া বক্তব্য মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ। ওই বক্তব্যে হানিফের নির্দেশে আন্দোলন দমনের কথা বলা হয়েছিল বলে দাবি রাষ্ট্রপক্ষের।
(ওএস/এএস/অক্টোবর ২৯, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘এক বছরের মধ্যে ঢাকায় মাঠের খরা অনেকটাই কাটবে’
- ‘তদন্ত ও আইন প্রয়োগে নিরপেক্ষতা বজায় রাখতে হবে’
- সমু চৌধুরীর চিকিৎসার সব খরচ দেবে অভিনয়শিল্পী সংঘ
- ‘হরমুজ প্রণালি খুলতে আলোচনা চলছে’
- টানা দ্বিতীয় দিন বাড়ল স্বর্ণের দাম
- ‘ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি’
- ‘আয়েশি জজ কেউ থাকলে তাদের জায়গামতো পাঠানো হবে’
- হানিফের মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড
- ‘বর্ষার পানি সংরক্ষণে পদ্মা-তিস্তা ব্যারাজ প্রয়োজন’
- সাইবার হয়রানির অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ
- কুমিল্লায় মুক্তিযোদ্ধারা কামানের সাহায্যে পাকসেনাদের ওপর গোলাবর্ষণ করে
- লৌহজংয়ের ইউএনওর শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতুর নীচের ঝুকিপূর্ণ এলাকা পরিদর্শন
- ইলিশ আহরণে নিষেধাজ্ঞা উঠছে আজ, বৈরী আবহাওয়া সাগরযাত্রায় বাঁধা
- উৎসব আমেজে পঞ্চগড়ে নতুনকুঁড়ি স্পোর্টসের বাছাই
- মহম্মদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ
- পাংশায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী
- বাহাদুরাবাদ–তিস্তামুখ ঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি
- গোবিপ্রবি উপাচার্যের সঙ্গে বেরোবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
- পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪, উদ্ধার ৮৮ লাখ টাকা
- ঠাকুরগাঁও উপনির্বাচনে ১ লাখ ৪০ হাজার হিন্দু ভোটারই ‘ট্রাম্পকার্ড’
- মাদক, গণমাধ্যম ও ব্যাংকিং খাত নিয়ে বিএনপি সরকারের তীব্র সমালোচনা নাহিদ ইসলামের
- ‘গুপ্ত-সুপ্ত একত্রিত হয়ে বাংলাদেশে আবার নতুন করে চক্রান্ত শুরু করেছে’
- শিশু মুহিন হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন
- ধামর্ইায়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশাল র্যালী
- রোহিঙ্গা শিবির থেকে ‘আরসার ৫ শীর্ষ সন্ত্রাসী’ গ্রেপ্তার
- ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ
- সিরাজগঞ্জের শিল্প পার্কে এক লাখ মানুষের কর্মসংস্থান হবে: মন্ত্রী
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কুমিল্লার লালমাই পাহাড়ে কাঁঠালের বাম্পার ফলন
- ভৈরবে জনতা ব্যাংকের বাসস্ট্যান্ড শাখার স্থান পরিবর্তন
- হানিফের মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
- সাভারে প্রথম ধ্যান মন্দিরের উদ্বোধন
- স্যামসন এইচ. চৌধুরী স্মরণে
- বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ টার্মিনালের প্রবেশ রাস্তায় যানজট, বিশৃঙ্খলা, ভোগান্তি
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- পঞ্চগড় মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী
- ধামরাইয়ে যশোমাধবের রথযাত্রা উৎসব ও মেলার উদ্বোধন
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- পঞ্চগড়ে অবরুদ্ধ আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলো বিএনপি
- ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কে ৫ দুর্ঘটনায় নিহত ৪
- টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়েছে শতাধিক ঘরবাড়ি
- কলাপাড়ায় ৩০ বছর পর বিএনপির বিজয়ে আনন্দ মিছিল
- প্রকৃতির চেনা অতিথি দোয়েল পাখি অস্তিত্ব সংকটে
-1.gif)








