শীতলক্ষ্যা দূষণে আর্থিক ক্ষতি নিরূপণের নির্দেশ হাইকোর্টের
স্টাফ রিপোর্টার : শিল্পকারখানার বর্জ্যে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী দূষণের ফলে পরিবেশ ও অর্থনীতির কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিরূপণ করে প্রতিবেদন জমা দিতে পরিবেশসচিব ও পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য আদালত তিন মাস সময় দিয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) দায়ের করা এক রিট আবেদনের শুনানিতে এ নির্দেশ দেওয়া হয়। সংগঠনটির পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল খান জিয়াউর রহমান শুনানিতে অংশ নেন।
এর আগে, ২০২৫ সালের ৬ মে শীতলক্ষ্যা নদীর দূষণ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। দূষণকারী শিল্পকারখানাগুলো নজরদারিতে রাখা, এ বিষয়ে কমিটি গঠন এবং নদীদূষণের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিরূপণসহ কয়েকটি নির্দেশনাও দেওয়া হয়েছিল।
ওই আদেশের পরও ক্ষয়ক্ষতির প্রতিবেদন জমা না দেওয়ায় এইচআরপিবি আদালতে আবেদন করে। আবেদনে বলা হয়, পরিবেশগত ছাড়পত্র ও বর্জ্য শোধনাগার (ইটিপি) ছাড়াই অনেক শিল্পকারখানা পরিচালিত হচ্ছে। এসব কারখানার অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলার কারণে শীতলক্ষ্যা নদী ও আশপাশের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
রিটে দূষণের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে খালেক টেক্সটাইল, লীনা পেপার মিল, আরএসকে ডাইং, খান ব্রাদার্স টেক্সটাইল, এসআরএস নিট ডাইং, মেসার্স রুবেল ডাইং, বাংলাদেশ ডাইং অ্যান্ড প্রসেসিং, এশিয়ান ফেব্রিক, জিলানী ডাইং, গাজীপুর বোর্ড মিলস, নিউ আলম ডাইং, মায়ের দোয়া ডাইং, এমআর ডাইং, আবদুর রব ডাইং, বিসমিল্লাহ নিট ডাইং, শিমুল ডাইং, রাজ্জাক ওয়াশিং ও হাজী রাসুল ডাইংয়ের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার বিবাদীদের মধ্যে রয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্রসচিব, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, পুলিশ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক এবং ১১৭টি শিল্পকারখানার মালিক।
(ওএস/এএস/নভেম্বর ০৭, ২০২৬)
পাঠকের মতামত:
- অসম বয়সের সম্পর্কে জড়ানোর আগে যে বিষয়গুলো জানা জরুরি
- শীতলক্ষ্যা দূষণে আর্থিক ক্ষতি নিরূপণের নির্দেশ হাইকোর্টের
- জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে
- ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত কাপ্তাই
- টুঙ্গিপাড়ায় এক রাতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১০ আসামি গ্রেপ্তার
- ‘গালি দেওয়ার অধিকার কি পুরুষের একার’
- রোনালদোর অবসরের সিদ্ধান্তে অবাক পর্তুগাল কোচ
- বাজার মূলধন কমলো ৯২৩ কোটি টাকা, লেনদেন বাড়লো ১৭ শতাংশ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- ‘এখন থেকে পরিচয় গ্রাম পুলিশ, বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা’
- ‘৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান’
- ‘৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা’
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
- কুমিল্লায় মুক্তিবাহিনী শালদা নদী পাকসেনা ঘাঁটির ওপর আক্রমণ চালায়
- সদরঘাট থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩০, উদ্ধার ইয়াবা-অস্ত্র
- বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৪ নারী
- তালায় খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে দুর্ধর্ষ চুরি, ৪৪ লাখ টাকার মালামাল লুট
- কাপ্তাইয়ের রায় সাহেব বৌদ্ধ বিহারে উদযাপিত হলো কঠিন চীবর দান ও সংঘদান উৎসব
- নড়াইলে জাতীয় নারী নৌকাবাইচ ও সাংস্কৃতিক উৎসব শুরু
- ঈশ্বরদীতে নিজ বিদ্যালয়ের ছাত্রীকে বিয়ে, অবশেষে বরখাস্ত সেই শিক্ষক
- মাদক ব্যবসায়ী পরিবারের সদস্যদের মারপিটে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ
- তালার ক্ষিতিশ মণ্ডল হত্যায় ২১ দিনেও গ্রেপ্তার নেই
- সান্তাহারে গীতার বাণী ও ভক্তির আবহে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব
- ফিড, ওষুধ ও বিদ্যুতের চড়া দামে কুড়িগ্রামের খামারিদের মাথায় হাত
- গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে গণিত অলিম্পিয়াড
- বাঁধভাঙা উচ্ছ্বাসে নীলফামারীতে তারেক রহমানের সমাবেশ
- ঝালকাঠিতে জমি দখলের অভিযোগ, সংঘবদ্ধ চক্রের হুমকিতে নিরাপত্তাহীন শিক্ষক পরিবার
- ধামরাইয়ে রথ কমিটির নেতাদের নিয়ে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত
- ধামরাইয়ে আড়াই শতাধিক মন্ডপে কালীপূজা অনুষ্ঠিত
- হারাধনের দশটি ছেলে
- কলাপাড়ায় এক টাকায় ইফতার বিক্রি
- বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে সাংসদ অপুর নির্দেশে শান্তি সমাবেশ
- শ্রদ্ধা ভালোবাসায় কেন্দুয়ায় প্রয়াত কবি হেলাল হাফিজের স্মরণ সভা
- বারো রকম বারো ছড়া
- ‘আমি জেলারের পায়ে ধরে মুক্তি চেয়েছিলাম, কিন্তু তিনি দেননি’
- বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের প্রবেশ মুখে অবৈধ বাস কাউন্টার
- ধামরাইয়ে সন্ত্রাসী হামলায় যুবক নিহত
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- চাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
- দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বার্ষিক পুরস্কার বিতরণ
- যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই
- নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠ রক্ষায় ‘সোনালী অতীত’ ক্লাবের স্মারকলিপি
- ‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত’
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
০৭ নভেম্বর ২০২৬
- শীতলক্ষ্যা দূষণে আর্থিক ক্ষতি নিরূপণের নির্দেশ হাইকোর্টের
- জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে
-1.gif)








