‘সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে গণতান্ত্রিক ও মানবিক দেশ গড়তে চাই’
স্টাফ রিপোর্টার : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সাম্প্রদায়িকতা, বিভাজন ও বিভেদের রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবতা, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার।
শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, একটা সময় বিএনপি সম্পর্কে সমাজে এমন একটি ধারণা প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছিল যে বিএনপি মানেই সনাতন ধর্মাবলম্বী ও সংখ্যালঘুবিরোধী। কিন্তু সময়ের বিবর্তনে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের চিন্তা ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে।
তিনি বলেন, তার নির্বাচনি এলাকায় সনাতন ধর্মাবলম্বীরা তাকে বিপুলভাবে সমর্থন করেছেন এবং বিএনপিকে ভোট দিয়েছেন। এটি প্রমাণ করে, মানুষ পরিবর্তনশীল এবং মানুষকে প্রগতিশীল চিন্তার দিকে এগিয়ে যেতে হবে।
“আমরা বিএনপি করি, আমরা রাজনীতি করি। আমরা বামপন্থীদের ডানে এবং ডানপন্থীদের বামে অবস্থান করে মধ্যপন্থার রাজনীতিতে বিশ্বাস করি। বাংলাদেশি জাতীয়তাবাদ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই,” বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, ভাষার দিক থেকে আমরা বাঙালি, পাসপোর্টের রঙের দিক থেকে আমরা বাংলাদেশি। এই ভূখণ্ডের মানুষ হিসেবে আমাদের প্রত্যেকেরই গর্বিত সন্তান হিসেবে পরিচয় দেওয়ার অধিকার রয়েছে। ধর্মীয় বিশ্বাসের জায়গায় আমাদের পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের রক্তের রং এক। একই আলো-বাতাসে আমরা বেড়ে উঠি, একই দেশের মাটিতে উৎপাদিত ফসল আমরা সবাই খাই। তাই সবার আগে আমাদের পরিচয়—আমরা বাংলাদেশের মানুষ।
তিনি বলেন, বাংলাদেশ ভালো থাকলে, উন্নত হলে, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থাকলে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ও আইনের শাসন প্রতিষ্ঠিত হলে তার সুফল সবাই ভোগ করবে। ভয়ভীতির সংস্কৃতি দূর করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রচার, অপপ্রচার ও নানা ধরনের হাইপ রয়েছে। এসবের বাইরে থেকে দেশের সেবায় যা কিছু করণীয়, সরকার তা-ই করবে। আমরা আইনের পথ ও আইনের শাসনের পথ ধরে এগিয়ে যেতে চাই। এ পথে আমাদের ভুল হতে পারে, আমরা বিভ্রান্ত হতে পারি কিংবা পথ হারাতে পারি।
সমাজের বুদ্ধিজীবী, চিন্তাবিদ, সাংবাদিক ও জ্ঞানী-গুণী মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা সঠিক তথ্য তুলে ধরে আমাদের ভুল ধরিয়ে দেবেন এবং একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে আমাদের পাশে থাকবেন।
তিনি বলেন, আদর্শ ও রাজনৈতিক অবস্থান যা-ই হোক না কেন, সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা আগুন সন্ত্রাস ও তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছি। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে বিভাজন ও বিভেদের রাজনীতির ঊর্ধ্বে মানবতাই হবে মানুষের মধ্যে ঐক্যের প্রধান ভিত্তি। যারা মানবতা, মানুষের উন্নয়ন ও কল্যাণ এবং মানবাধিকারে বিশ্বাস করেন, তাদের সবার জন্যই এই বাংলাদেশ। আর যারা মৌলবাদ ও সন্ত্রাসের পথ অবলম্বন করবেন, বাংলাদেশের মানুষ সেই পথ প্রত্যাখ্যান করবে বলে আমরা বিশ্বাস করি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানও আমাদের সেই পথ দেখিয়েছে।
জগন্নাথ হলের স্মৃতিচারণ করে আইনমন্ত্রী বলেন, জগন্নাথ হল শুধু শিক্ষার ক্ষেত্রেই নয়, ভদ্রতা, সভ্যতা, নম্রতা ও সংস্কৃতিচর্চার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতির অন্যতম সমৃদ্ধ প্রতিষ্ঠান হিসেবে জগন্নাথ হলের অবদান অনস্বীকার্য। এ ধরনের একটি আয়োজনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের আবারও মিলিত হওয়ার সুযোগ করে দেওয়ায় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।
জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী তপন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে হাইকোর্টের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশিষ পাল, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী নিবাস চন্দ্র মাঝি, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
(ওএস/এএস/নভেম্বর ১৪, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়’
- দোষী সাব্যস্ত হলেও বদলি হননি সাতক্ষীরা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা
- কাপ্তাইয়ে বিএসপিআই পেল বিএসআরএমের উপহারের নতুন বাস
- ‘সরকারের অগ্রাধিকার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা’
- ‘সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে গণতান্ত্রিক ও মানবিক দেশ গড়তে চাই’
- ক্ষমতার মেয়াদ শেষের আগে কিউবায় হামলার হুমকি ট্রাম্পের
- সাতক্ষীরায় মুক্তিবাহিনী পাকবাহিনীর একটি জীপ এ্যামবুশ করে
- চরম দারিদ্রতায় ১৩ মাসের শিশুকে বিক্রি, উদ্ধার করলেন ইউএনও
- আ’লীগের হরতাল ও নাশকতার প্রতিবাদে সালথায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
- ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনায় আতঙ্কে সীমান্তবাসী
- দক্ষিণবঙ্গ সাহিত্য সভা অনুষ্ঠিত হলো উত্তরের পঞ্চগড়ে
- কাপ্তাইয়ে পৃথক অনুষ্ঠানে ভক্তদের উপচে পড়া ভিড়ে উদযাপিত কঠিন চীবর দানোৎসব
- গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
- রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত
- সালথায় নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করছেন ছরোয়ার হোসেন
- ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম সচেতনতা
- সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল আবারও গ্রেপ্তার
- হেমন্ত
- তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- ‘মস্তিষ্ক বিকলাঙ্গ না হলে জামায়াত আমির সংসদে ফালতু বলতে পারতো না’
- ২৭ নভেম্বরের মধ্যে অমিতাভের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি
- ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে থাকছেন লিওনেল স্কালোনি
- জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী
- আগামী ১৬ নভেম্বর মধুখালীতে কল্পনা সাহার আদ্যশ্রাদ্ধ
- ‘স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ’
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- কালিয়াকৈরে র্যাবের অভিযানে চাঁদাবাজ চক্রের ৮সদস্য গ্রেফতার
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- শকুন এবং আমি
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- স্ত্রীর স্বীকৃতি দাবিতে স্বামীর বাড়িতে অনশন, আত্মহত্যার চেষ্টা
- একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী
- সাতক্ষীরায় মুক্তিবাহিনী পাকবাহিনীর একটি জীপ এ্যামবুশ করে
- হত্যা ঘটনার জেরে দশ বছর ধরে ভিটে ছাড়া পাঁচ পরিবার
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- মুকুটি আর কুকুটি
- রানীনগরে কমলা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
-1.gif)








