রামিসা হত্যা : সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস
স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় আসামি সোহেল রানার মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে অপর আসামি স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এর আগে সোমবার শুনানি শেষে রায়ের জন্য মঙ্গলবার দিন নির্ধারণ করেন হাইকোর্ট।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী ও ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির।
আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. হাফিজুর রহমান খান।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।
গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়।
হত্যার পর ঘরের জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ সোহেলের স্ত্রী স্বপ্নাকে হেফাজতে নেয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। ২১ মে সোহেল রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে দুই আসামিকে কারাগারে পাঠানো হয়।
গত ২৫ মে সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান। একই দিন মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়।
গত ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। পরদিন ২ জুন রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। এরপর ৩ জুন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারা অনুযায়ী আসামিদের পরীক্ষা করা হয়।
গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
রায়ে বলা হয়, ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।
পরে দুই আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামিরা হাইকোর্টে জেল আপিল করেন। শুনানি শেষে মঙ্গলবার হাইকোর্ট দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন।
(ওএস/এএস/নভেম্বর ১৭, ২০২৬)
পাঠকের মতামত:
- রামিসা হত্যা : সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস
- ‘গণমাধ্যমের নীতিমালা আসছে, অনিবন্ধিত পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা’
- ঢাকাসহ তিন জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন
- টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান
- কিশোরী জেবার পরিবারের সন্ধান চেয়েছেন সাতক্ষীরা সদর থানা পুলিশ
- ফরিদপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
- প্রায় আড়াই পর বঙ্গবন্ধুর সমাধিতে স্থানীয়দের শ্রদ্ধা
- ঢাকায় কারফিউ জারি
- ফরিদপুরে শিক্ষার্থী কৌশিক হত্যার বিচারের দাবিতে বাস মালিক-শ্রমিকদের মানববন্ধন
- রূপপুরের জরুরি প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা
- পাংশা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
- গোপালগঞ্জে ডিসি-এসপির পর তিন থানার ওসি বদলি
- প্রাইম ব্যাংকের সঙ্গে বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সমঝোতা স্মারক স্বাক্ষর
- মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা
- গোপালগঞ্জে চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
- ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য উচ্চশিক্ষায় বিশেষ সুবিধা
- পে স্কেলে বেতনের অঙ্ক বাড়ছে, মানুষের জীবন-সংসারের হিসাব মিলছে তো?
- কাত্যায়নী পূজায় বর্ণিল সাজে মাগুরা, সপ্তমীতে মানুষের ঢল
- ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২
- বিমান উড্ডয়নের মুহূর্তে উদ্বেগময় এক রাত
- শ্যামনগরে মানবপাচারে সহায়তাকারী ও চোরাকারবারি সন্দেহে আটক ২
- অপরিণত শিশুর জীবন সুরক্ষায় জরুরি সচেতনতা ও বিশেষ যত্ন
- টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও আওয়ামী লীগের কার্যালয়
- পাঁচ দফা দাবিতে জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি
- মুকুটি আর কুকুটি
- ‘নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে’
- সেহরি খেয়ে গেলেন নামাজে, সকালে মিলল ঝুলন্ত মরদেহ
- ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
- শেরপুরে নতুন জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
- ক্রেতার অধিকার
- বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি
- শ্রীবরদীতে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার
- ঝালকাঠিতে আমু-ওমরসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- ‘একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না’
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- কলাপাড়ায় লবণ সহিষ্ণু জাতের গম উৎপাদনে গবেষণা শুরু
- কুষ্টিয়ায় কারাগারে এক হাজতির মৃত্যু
- মনুষ্যত্ব
- মোগরাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের জনসংযোগ
- বোনের বাড়িতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার যুবতী, গ্রেফতার ১
- ডিজিটাল প্রতারণার ৭ ধরন, নিরাপদ থাকবেন যেভাবে
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








