E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

২০২৬ নভেম্বর ১৭ ১৫:০২:১২
সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাঈদ খোকন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য। তিনি সংসদ সদস্য ছিলেন।

এসআরবি সূত্র জানায়, এসআরবি-১-এর একটি দল রাজধানীর বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে। তাকে গুলশান থানায় পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তার বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

অভিযোগ আছে, ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

(ওএস/এএস/নভেম্বর ১৭, ২০২৬)

পাঠকের মতামত:

১৭ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test