কলারোয়ায় প্রতিবন্ধী শিশু ধর্ষণ, ভ্যান চালকের যাবজ্জীবন
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : এক শারীরিক ও বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করে ইব্রাহীম গাজী নামের এক ভ্যান চালকককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আবু বক্কর ছিদ্দিক এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণাকালে আসামী আদালতের কাঠগড়ায় হাজির ছিল। সাজাপ্রাপ্ত ইব্রাহীম হোসেন (২২) সাতক্ষীরার কলারোয়া উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত শহর আলীর ছেলে।
মামলার বিবরণে জানা যায় স্বামীর সঙ্গে তালাক হয়ে যাওয়ার পর কলারোয়া উপজেলা সদরের একটি গ্রামের এক নারী তার শারীরিক ও বাকপ্রতিবন্ধি মেয়েকে মায়ের কাছে রেখে বিয়ে করে নতুন ঠিকানায় চলে যান। ২০২৫ সালের ১২ মার্চ সকাল ১০টার দিকে বাড়িতে ফিরে প্রতিবন্ধি নাতনীকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী আবুল হোসেনের বাড়ির সামনের মোড়ের নিকটবর্তী ইব্রাহীম গাজীর বাড়ির বাঁশের বেড়া খুলে নাতনিকে বের হতে দেখেন। এরপর তার পরিহিত শালোয়ার কামিজে ও শরীরে ধর্ষণের আলামত দেখতে পান। একপর্যায়ে বিষয়টি স্থানীয়দের অবহিত করলে তারা ইব্রাহীম গাজীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে ওই প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের কথা স্বীকার করে। ক্ষুব্ধ লোকজন ইব্রাহীম গাজূীকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ওই শিশুর নানী বাদী হয়ে ইব্রাহীম গাজীর নাম উল্লেখ করে ২০২৫ সালের ১২ মার্চ রাতে থানায় ২০০০ সালের সংশোধিত ২০০৩ এর নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারি কর্মকর্তা ওই বছরের ৩১ আগষ্ট আসামী ইব্রাহীম গাজীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি বিচারের জন্য সাতক্ষীরা শিশু সহিংসতা ট্রাইব্যুনালে বদলী করা হয়। (শি. স ৪৩/২৬)। গ্রেপ্তারের পর থেকে ইব্রাহীম গাজী কারাগারে ছিলো।
মামলার নথি ও ১০ জন সাক্ষীর জেরা ও জবানবন্ধি পর্যালোচনা শেষে আসামী ইব্রাহীম গাজীর বিরুদ্ধে ওই প্রতিবন্ধি শিশুকে ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক মোঃ আবু বক্কর ছিদ্দিক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
জানতে চাইলে প্রতিবন্ধি শিশুটির মা এ প্রতিবেদককে জানান, সাজা একটু কম হলে ভালো হতো।
কারাদণ্ডাদেশ জানার পর ইব্রাহীম হোসেন কান্নায় ভেঙে পড়ে বলে , সে ভুল করেছে। আসামীপক্ষে আইনজীবী ছিলেন, অ্যাড. নূরুল আমিন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাড. মোঃ আকবর আলী ও সহকারি পিপি অ্যাড. ফেরদৌসী আরা (লুসি)।
(আরকে/এসপি/নভেম্বর ১৯, ২০২৬)
পাঠকের মতামত:
- কলারোয়ায় প্রতিবন্ধী শিশু ধর্ষণ, ভ্যান চালকের যাবজ্জীবন
- পারমাণবিক বিদ্যুৎ পরিচালনায় আত্মবিশ্বাসী বাংলাদেশ, রূপপুরে দক্ষতার নতুন দৃষ্টান্ত
- মিয়ানমারে ‘রোহিঙ্গা গণহত্যা’র প্রমাণ পেয়েছে হেগের আন্তর্জাতিক আদালত
- পাওনা টাকা চাওয়ায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন
- বাঙ্গালহালিয়ায় পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার
- ‘পূরবী বসু ‘একুশে’ পেলে কিছুটা সান্তনা থাকতো’
- আগামী গ্রীষ্মেই পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ দেবে রূপপুরের প্রথম ইউনিট
- কাশিয়ানীতে এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন
- টানা সপ্তমবার কমল স্বর্ণের দাম
- কৃষকদল নেতা হত্যার প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল
- রমজানের খেজুর নিয়ে আলজেরিয়ার সঙ্গে সরকারের আলোচনা
- যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হচ্ছেন হাকিম জেফরিস
- সালথায় আ''লীগের ডাকা হরতালের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল
- ‘ডিয়ার ৯০’জ’ নিয়ে ফিরবেন কোয়েল মল্লিক
- জুলাই আন্দোলন দমনে অর্থায়নের অভিযোগে নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার
- ধীরে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান, ৪ সমুদ্রবন্দরে সতর্কতা
- থাইল্যান্ডকে হারিয়েও সুপার সিক্সে উঠতে পারল না বাংলাদেশ
- ‘রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় ফিরতে চায় ফ্যাসিস্টরা’
- ‘ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে অপশক্তি মোকাবিলা করবে ১১ দল’
- সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ’
- ‘রূপপুরের বিদ্যুৎ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় মাইলফলক’
- ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে ১৭ বিজিবি
- ‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’
- মুক্তিবাহিনী কুমিল্লায় পাক ও রাজাকারের এক যৌথ বাহিনীর ওপর আক্রমণ চালায়
- নীলফামারীতে প্রেসক্লাবের নির্বাচনে আমূল পরিবর্তনের অঙ্গীকার সিয়াম-আলম পরিষদের
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- বিএনপি ছেড়ে এনসিপিতে আব্দুল মজিদ
- শাবি হল থেকে ছাত্রলীগের চার নেতাকর্মী বহিষ্কার
- পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের ১৪ বিজিপি সদস্য
- মোগরাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের জনসংযোগ
- কর্মক্ষেত্রে বাধা দিতে মানহানিকর অভিযোগের তদন্ত দাবি করছেন প্রধান শিক্ষক
- ‘হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সেতুবন্ধন গড়তে চায় বিএনপি’
- জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট
- ডিজিটাল প্রতারণার ৭ ধরন, নিরাপদ থাকবেন যেভাবে
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ৩ তরুণকে কুপিয়ে ও গুলি করে হত্যা
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- ৮ ডিসেম্বর পলাশবাড়ী হানাদার মুক্ত দিবস
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- জীবননগরে মাংস সংরক্ষণ করে বিক্রির দায়ে জরিমানা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- আগামী গ্রীষ্মেই পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ দেবে রূপপুরের প্রথম ইউনিট
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
১৯ নভেম্বর ২০২৬
- কলারোয়ায় প্রতিবন্ধী শিশু ধর্ষণ, ভ্যান চালকের যাবজ্জীবন
- জুলাই আন্দোলন দমনে অর্থায়নের অভিযোগে নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার
-1.gif)








