অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু রবিবার
স্টাফ রিপোর্টার : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে রবিবার (২৯ নভেম্বর)। এ দিন মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে। তবে, প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার হবে পৃথক দুটি আদালতে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. কাইমুল হক রিংকু এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “আগামীকাল (২৯ নভেম্বর) অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে।”
এর আগে গত ২১ নভেম্বর তিনি মামলার বিচারিক কার্যক্রম শুরুর তারিখ এবং দুই আদালতে বিচার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, “মামলার অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে। আসামিরা কারাগারে আছেন। আগামী ২৯ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। অপ্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে শিশু আদালতে এবং প্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে কুমিল্লার সেশন কোর্টে।”
তিনি আরো বলেন, “আসামিপক্ষ মানবাধিকার সংগঠন থেকে আইনজীবী নিয়োগের চেষ্টা করছে। আমরা আমাদের মতো কাজ করে যাব।”
অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, “কুমিল্লা জেলা আদালতে আগামীকাল ২৯ নভেম্বর মামলার অভিযোগ গঠন করা হবে বলে আমাকে জানানো হয়েছে। আমি আগামীকাল সেখানে যাব।”
যেভাবে নিখোঁজ হয়েছিল অপ্রতিম
পরিবারের তথ্য অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে মায়ের আইফোন দিয়ে ছবি তুলতে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি। ওই দিনই সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।
পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার বাবা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
তদন্তে উঠে আসে হত্যার কারণ
পুলিশের তদন্ত অনুযায়ী, মুঠোফোন ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা থেকেই অপ্রতিমকে লালমাই পাহাড়সংলগ্ন সানন্দা এলাকার নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। ফোন ছিনিয়ে নিতে বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এতে তার মৃত্যু হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
তদন্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে সংশ্লিষ্টদের শনাক্ত করা হয়। পরে তুহিনের বাসা থেকে অপ্রতিমের ব্যবহৃত মুঠোফোন উদ্ধার করা হয়।
গত ২০ অক্টোবর কুমিল্লার আদালতে অপ্রতিম হত্যা মামলার অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এতে সাইফুল ইসলাম ওরফে তুহিন, মোজাফ্ফর হোসেন ফাহাদ, কামরুল হাসান ও সিয়ামকে অভিযুক্ত করা হয়েছে।
পুলিশের তদন্ত অনুযায়ী, তুহিন, ফাহাদ ও কামরুল সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয় এবং সিয়াম হত্যার পরিকল্পনায় যুক্ত ছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। তবে, অভিযোগপত্রে উত্থাপিত অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি হবে আদালতের বিচারিক প্রক্রিয়ায়।
(ওএস/এএস/নভেম্বর ২৮, ২০২৬)
পাঠকের মতামত:
- অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু রবিবার
- ‘শুধু সিনেমার সংখ্যা বাড়ানোর জন্য কখনোই কাজ করতে চাইনি’
- রিট নিষ্পত্তি নিয়ে সাবেক বিচারপতিকে ব্যাখ্যা দিতে আপিল বিভাগের নির্দেশ
- ‘শান্ত-হৃদয় হতে হলে মন দিয়ে খেলতে হবে’
- ২৯ বছরের মধ্যে সর্বনিম্নে যুক্তরাজ্যের নিট অভিবাসন
- ‘অভ্যুত্থানের চেতনার পূর্ণাঙ্গ বাস্তবায়নই জাতীয় ঐক্যের ভিত্তি হতে পারে’
- আবারও বাড়লো সোনার দাম
- ‘দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে’
- এআইয়ের গোপন আবিষ্কারে বৈশ্বিক ‘সংবেদনশীল’ তথ্য ফাঁসের শঙ্কা
- ‘ফ্যাসিবাদী আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে’
- মুক্তিবাহিনী আড়িখোলা ও পূবাইলে রেলসেতু বিস্ফোরক লাগিয়ে উড়িয়ে দেয়
- নড়াইলে কৃষককে পিটিয়ে হত্যা, প্রতিপক্ষের বাড়ি ভাঙচুর
- সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ
- ডিজিটাল লেনদেনের বিস্তার, নিরাপত্তার নিশ্চয়তা কোথায়?
- ৫০ হাজার টাকা ঋণ, পরিশোধ সাড়ে ৬ লাখ: তবুও জেলে জীবন, দুই সন্তান নিয়ে অসহায় পলি
- সালথায় মহিলা দলের বিক্ষোভ মিছিল
- শনিবার কুড়িগ্রামে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ
- বাগেরহাট ফ্রি মেডিকেল ক্যাম্পে হাজারো রোগীর চিকিৎসা সেবা
- মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড
- বাংলাদেশ হিন্দু পরিষদের সাতক্ষীরা জেলা কমিটি পূর্ণঃগঠণ উপলক্ষে আলোচনা ও মতবিনিময়
- ‘তারেক রহমানের সরকার নির্বাচিত সরকার’
- ফরিদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- পঞ্চগড়ের প্রবীণ সাংবাদিক মুকুলের দু'টি কিডনিই নষ্ট
- বোস্টনে ১০ লাখ ডলারের লটারি জিতে আইসিইর হাতে গ্রেপ্তার বিজয়ী অভিবাসী
- অভিবাসী শিশুদের গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- ট্রাফিক স্টপে অভিবাসীদের তল্লাশি ও আটকের নির্দেশ দিলেন ট্রাম্প
- ‘জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার’
- প্রাথমিকের ৩ কোটি ৬৩ লাখ বই ছাপাবে সরকার, ব্যয় ১৮৭ কোটি টাকা
- যশোর পৌরসভা নির্বাচন, আলোচনায় বিএনপি নেতা রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- স্তন ক্যানসারে ধুঁকছেন দুই সন্তানের জননী সামাথুই মারমা
- ‘আজিজ গংরা আমার ছেলেকে মেরে ফেলেছে, আমি তাদের ফাঁসি চাই’
- বর্ষায় মানুষের পাশে বাংলালিংক
- যৌন নিপীড়ন মামলার বাদি পুত্রবধূ কারাগারে, শ্বশুর পেলেন জামিন
- শেরপুরে ভাষা সৈনিক আব্দুর রশীদের অষ্টম মৃত্যুবার্ষিকী পালন
- ‘শান্ত-হৃদয় হতে হলে মন দিয়ে খেলতে হবে’
- নীতিগল্প
- ভোগান্তি মুক্ত ভূমি সেবা দিয়ে প্রশংসায় ভাসছে পাংশার ইউএনও
- ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই হবে না, সফলতার সঙ্গে শেষ করাও জরুরি’
- বন্দরের চিড়ইপাড়া কলোনী এখন মাদক ব্যবসা ও সন্ত্রাসীদের অভয়ারণ্য
- রিট নিষ্পত্তি নিয়ে সাবেক বিচারপতিকে ব্যাখ্যা দিতে আপিল বিভাগের নির্দেশ
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- বাওয়া স্কুলের উদিতি দাশের ট্যালেন্টপুলে বাজিমাত
- মাছের আঁশ বিক্রি করে জেলে পরিবারের সদস্যদের বাড়তি আয়-রোজগার
২৮ নভেম্বর ২০২৬
- অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু রবিবার
- রিট নিষ্পত্তি নিয়ে সাবেক বিচারপতিকে ব্যাখ্যা দিতে আপিল বিভাগের নির্দেশ
-1.gif)








