‘পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা যাবে না’
আন্তর্জাতিক ডেস্ক : এনআরসি ইস্যু নিয়ে আবারও কড়া মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা যাবে না বলেও জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের এ নেত্রী।
মমতা ব্যানার্জি বলেন, ‘সবকিছু হারিয়ে বাংলাদেশ থেকে কত মানুষ এসেছেন। ১৯৭১ সালের মার্চ মাস পর্যন্ত যারা এসেছেন, সরকারের চুক্তি অনুযায়ী তারা সবাই ভারতের নাগরিক। কিন্তু কখনো কখনো ভাঁওতা দেওয়া হয় যে, তুমি নাগরিক নও। আমার প্রশ্ন ওরা যদি নাগরিক না হয়, তবে ভোট দিলো কীভাবে?’
বুধবার (২৩ নভেম্বর) কলকাতা নেতাজি ইনডোর স্টেডিয়ামে জমির পাট্টা প্রদান কর্মসূচি অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এসব কথা বলেন।
মমতা ব্যানার্জি বলেন, ‘তাদের ছেলেমেয়েরা স্কুল-কলেজে পড়ে, দোকান চালায়, তাদের প্রত্যেকের আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, তারা ভোটও দেয়। সেই সব সাধারণ মানুষের ভোটেই প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। তারপরও বলা হচ্ছে, তাদের নাগরিকত্ব দেওয়া হবে। এর অর্থ তাদের নাগরিকত্বকে অসম্মান করা।’
এনআরসি নিয়ে জটিলতায় থাকাদের সতর্ক করে তিনি বলেন, ‘এখন ভোটার তালিকার সংশোধনের কাজ চলছে। ৫ ডিসেম্বর পর্যন্ত কাজ চলবে। এনআরসি-এর নাম করে আপনাদের যাতে কোথাও থেকে নাম কেটে না দিতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। সশরীরে সংশোধনী কেন্দ্রে গিয়ে ভোটার তালিকায় নাম তুলে আসুন। দেখে আসুন, আপনার নাম সেই তালিকাতে আছে কি না? না হলে কোনোদিন হয়তো ডিটেনশন ক্যাম্পে পাঠানো হতে পারে।’
মুখ্যমন্ত্রী বলেন, ‘অনেক সময় আপনার নাম ঠিক থাকবে। কিন্তু আপনার স্বামীর নাম ভুল হবে। আপনারা আসামে দেখেছেন, কত লাখ মানুষের নাম কেটে বাদ দেওয়া হয়েছিল। আরেকটা পরিকল্পনা শুরু হয়েছে, তাই আপনাদের বলবো, নিজের স্বার্থেই নিজেরা নিজেদের নাম তুলুন। না হলে আগামীকাল হয়তো বলে দিতে পারে যে আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। যদিও এসব আমরা করতে দেবো না। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ দয়া করে ভোটার তালিকায় নামটা তুলবেন।’
১০০ দিনের কাজের রুপিসহ একাধিক প্রকল্পের অর্থ না দেওয়ার অভিযোগ তুলে কেন্দ্রকে নিশানা করে মমতা বলেন, ‘রাজনীতির স্বার্থে বাংলাকে যারা বদনাম করে রুপি না দিয়ে অর্থনৈতিক অবরোধ করার কথা বলে, তাদের নাম বলতে আমার লজ্জা করে। আমরাও বিরোধী রাজনীতি করেছি। কিন্তু কোনোদিন উন্নয়নকে স্তব্ধ করিনি। গরিব মানুষের টাকা বন্ধ করে দেইনি।’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা মানুষের অধিকার দিচ্ছি এবং তা আগামী দিনেও দেবো। আমি মানুষের জন্য জীবন পর্যন্ত দিতে রাজি আছি। কিন্তু কোনোদিন মানুষের সঙ্গে বেইমানি করে রাজনীতি করবো না। এটা আমার স্বভাব নয়।’
ভারতের একমাত্র রাজ্য যেখানে এনআরসি চালু আছে, সেটি হলো আসাম। দুই বছর আগে উত্তর-পূর্ব ভারতের রাজ্য আসামে এনআরসি চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েন ১৯ লাখ মানুষ। ভারতের কেন্দ্রীয় সরকার চাইছে, পশ্চিমবঙ্গেও এনআরসি চালু করতে। যদিও প্রথম থেকেই তার প্রবল বিরোধিতা করে আসছে তৃণমূল কংগ্রেস।
(ওএস/এএস/নভেম্বর ২৪, ২০২২)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








