কিমকে বিধ্বংসী ড্রোন উপহার দিলো রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় সফর শেষ করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে গত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাশিয়ায় পৌঁছান তিনি। রবিবার (১৭ সেপ্টেম্বর) রাশিয়া সফরের শেষ দিনে উপহার হিসেবে কিমকে পাঁচটি বিধ্বংসী ড্রোন, একটি পর্যবেক্ষক ড্রোন এবং একটি বুলেটপ্রুফ পোশাক উপহার দিয়েছে রাশিয়া।
দেশটির প্রিমোরি অঞ্চলের গভর্নর তাকে এসব উপহার দিয়েছেন বলে জানা গেছে। গত শনিবার (১৬ সেপ্টেম্বর) রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিভোসতকের সঙ্গে সাক্ষাৎ করেন কিম। সেখানে তিনি হাইপারসনিক মিসাইল সিস্টেমসহ অত্যাধুনিক অস্ত্র পরিদর্শন করেন।
তাস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতাকে পাঁচটি কামিকাজে ড্রোন এবং একটি জেরান-২৫ পর্যবেক্ষণ ড্রোন উপহার দেওয়া হয়েছে।
ওই প্রতিবেদনে আরও জানানো হয় যে, প্রিমোরি অঞ্চলের গভর্নর কিম জং উনকে একটি বুলেটপ্রুফ পোশাক দিয়েছেন। এ ধরনের বিশেষ পোশাক থার্মাল ক্যামেরা দিয়েও শনাক্ত করা যায় না।
রবিবার রাশিয়ায় দীর্ঘ সফর শেষ করে বিশেষ ট্রেনে করে উত্তর কোরিয়ার উদ্দেশে যাত্রা করেন কিম। রাশিয়ায় তিনি ৬ দিনের সফরে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন।
এই সফরে উত্তর কোরিয়ায় সফরের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন কিম জং উন। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার এই আমন্ত্রণ গ্রহণও করেছেন পুতিন। তিনি জানিয়েছেন, উত্তর কোরিয়ায় সফর করবেন। তবে উত্তর কোরিয়া এবং রাশিয়ার এই সম্পর্কের উন্নয়ন ভালো ভাবে দেখছে না যুক্তরাষ্ট্র এবং এর মিত্র দেশগুলো।
নতুন করে এই দুই দেশের কাছাকাছি আসার ফলে ইউক্রেনে রাশিয়ার সামরিক শক্তি আরও শক্তিশালী হতে পারে এবং উত্তর কোরিয়ার হাতে সংবেদনশীল ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সরবরাহ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে ওয়াশিংটন।
উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ কিমের সফরের সময়কার পরিবেশকে উত্তেজনাপূর্ণ এবং উষ্ণ বলে বর্ণনা করেছে। উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে বন্ধুত্ব, সংহতি ও সহযোগিতার একটি নতুন যুগ শুরু হচ্ছে বলেও উল্লেখ করা হয়।
ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ও এই যুদ্ধকে প্রকাশ্যে সমর্থন করে এমন কয়েকটি দেশের মধ্যে উত্তর কোরিয়া অন্যতম। কিম বলেছেন, তিনি এই যুদ্ধকে একটি ন্যায়পরায়ণ প্রচেষ্টা বলে মনে করেন এবং উত্তর কোরিয়া রাশিয়ার সাথে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত।
(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০২৩)
পাঠকের মতামত:
- গণভোটের ফল কার্যকরের দাবিতে ১১ দলের ১৫ দিনের কর্মসূচি
- ফিরলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি
- ‘যশোহর ক্যান্টনমেন্ট থেকে এসে পাকসেনারা পুনরায় কুষ্টিয়া দখল করে নেয়’
- মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার
- দিনাজপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বিএনপি নেতার ড্রেজার মেশিন জব্দ
- মিলেছে বায়রার ক্লিয়ারেন্স, এপ্রিলের শেষে উদ্বোধন
- অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিম উদ্ধার, জড়িত ৫ যুবক গ্রেফতার
- ফরিদপুর বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এক দশকে সম্পদের পাহাড়
- মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত ২
- রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
- বিএনপি নেতার বিরুদ্ধে ইটভাটার ম্যানেজারকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ
- পদ্মা সেতুর উপর ও মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৭
- নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
- অনলাইনে ভুয়া কবিরাজি: ৩ প্রতারক গ্রেপ্তার, ২৬ ভরি গয়না উদ্ধার
- স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল
- গোপালগঞ্জে চাকরি মেলা ও সেমিনার
- সালথার ইউসুফদিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
- ফোড়ার অপারেশন করাতে গিয়ে রোগীর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর বিক্ষোভ
- ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সীমান্ত: যাচ্ছে সোনা, আসছে মাদক
- দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবির ‘মৌচোষা’ বিওপির উদ্বোধন
- সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া
- ফুলপুর পৌরসভার জলাবদ্ধতা নিরসনে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা
- নারী অধিকার
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
-1.gif)








