‘দীর্ঘ যুদ্ধের জন্য অর্থনীতিকে প্রস্তুত করছে রাশিয়া’
আন্তর্জাতিক ডেস্ক : সামরিক জোট ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ বলেছেন, দীর্ঘ যুদ্ধের জন্য রাশিয়া তার অর্থনীতিকে প্রস্তুত করছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) জার্মান পত্রিকা ওয়েলট অ্যাম সোনট্যাগকে দেওয়া একটি সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। খবর আনাদোলু এজেন্সির।
ন্যাটো প্রধান বলেন, ‘যেহেতু রাশিয়া যুদ্ধনির্ভর অর্থনীতির দিকে যাচ্ছে, তাই আমাদের নিরাপত্তার জন্য আরও কিছু করতে হবে।’
ন্যাটো রাশিয়ার সঙ্গে যুদ্ধে যাওয়ার পথ খুঁজছে না বলে জোর দাবি করে তিনি বলেন, ‘তবে আমাদের এমন একটি যুদ্ধের জন্য (রাশিয়ার বিরুদ্ধে) নিজেদের প্রস্তুত করতে হবে, যা কয়েক দশক ধরে চলতে পারে।’
তার মতে, যদি পুতিন (রাশিয়ার প্রেসিডেন্ট) ইউক্রেনে জয়ী হোন, তাহলে রাশিয়ার আগ্রাসন অন্য দেশে ছড়িয়ে পড়বে না তার কোনো নিশ্চয়তা নেই। ন্যাটো প্রধান বলেন, ‘ এ কারণে ন্যাটো জোটের উচিত এমন একটি যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করা, যা কয়েক দশক ধরে চলতে পারে। ন্যাটো সদস্যভুক্ত দেশগুলোকে তাদের প্রতিরক্ষা খাত আরও দ্রুত প্রসারিত করতে হবে।’
স্টলটেনবার্গ আরও যোগ করেন, ‘ইউক্রেনকে সমর্থন করা ও জোটের সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য বিনিয়োগ করা রাশিয়ার বিরুদ্ধে সর্বোত্তম প্রতিরক্ষামূলক হাতিয়ার। কারণ রাশিয়া ইতিমধ্যেই একটি দীর্ঘ যুদ্ধের জন্য তার অর্থনীতিকে প্রস্তুত করছে।’
তিনি বলেন, ‘আমাদের প্রতিরক্ষা খাতকে আরও দ্রুত প্রসারিত করতে হবে, যাতে আমরা ইউক্রেনে সরবরাহ বাড়াতে পারি ও আমাদের নিজস্ব মজুদগুলো পুনরায় পূরণ করতে পারি। যার মানে, ধীর শান্তিকালীন প্রতিরক্ষা ব্যবস্থা থেকে দ্রুততর প্রতিরক্ষা ব্যবস্থায় স্থানান্তর হতে হবে, যেমনটি যুদ্ধ সময়ে প্রয়োজন।’
সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ কয়েকটি ইউরোপীয় ন্যাটো দেশও অদূর ভবিষ্যতে রাশিয়ার আগ্রাসনের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে।
জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস জানুয়ারি মাসে বলেছেন, ন্যাটো জোটের উচিত ৫-৮ বছরের মধ্যে একটি ন্যাটো দেশের ওপর রাশিয়ার আক্রমণ মোকাবিলায় প্রস্তুত হওয়া।
সুইডেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার মিকেল বুডেন ও বেসামরিক প্রতিরক্ষামন্ত্রী কার্ল-অস্কার বলিন বলেছেন, দেশের সব নাগরিকদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে।
নরওয়ের সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ রাশিয়ার সাথে সম্ভাব্য সরাসরি যুদ্ধের প্রস্তুতির জন্য সময় নষ্ট না করার আহ্বান জানিয়েছেন। তার মতে, যুদ্ধ প্রস্তুতির সময়টি কয়েক বছরের মধ্যে শেষ হয়ে যেতে পারে।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ১১, ২০২৪)
পাঠকের মতামত:
- গুদামের পরিবর্তে ডিলারের বাড়িতে টিসিবি’র পণ্য, প্রশাসনের অভিযানে ধরা
- পাংশায় যাত্রী হয়রানির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ও সেচ্ছাসেবক আহত
- মারামারি মামলায় হাইকোর্টে জামিন পেলেন পাংশা বনিক সমিতির সেক্রেটারি দেলোয়ার সরদার
- আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত মাতৃভূমির স্বাধীনতা
- বড়াইগ্রামে ট্রাক চাপায় টিকটকারের মৃত্যু, অন্তরালে ভংঙ্কর কিছু তথ্য
- ট্রাক উল্টে নাইট্রোজেন গ্যাসে আচ্ছন্ন মহাসড়ক, আহত ২
- সোনাতলার দুই মানবাধিকার কর্মী পেলেন সম্মাননা মেডেল ও সনদ
- নড়াইলে যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- কালিগঞ্জে ফারজানা হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত মামুনের ১০ দিনের রিমাণ্ড আবেদন
- ভাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: ‘পথে ঘাটে লেইখা দে, শেখের বেটি আইতাছে’
- সংকট, দখলদারি ও অরাজকতার আবর্তে বাংলাদেশ: রাষ্ট্রীয় অস্তিত্ব ও নাগরিক সুরক্ষার চরম বার্তা
- আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সিজেপির
- বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন
- চরযশোরদী ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকিরের ইন্তেকাল
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- ধামরাইয়ে উল্টো রথযাত্রা সম্পন্ন
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মাগফিরাত কামনায় লৌহজংয়ে দোয়া মাহফিল
- ময়মনসিংহে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা শাখার ত্রি-বার্ষিক সন্মেলন
- ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
- উত্তম কুমারের নামে হবে ফিল্ম সেন্টার
- সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত ঘোষণা প্রধানমন্ত্রীর
- বিরামপুর সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি
- জলাবদ্ধতায় সহস্র একর জমি, বিপাকে কৃষকেরা, চায় কালভার্ট
- সব সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত
- ‘নিজের চরকায় তেল দিন’
- দুর্নীতিবিরোধী অভিযান সম্প্রসারণ: তৃণমূলে ব্যাপক পদক্ষেপের আহ্বান
- বিশ্বের সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ
- সভাপতি এস এ বাবলু, সম্পাদক রফিকুল ইসলাম
- সুবর্ণচরে চাকরিকালে ৩ বছর পূর্তি উপলক্ষে প্রকৌশলীকে সংবর্ধনা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- কুষ্টিয়ায় কিশোর ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
- দেশে ২৮ শতাংশ নারী প্রথম সন্তান চান ছেলে
- ঘরপালানো এক শিশুর কাহিনী
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








