রোহিঙ্গাদের জোরপূর্বক সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করছে জান্তা
আন্তর্জাতিক ডেস্ক : আরাকান আর্মির নাস্তানাবুদ বার্মিজ জান্তা বাহিনী রাখাইনে মুসলিমদের বিরুদ্ধে গণ গ্রেপ্তার অভিযান পরিচালনা করছে। এরই মধ্যে রাখাইনের একাধিক মুসলিম অধ্যুষিত গ্রাম থেকে তারা শতাধিক যুবক-তরুণদের আটক করে নিয়ে গেছে।
গতকালও জান্তা বাহিনী রাখাইন রাজ্যের বুথিডং টাউনশিপ থেকে আরও ৬৪ জন মুসলিম তরুণকে আটক করেছে। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ওহ থেল মা গ্রাম থেকে ১২ জন নার গ্রাম থেকে ২ জন, আহ লেল ছাউং গ্রাম থেকে ২০ জন মুসলিম তরুণকে গ্রেফতার করা হয়।
বুথিডং টাউনশিপের এক জন বাসিন্দা নারিঞ্জারা নিউজকে জানান, জান্তা বাহিনীর সদস্যরা তিনটি গাড়িতে এসে জোরপূর্বক গ্রেপ্তার অভিযান চালায়। আমরা ব্যাপার গুলো নিয়ে খুশি নই, কিন্তু আমাদের কাছে আর কোনো উপায় নেই।
গত ১৯ থেকে ২০ ফেব্রুয়ারি জান্তা বাহিনী এনগা কিয়িং তাউক মুসলিম গ্রাম থেকে ৫৫ জনকে গ্রেপ্তার করে। এছাড়া পু জুন চাউং মুসলিম গ্রাম থেকে ১৩ জন, লেট ওয়ে তাত ইওয়ার থিট এবং লেট ওয়ে তাত ইওয়ার হাউং গ্রাম মোট থেকে ৪০, পু জুন চাউং মুসলিম গ্রাম থেকে ১৩ এবং কিয়াকফিউ তাউং গ্রাম থেকে ১০ জনকে আটক করে নিয়ে যায়।
নিজস্ব সূত্রের বরাতে মিয়ানমারের স্থানীয় সংবাদ মাধ্যমটি জানায়, আটক করে নিয়ে যাওয়া তরুণদের ৩৫২, ৩৫৩ এবং ৩৪৫তম ব্যাটালিয়নের অধিনে গত ২০ ফেব্রুয়ারি থেকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গ্রেপ্তার এড়াতে অনেক তরুণ নিজ গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।
একটি গ্রামের একজন মুসলিম প্রবীণ নারিঞ্জারা নিউজকে অভিযোগ করে বলেন, একাধিক অঞ্চলে যুদ্ধে পরাজয়ের পর জান্তা বাহিনীর হয়ে যুদ্ধ করতে মুসলমানদের অপহরণ করা শুরু করেছে। এটি মানবাধিকারের লঙ্ঘন। রাখাইনে বৌদ্ধ এবং মুসলিম বাসিন্দাদের মধ্যে ভুল বোঝাবুঝি উসকে দেওয়ার অসৎ উদ্দেশ্যে এটা করা হচ্ছে।
তিনি বলেন, আমরা শান্তিতে বসবাস করতে চাই। সৈন্যরা এখন যুবক এবং প্রবীণ উভয়কেই গ্রেপ্তার করে রাখাইনদের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে।
৯ ফেব্রুয়ারি মংডু টাউনশিপের মায়ো থু গি গ্রামে ৫ নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়নে, ডিভিশন কমান্ডার থুরেইন তুন এবং জেলা প্রশাসক নে ওও গ্রামের মৌলভির সঙ্গে বৈঠক করে তাদের সামরিক জান্তাকে সহযোগিতা করার পরামর্শ দেন।
তারা মুসলমানদের অস্ত্র সরবরাহের প্রস্তাবও দেয় যাতে তারা রাখাইন জনগণের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। কিন্তু রোহিঙ্গা মুসলিমরা এই পরামর্শ প্রত্যাখ্যান করে।
জান্তা কিয়াউকফিউ টাউনশিপের কিয়াউক তা লোন মুসলিম ক্যাম্প থেকে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের ( ১৮ থেকে ৫৫ বছর বয়সী পুরুষদের) একটি তালিকা করেছে এবং জোরপূর্বক ১৫০ জনকে সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করেছে।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৭, ২০২৪)
পাঠকের মতামত:
- ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা বুধবার, মানতে হবে যে নির্দেশনা
- ‘চট্টগ্রামের রাজাঘাট এলাকা পাকবাহিনীর দখলে চলে যায়’
- ধামরাইয়ে উপজেলা প্রশাসনের আযোজনে পহেলা বৈশাখ উদযাপন
- ছিনতাইয়ের মোবাইল নিয়ে দ্বন্দ্বে ‘এলেক্স ইমন’ খুন
- সরকারি দায়িত্বপ্রাপ্তদের সাথে অসদ আচরণ, পাম্প মালিককে জরিমানা
- পাংশায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ
- শিবগঞ্জে ৩১৪৭ কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা
- বৈশাখের প্রথম দিনেই তাপপ্রবাহ, হাঁপিয়ে উঠছেন শ্রমিকেরা
- সোনাতলায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার
- রাজৈরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- গোপালগঞ্জে বর্ষবরণ
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ
- বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় জামালপুরে বাংলা বর্ষবরণ
- সালথায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- দিনাজপুরে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়ালকে স্বজনদের কাছে হস্তান্তর
- নগরকান্দায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- বারো রকম বারো ছড়া
- ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেস থেকে সুয়ালওয়েলের পদত্যাগ
- ‘কৃষককে আত্মনির্ভরশীল ও স্বচ্ছল হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য’
- মোস্তাফিজের জায়গায় আইপিএল খেলতে গিয়ে পিএসএলে নিষিদ্ধ মুজারাবানি
- কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব
- বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপিত
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
- ‘দ্যা এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
-1.gif)








