‘ইসরায়েলি বর্বরতা দায়মুক্তি পেতে পারে না’
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় আট মাস ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।
এমন অবস্থায় ইসরায়েলের ‘দায়মুক্তি চলতে পারে না’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবিক সহায়তা ও জরুরি ত্রাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি মার্টিন গ্রিফিথস। একইসঙ্গে গাজার নাগরিকদের সুরক্ষার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
রাফায় ইসরায়েলি বিমান হামলায় বিপুল সংখ্যক ফিলিস্তিনির হতাহতের ঘটনার পর এই প্রতিক্রিয়া জানান তিনি। মঙ্গলবার (২৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের ত্রাণ প্রধান সোমবার দক্ষিণ গাজার রাফা শহরে বাস্তুচ্যুত লোকদের শিবিরে ইসরায়েলি বিমান হামলার নিন্দা করে বলেছেন, ‘এ ধরনের দায়মুক্তি চলতে পারে না।’
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক বার্তায় মার্টিন গ্রিফিথস লিখেছেন, ‘গাজা থেকে আরেকটি ভয়ঙ্কর আপডেট পেলাম। গত রাতে রাফাতে ইসরায়েলের বিমান হামলায় বহু মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেক নারী ও শিশু জীবন্ত পুড়ে মারা গেছেন।’
গাজায় ত্রাণ বিতরণে চ্যালেঞ্জ অব্যাহত রয়েছে উল্লেখ করে গ্রিফিথস বলেন: ‘নানা প্রতিবন্ধকতা এবং তীব্র লড়াইয়ের কারণে আমরা এখনও কেরেম শালোম থেকে পণ্যগুলো নিতে পারিনি।’
গ্রিফিথস বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন: ‘এই ধরনের দায়মুক্তি চলতে পারে না। বেসামরিক নাগরিকদের রক্ষা করুন। তাদের নিরাপদ জায়গা খোঁজার সুযোগ দিন। তাদের সাহায্য পেতে দিন।’
এর আগে রবিবার রাতে গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে বাস্তুচ্যুত লোকদের শিবিরে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এতে কমপক্ষে ৪৫ ফিলিস্তিনি নিহত হন। নিহতদের মধ্যে অনেকেই নারী ও শিশু। হামলায় আহত হয়েছেন আরও প্রায় ২৫০ জন মানুষ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, রোববারের ওই হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। আরও শতাধিক মানুষ গুরুতরভাবে আগুনে পুড়ে গেছে, হাত-পা ভেঙ্গে, অনেকেই চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে।
গাজা-ভিত্তিক সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, রাফার তাল আল-সুলতানে ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থার (ইউএনআরডব্লিউএ) লজিস্টিক ঘাঁটির কাছে এই হামলার ঘটনা ঘটে।
(ওএস/এএস/মে ২৮, ২০২৪)
পাঠকের মতামত:
- মুক্তিযোদ্ধারা কুমিল্লার সিঙ্গারবিল এলাকায় পাকসেনাদের ওপর এ্যামবুশ করে
- ‘মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব’
- চিত্রনাট্য একই, ইসলাম অবমাননা, শুধু স্থান-কাল পাত্র ভিন্ন
- বায়তুল মোকাররমে মুসল্লির ঢল
- বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রত্যাবর্তন, স্কোয়াড ঘোষণা
- ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
- ‘ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়’
- ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন হামলা
- একই পরিবারের ১০ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম
- পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি
- মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
- ঈদ জামাতে দেশ-জাতির মঙ্গল ও বিশ্বের শান্তি কামনা
- ভূরুঙ্গমারী পাকসেনাদের দখলে চলে যায়
- কুড়িগ্রামে ঈদুল আজহার ঈদের নামাজ আদায়
- বিএসএফের পুশব্যাকচেষ্টা, গভীর রাতেও সাতক্ষীরা সীমান্তে সতর্ক বিজিবি
- সৌদির সঙ্গে মিল রেখে গলাচিপায় ঈদ উদযাপন
- ঢাকার নর্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- শ্যামনগরে বজ্রপাতে এক নারীর মৃত্যু
- সাতক্ষীরায় ২৫ গ্রামে ঈদ উদযাপন, চলছে পশু কোরবানি
- সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ
- এবার এভারেস্ট শিখরে আরেক বাংলাদেশি নারী
- ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
- বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো যুক্তরাষ্ট্র
- আল-আকসা মসজিদে হাজারো মুসল্লির ঈদের নামাজ আদায়
- নবম পে-স্কেল, বেশি সুবিধা পাচ্ছেন যারা
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- বরগুনায় সেতু ধ্বসে ভোগান্তিতে ৪ গ্রামের মানুষসহ শতাধিক শিক্ষার্থীরা
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ভৈরবে ৫ জয়িতাকে সংবর্ধনা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মোহররম
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- আট বছর আগে একদিন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
-1.gif)








