ইতিহাস গড়ে ওড়িশায় প্রথম মুসলিম নারী বিধায়ক সোফিয়া
আন্তর্জাতিক ডেস্ক : ৩২ বছর বয়সী নারী রাজনীতিক সোফিয়া ফিরদৌস। কংগ্রেসের প্রার্থী হয়ে ওড়িশার বারাবতী-কটক আসন থেকে প্রথম মুসলিম নারী বিধায়ক (এমএলএ) পদে নির্বাচনে অংশ নেন তিনি।
ইতিহাস গড়ে ভারতের এ আলোচিত অঞ্চলটিতে এমএলএ নির্বাচিত হয়েছেন তিনি।
বিজেপির পূর্ণচন্দ্র মহাপাত্রকে ৮ হাজার এক ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি।
সোফিয়া ফিরদৌস কংগ্রেসের বর্ষীয়ান নেতা মোহাম্মদ মকিমের মেয়ে। ২০২৪ সালের ওড়িশা বিধানসভা নির্বাচনে তিনি তার বাবার স্থলাভিষিক্ত হন এবং নির্বাচনে জয় পেলেন।
সোফিয়া কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে ডিগ্রি অর্জন করেছেন। ২০২২ সালে ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএমবি) থেকে এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজমেন্টে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। ২০২৩ সালে কনফেডারেশন্স অব রিয়েল এস্টেট ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (ক্রেডাই) ভুবনেশ্বর চ্যাপ্টারের সভাপতি নির্বাচিত হন সোফিয়া। এই সংগঠনের নারী শাখার পূর্ব জোনের সমন্বয়ক হিসেবেও কাজ করেছেন তিনি।
এ ছাড়া ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিলের (সিআইআই) ভুবনেশ্বর চ্যাপ্টারের কো-চেয়ার ও আইএনডব্লিউইসির কোর মেম্বার ছিলেন সোফিয়া। তার স্বামী বিশিষ্ট শিল্পপতি শেখ মিরাজ উল হক।
ওড়িশার প্রথম নারী মুখ্যমন্ত্রী নন্দিনী শতপথীও এই আসন থেকেই ১৯৭২ সালে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।
জয়ের ব্যাপারে সোফিয়া ফিরদৌস বলেন, একজন নারী হিসেবে বুঝতে পারছি যে আমি একটি ইতিহাস তৈরি করেছি। বিধানসভায় নারীদের প্রতিনিধিত্ব চিত্তাকর্ষক নয়। ১৪৭ বিধায়কের মধ্যে এবার কেবল ১১ জন নারী সদস্য রয়েছেন। এ সংখ্যা বাড়তে হবে। নারীদের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে আসা উচিত।
তিনি বলেন, ২৪ এপ্রিল বিধানসভা টিকিট পেয়ে আমি প্রতিটি ওয়ার্ড, এলাকায় গিয়েছি। লোকেদের সঙ্গে কথা বলেছি। আমার বাবাকে তারা ভালোবাসেন। তার খ্যাতি আমাকে বেশ ভালো অবস্থান দিয়েছে। আমি খুব প্রফুল্ল ও হাসিমুখে মানুষের সঙ্গে মিশেছি। লোকে আমাকে ‘হাসিখুশি এমএলএ’ উপাধি দিয়েছে। আমার নির্বাচনী ট্যাগ লাইন ছিল ‘কটকের মেয়ে, কটকের পুত্রবধূ’; এটি আমাদের ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেছিল। আমি আমার বিরোধীদের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করিনি। এগুলোই আমাকে জয় পেতে সাহায্য করেছে।
নিজের পরিকল্পনা সম্পর্কে সোফিয়া বলেন, আমি আমার বাবার আমলে শুরু হওয়া প্রকল্পগুলো সম্পন্ন করবো। কটককে একটি টেকসই শহর হিসেবে গড়ে তুলতে যা যা করা দরকার, তা-ই করবো। কটককে একটি ফিলিগ্রি হাব করার উদ্যোগ নেব। আমরা যুবকদের জন্য কর্মসংস্থান তৈরিতে কাজ করব। আমি ইতোমধ্যে আমার নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য মানুষের কাছ থেকে পরামর্শ চেয়েছি।
(ওএস/এএস/জুন ০৯, ২০২৪)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








