শেখ হাসিনা আ.লীগের হাল ধরেছেন : জয়
আন্তর্জাতিক ডেস্ক : ‘আমার মা আওয়ামী লীগের হাল ধরেছেন এবং অনেক নেতার সঙ্গে যোগাযোগ রাখছেন’ বলে জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
ভারতীয় সংবাদমাধ্যম উইয়ন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। সাক্ষাৎকারটি আজ শুক্রবার প্রকাশিত হয়েছে।
বাংলাদেশের অস্থিতিশীলতা ও সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে জয় বলেছেন, আমার মায়ের চলে যাওয়ার পর থেকে বাংলাদেশে সম্পূর্ণ বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। শুরুতে সহিংসতার জন্য পুলিশকে দায়ী করে আসছিল বিক্ষোভকারীরা। এরপর পুলিশও আক্রমণের শিকার হয়। বর্তমানে পুলিশ নেই, পুরো দেশের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। প্রথম দুই দিন আওয়ামী লীগ সমর্থক ও সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে। আমরা তাদের পুনরায় সক্রিয় ও পুনর্গঠিত করেছি যাতে করে তারা নিজেদের রক্ষা করতে পারে। পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু পুরো অরাজকতা বিরাজ করছে। লুটপাট, হামলা চলছে বিভিন্ন শহরে।
শেখ হাসিনার বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনার নিয়ে জয় বলেছেন, এই মুহূর্তে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমি জানি এই বিষয়কে নিয়ে অনেক গুঞ্জন রয়েছে। কিন্তু মা কোনও দেশে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেননি। তিনি এখনও কোনও সিদ্ধান্ত নেননি। তিনি দেশকে ভালোবাসেন। এত কিছুর পরও তিনি সেখানে অবসর ও জীবন কাটাতে চান। তাই তিনি দেশে ফিরতে চান। তিনি বিদেশে নিজের বাকি জীবন কাটাতে চান না। আমরা অপেক্ষা করছি পরিস্থিতি কেমন হয় তা দেখার জন্য। এর ভিত্তিতে তিনি সিদ্ধান্ত নেবেন রাজনীতিতে ফিরবেন কি না। তিনি বাংলাদেশে ফিরতে চান।
শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পরিকল্পনার বিষয়ে তার ছেলে বলেছেন, আমি বাংলাদেশ যাই বা না যাই, এটি বড় কিছু না। আমার মা দেশ ছাড়তে চাননি। কিন্তু আমরা সবাই ভেবেছি বিদেশে তিনি নিরাপদ থাকবে। দুর্ভাগ্যবশত, আমরা এই সিদ্ধান্ত নেওয়ার পর আমাদের দলের কর্মী-সদস্যদের ওপর হামলা জোরদার হয়েছে। আমার মনে হয়, তখন হামলাকারীরা ভেবেছে আওয়ামী লীগ দুর্বল হয়ে পড়েছে। দৃঢ় নেতৃত্ব ছাড়া আওয়ামী লীগের ফিরে আসার কোনও সুযোগ নেই। তাই পরিবার হিসেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি আওয়ামী লীগকে এমন অবস্থায় ফেলে দিতে পারি না। আওয়ামী লীগের জন্য এই সিদ্ধান্ত। এখনও দলটি দেশের পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দর। আমাদের লাখ লাখ সমর্থক রয়েছে। সারা দেশে লাখো কর্মী রয়েছে। আমরা তাদের পরিত্যাগ করতে পারি না।
ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের বিষয়ে তিনি বলেছেন, দুর্ভাগ্যবশত এটি একটি অসাংবিধানিক সরকার। এই সরকার মনোনীত হয়েছে। বিক্ষোভকারীরা তাকে চেয়েছে। কিন্তু বিক্ষোভকারীরা বাংলাদেশের জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ। তারা বাংলাদেশের প্রতিনিধিত্বকারী নয়। কোনও নির্বাচন হয়নি, তিনি একেবারে অনির্বাচিত। তবু যা ঘটার ঘটে গেছে। আমরা একেবারে অসাংবিধানিক পরিস্থিতিতে রয়েছি। এখন আমরা দেখতে পাবো তারা কেমন কাজ করে, তারা আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে কিনা। এটিই সবার আগে করতে হবে। পরে দেশে সাংবিধানিক গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। দেখা যাক তারা এটি করতে সক্ষম হয় কিনা। আমার মনে হয় জবাব পেতে খুব বেশি দিন লাগবে না।
বাংলাদেশে বিক্ষোভের পিছনে বিদেশি মদত থাকার সন্দেহের কথা তুলে ধরেছেন জয়। তিনি বলেছেন, আমি মনে করি, বিদেশি গোয়েন্দা সংস্থা এই পরিস্থিতির পিছনে রয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ও মিডিয়ায় টাকা ঢেলে পরিস্থিতি উত্তেজিত করা হয়েছে। পরে অস্ত্র সরবরাহ করা হয়ে থাকতে পারে।
(ওএস/এসপি/আগস্ট ০৯, ২০২৪)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








