ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস রাজ্যের একটি মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) লাজিনহা শহরের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় দমকল বিভাগ জানিয়েছে, ঘটনাস্থলেই ৩২ থেকে ৩৫ জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া, ১৩ জনকে তেওফিলো ওতোনি শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসটি সাও পাওলো থেকে যাত্রা করেছিল এবং এতে ৪৫ জন যাত্রী ছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, বাসের একটি টায়ার বিস্ফোরিত হওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারান। এর ফলে বাসটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। একই সময়ে একটি গাড়িও বাসের সঙ্গে ধাক্কা খায়। তবে গাড়ির তিন যাত্রী বেঁচে যান।
দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
মিনাস জেরাইসের গভর্নর রোমেউ জেমা বলেছেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় তিনি রাজ্য সরকারের ‘পূর্ণ সক্রিয়তা’ নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আমরা চেষ্টা করছি যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই শোক কাটিয়ে উঠতে মানবিক সহায়তা পায়, বিশেষ করে বড়দিনের ঠিক আগে এই ট্র্যাজেডি সবাইকে মর্মাহত করেছে।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারে কাজ করছে পুলিশ।
ফেডারেল হাইওয়ে পুলিশ জানিয়েছে, এই মহাসড়কটি ২০২৩ সালে ব্রাজিলের সবচেয়ে প্রাণঘাতী সড়ক ছিল, যেখানে ৫৫৯ জনের মৃত্যু হয়। ২০২৪ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
এর আগে, গত সেপ্টেম্বরে কোরিতিবা ক্রোকোডাইলস ফুটবল দলের একটি বাস দুর্ঘটনায় তিনজন নিহত হন। রিও ডি জেনিরোতে একটি খেলায় অংশ নিতে যাওয়ার সময় বাসটি উল্টে যায়, ফলে ওই খেলা বাতিল করা হয়।
তথ্যসূত্র : আল-জাজিরা
(ওএস/এএস/ডিসেম্বর ২২, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘ইসলামী ব্যাংক বিপন্ন হলে অর্থনীতি বঙ্গোপসাগরে চলে যাবে’
- ‘শিক্ষায় মডেল জেলা হবে বগুড়া’
- ‘৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে'
- ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা বুধবার, মানতে হবে যে নির্দেশনা
- ‘চট্টগ্রামের রাজাঘাট এলাকা পাকবাহিনীর দখলে চলে যায়’
- ধামরাইয়ে উপজেলা প্রশাসনের আযোজনে পহেলা বৈশাখ উদযাপন
- ছিনতাইয়ের মোবাইল নিয়ে দ্বন্দ্বে ‘এলেক্স ইমন’ খুন
- সরকারি দায়িত্বপ্রাপ্তদের সাথে অসদ আচরণ, পাম্প মালিককে জরিমানা
- পাংশায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ
- শিবগঞ্জে ৩১৪৭ কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা
- বৈশাখের প্রথম দিনেই তাপপ্রবাহ, হাঁপিয়ে উঠছেন শ্রমিকেরা
- সোনাতলায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার
- রাজৈরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- গোপালগঞ্জে বর্ষবরণ
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ
- বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় জামালপুরে বাংলা বর্ষবরণ
- সালথায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- দিনাজপুরে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়ালকে স্বজনদের কাছে হস্তান্তর
- নগরকান্দায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- বারো রকম বারো ছড়া
- ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেস থেকে সুয়ালওয়েলের পদত্যাগ
- ‘কৃষককে আত্মনির্ভরশীল ও স্বচ্ছল হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য’
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
-1.gif)








