হুথিদের আবারও ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের হুথি বিদ্রোহীদের আবারও ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছেন। গত বুধবার (২২ জানুয়ারি) সই করা এক নির্বাহী আদেশে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে নির্দেশ দেন, পরবর্তী ৩০ দিনের মধ্যে জাতীয় গোয়েন্দা সংস্থা এবং রাজস্ব মন্ত্রী সঙ্গে পরামর্শ করে এই বিষয়ে একটি প্রতিবেদন জমা দিতে।
রুবিওর কাছে নির্দেশনা রয়েছে, প্রতিবেদন জমার পর ১৫ দিনের মধ্যে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীর তালিকাভুক্তি চূড়ান্ত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এটি মূলত আনুষ্ঠানিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, রুবিও সিনেটর থাকা অবস্থায় এই তালিকাভুক্তির জন্য সুপারিশ করেছিলেন।
ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদের শেষদিকে হুথিদের ‘বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী’ (এসডিজিটি) এবং ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। তবে, জো বাইডেন প্রশাসন দায়িত্ব গ্রহণের কয়েক সপ্তাহ পরেই এই সিদ্ধান্ত বাতিল করে। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মানবিক সংকটের কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত পরিবর্তন করেন।
যদিও বাইডেন প্রশাসন ২০২৪ সালে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ ও নৌবহরে বারবার হামলার জন্য হুথিদের আবারও এসডিজিটি হিসেবে তালিকাভুক্ত করে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, বাইডেন প্রশাসনের ‘দুর্বল নীতি’ হুথিদের সাহস বাড়িয়েছে। এর ফলে তারা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজে ডজনখানেক এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে শতাধিক হামলা চালিয়েছে।
ট্রাম্পের নির্বাহী আদেশে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র এখন তার আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাজ করে হুথিদের কার্যক্রম ও সম্পদের উৎস বন্ধ করার নীতি গ্রহণ করেছে। এর ফলে হুথিদের হামলা বন্ধ করে দেওয়া এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।
এই আদেশে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাকে (ইউএসএআইডি) নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন হুথিদের সঙ্গে সম্পর্কিত যেকোনো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ বন্ধ করে দেয়। পাশাপাশি, যারা এই বিদ্রোহী গোষ্ঠীর তথাকথিত সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের প্রতি উদাসীন থেকেছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
তথ্যসূত্র : আল-জাজিরা
(ওএস/এএস/জানুয়ারি ২৩, ২০২৫)
পাঠকের মতামত:
- গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
- দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
- রপ্তানি খাতে আড়াই হাজার কোটি টাকার নগদ সহায়তা ছাড়
- দিনাজপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার
- ফসলের সাথে এ কেমন শত্রুতা!
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- দিনাজপুরে উইমেন চেম্বার অফ কমার্স’র সভাপতি শাহিনুর জেলহাজতে
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মনিরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- রাজনীতির দুষ্টু চক্র এবং আমাদের রাষ্ট্র নায়ক
- কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মহিলা মাদ্রাসা
- আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে
- ফুলপুরে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত
- ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
- ‘শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না’
- ‘বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে’
- বিরোধী দলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- হাসপাতালে ফজলুর রহমান বাবু
- ‘তাকে দলেই রাখতাম না, অধিনায়ক তো দূরের কথা’
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৩৬ মামলা
- জুলাই জাতীয় সনদ ও গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
- ‘অনন্তকাল যুদ্ধ করার মতো অস্ত্রের মজুত আছে যুক্তরাষ্ট্রের’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- শিউলি আহমেদ’র কবিতা
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মনিরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
০৩ মার্চ ২০২৬
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
- ‘অনন্তকাল যুদ্ধ করার মতো অস্ত্রের মজুত আছে যুক্তরাষ্ট্রের’
- ‘এটি অনন্ত যুদ্ধ নয় বরং শান্তির প্রবেশদ্বার’
-1.gif)








