গাজা খালি করার পরিকল্পনা বাদ দিলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি এবার তার সেই অবস্থান থেকে সরে আসলেন। বুধবার ট্রাম্প বলেছেন, গাজা থেকে কোনো ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়া হবে না। ওভাল অফিসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর পাশে বসে ট্রাম্প এসব কথা বলেন।
এদিকে ট্রাম্পের এমন বক্তব্যকে স্বাগত জানিয়েছে হামাস। এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাসেমি বলেন, যদি মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য গাজা থেকে জনগণকে বাস্তুচ্যুত করার ধারণা থেকে সরে আসার প্রতিনিধিত্ব করে তবে তাদের স্বাগত জানানো হবে।
অপরদিকে বুধবার দোহায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের কাছে গাজার জন্য মিশরের নেতৃত্বাধীন পুনর্গঠন পরিকল্পনা উপস্থাপন করেছে পাঁচ আরব রাষ্ট্র। সেখানে ট্রাম্পের পরিকল্পনার স্পষ্ট বিরোধিতা করা হয়।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফিলিস্তিনের গাজা উপত্যকাকে ‘দখল’ করে ‘নিজস্বভাবে পরিচালনার’ একটি বিতর্কিত প্রস্তাব দিয়েছেন। সে সময় তার ওই পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানায় সৌদি আরব, চীন, রাশিয়া, স্পেনসহ বিশ্বের বহু দেশ ও সংগঠন।
গত ৪ ফেব্রুয়ারি হোয়াইট হাউজে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ঘোষণা দেন, আমরা গাজা দখল করবো এবং একে নতুনভাবে গড়ে তুলবো। আমরা সেখানে অবিস্ফোরিত বোমা ও অস্ত্র নিষ্ক্রিয় করবো এবং দীর্ঘমেয়াদে এর নিয়ন্ত্রণ নেবো। তিনি আরও বলেন, প্রয়োজনে গাজায় মার্কিন সেনা মোতায়েন করা হতে পারে।
বিশ্লেষকরা বলেছেন, ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক আইনের পরিপন্থি। গাজার জনগণকে উচ্ছেদ করে মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা জোরপূর্বক দখল হিসেবে গণ্য হবে, যা জেনেভা কনভেনশনসহ আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।
গাজার অধিকাংশ বাসিন্দা ১৯৪৮ সালের ‘নাকবা’ বা মহাবিপর্যয়ের সময় বাস্তুচ্যুত হওয়া ফিলিস্তিনিদের বংশধর, যারা ইসরায়েলের সৃষ্টি ও দখলদারত্বের শিকার হয়েছিলেন। ফলে তাদের জন্য আরেক দফা উচ্ছেদ মেনে নেওয়া কঠিন হবে।
(ওএস/এএস/মার্চ ১৩, ২০২৫)
পাঠকের মতামত:
- জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
- শিশু ধর্ষণকারীর মৃত্যুদণ্ড, ২৯ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা
- মেট্রোরেল ভ্রমণে ২৫% ছাড় পাবেন বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নরা
- কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ
- পার্বত্য চট্টগ্রামের রাজা ত্রিদিব রায় পাকিস্তানের প্রতি আনুগত্য ঘোষণা করেন
- রাজধানী ছাড়ছেন পোশাক শ্রমিকরা, ছুটি ১০৮ কারখানার
- জলবায়ু পরিবর্তন অভিযোজনে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষায় মতবিনিময় সভা
- নজরুল ও বঙ্গবন্ধু: এক অভিন্ন স্বপ্নের দুই রূপকার
- জুলিও-কুরি শান্তি পদক ও বঙ্গবন্ধুর দর্শন: সমকালীন সংকটে কতটা প্রাসঙ্গিক?
- খোড়া হয়েছে সারিবদ্ধ ৪ কবর, এক ভাইয়ের উঠা হলো না নতুন ঘরে
- সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম
- ঈশ্বরদীতে প্রতিবেশী ভাইয়ের লাঠির আঘাতে মিষ্টি ব্যবসায়ী নিহত
- নড়াইলে ভূমিদস্যু, দুর্নীতিবাজ ও অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে মানববন্ধন
- দৌলতদিয়ায় ঝুঁকি নিয়ে যাত্রীসহ ফেরিতে উঠছে বাস
- দুর্ঘটনা এড়াতে চন্দ্রঘোনা ফেরিঘাটে সওজ’র সতর্কবার্তা, মাইকিং ও বিলবোর্ড স্থাপন
- এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারসহ ৪ দফা দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন
- দেশে না থেকেও নাশকতা মামলার আসামি হলেন সাংবাদিক বিদ্যুৎ শেখ
- সোনাতলায় মা-মেয়েকে মারধর করে গরু বিক্রির টাকা ছিনতাই, তদন্তে পুলিশ
- দেশবাসীকে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা
- নৈঃরাগ
- ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- বাসাইলে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত
- ৭ শতাধিক আউটলেটে ইলেক্ট্রনিক্স পণ্যের সম্পূর্ণ সম্ভার নিয়ে প্রস্তুত ওয়ালটন প্লাজা
- ঈশ্বরদীতে চার বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ১
- ‘রীতিমতো বাচ্চা মানুষ করছি, সন্তান এলে কী করব’
- রাজবাড়ীতে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালন
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- সিলেটে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- তজুমদ্দিনে নৌপথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত, আহত ৬
- মফস্বল সাংবাদিকতার দিকপাল রতন সরকার তাঁর কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








