স্কুল শিক্ষার্থীদের জন্য উত্তর মেরু অভিযানে যাওয়ার বিরল সুযোগ
বিশেষ প্রতিনিধি : বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশের ১৪ থেকে ১৬ বছরের স্কুল শিক্ষার্থীদের জন্য পারমাণবিক আইসব্রেকারে চড়ে রোমাঞ্চকর উত্তর মেরু অভিযানে যাবার এক অনন্য সুযোগ সৃষ্টি করেছে রাশিয়া। তবে, এজন্য শিক্ষার্থীদের একটি অনলাইন প্রতিযোগিতায় অংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে। রাশিয়ার পরমাণু শক্তি কর্পোরেশন- রসাটমের সহযোগিতায় পরমাণু শিল্প তথ্যকেন্দ্র নেটওয়ার্ক ষষ্ঠ আন্তর্জাতিক বিজ্ঞান ও শিক্ষা প্রকল্প ‘আইসব্রেকার অফ নলেজ’ এর অধীনে আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদন আহ্বান করেছে। আগামী ২৭মে ২০২৫ এর মধ্যে শিক্ষার্থীদের 'goarctic.energy' ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন পূর্বক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। রসাটমের মিডিয়া উইং বুধবার (৩০ এপ্রিল) এক প্রেসবিজ্ঞপ্তিতে উত্তর মেরু অভিযানের খবর জানিয়েছে।
আর্মেনিয়া, বাংলাদেশ, বেলারুশ, বলিভিয়া, ব্রাজিল, চীন, মিশর, ঘানা, হাঙ্গেরী, ভারত, ইন্দোনেশিয়া, কিরগিস্থান, কাজাখস্থান, মঙ্গোলিয়া, মিয়ানমার, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা, উজবেকিস্তান, ভিয়েতনাম এবং তুরস্কের স্কুল শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য যোগ্য বিবেচিত হবে।
তিনটি ধাপে চূড়ান্ত বিজয়ীদের নির্বাচিত করা হবে। আগামী ২০ জুন ২০২৫ চূড়ান্ত ফল ঘোষণা এবং উত্তর মেরু অভিযাত্রী দল গঠন করা হবে। দলটি চলতি বছরেরই আগস্ট অথবা, সেপ্টেম্বরের কোনও এক সময় পারমাণবিক আইসব্রেকার ‘বিজয়ের পঞ্চাশ বছর’ এ চড়ে দশ দিনব্যাপী উত্তর মেরু অভিযানে যাবে। অভিযানকালে, সদস্যরা বিভিন্ন শিক্ষামূলক প্রোগ্রামে যুক্ত হবে, যার মধ্যে অন্তর্ভূক্ত থাকবে লেকচার সেশন, মাস্টার কাস, কুইজ প্রতিযোগিতা ইত্যাদি।
রাশিয়ায় পারমাণবিক শিল্পের আশি বছর পূর্তি এবং নর্থ সী-রুট বা উত্তর সমূদ্রপথ উন্নয়নের পাঁচশ বছর উদযাপন উপলক্ষ্যে এবারের উত্তর মেরু অভিযানটির আয়োজন করা হচ্ছে।
আইসব্রেকার অফ নলেজ প্রকল্পটির অন্যতম লক্ষ্য হলো প্রতিভাবান শিশুদের খুঁজে বের করে তাদের প্রতিভার উন্নয়নে সহায়তা প্রদান এবং একই সঙ্গে ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে নির্দেশনা প্রদান।
(এসকেকে/এসপি/এপ্রিল ৩০, ২০২৫)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








