সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের ক্যানসার শনাক্ত
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে, যা এরইমধ্যে তার অস্থিতে ছড়িয়ে পড়েছে। রবিবার এক বিবৃতিতে তার দপ্তর বিষয়টি জানায়।
৮২ বছর বয়সী বাইডেন গত সপ্তাহে প্রস্রাবজনিত জটিলতার কারণে চিকিৎসকের পরামর্শ নেন এবং শুক্রবার তার ক্যানসার শনাক্ত হয়। খবর বিবিসির।
বাইডেনের প্রোস্টেট ক্যানসার বেশ মারাত্মক ধরনের। এক্ষেত্রে গ্লিসন স্কোর ১০ এর মধ্যে ৯। প্রোস্টেট ক্যান্সার কতটা ভয়াবহ এবং কত দ্রুত ছড়াতে পারে, তা পরিমাপ করা হয় এই স্কোর দিয়ে।
এর অর্থ হলো বাইডেনের অসুস্থতা বেশ গুরুতর। এই ক্যানসার শরীরে বেশ দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে জানায় ক্যানসার রিসার্চ ইউকে।
বাইডেন ও তার পরিবারের সদস্যরা চিকিৎসার বিভিন্ন বিকল্প পথ খুঁজছেন বলে জানা গেছে। সাবেক প্রেসিডেন্টের দপ্তর জানায়, ক্যানসারটি হরমোন-সংবেদনশীল, অর্থাৎ এটি নিয়ন্ত্রণ করা যেতে পারে।
শারীরিক অসুস্থতা ও বার্ধক্যের কারণে বাইডেন গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেননি। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন।
ডেমোক্রেট প্রার্থী বাইডেন গত বছরের জুনে এক টেলিভিশন বিতর্কে রিপাবলিকান প্রার্থী এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পেরে ওঠেননি। এ কারণে বেশ সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর তাকে সরিয়ে কমলা হ্যারিসকে প্রার্থী করা হয়।
ক্লিভল্যান্ড ক্লিনিক জানায়, পুরুষদের মধ্যে ত্বকের ক্যানসারের পরে প্রোস্টেট ক্যান্সার সবচেয়ে বেশি দেখা যায়। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বলছে, প্রতি ১০০ জন পুরুষের মধ্যে ১৩ জনের জীবনের কোনো না কোনো সময় প্রোস্টেট ক্যানসার হয়।
এক্ষেত্রে সিডিসি বলছে, এই ক্যানসারে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে বার্ধক্যই সবচেয়ে বড় ঝুঁকির কারণ।
সাবেক প্রেসিডেন্টের ক্যানসার ধরা পড়ার খবরে দুই দলের সমর্থকেরাই তার পাশে দাঁড়িয়েছেন। সাবেক প্রেসিডেন্ট বাইডেন হোয়াইট হাউস ছাড়ার পর থেকে বেশিরভাগ সময় আড়ালেই ছিলেন।
গত এপ্রিল মাসে তিনি শিকাগোতে অনুষ্ঠিত এক কনফারেন্সে ভাষণ দেন। পরে মে মাসে বাইডেন বিবিসিকে একটি সাক্ষাৎকার দেন। হোয়াইট হাউস ছাড়ার পর এটি ছিল তার প্রথম সাক্ষাৎকার। সেখানে তিনি বলেন, ২০২৪ সালের নির্বাচনে না অংশ নেওয়ার সিদ্ধান্ত তার জন্য খুবই কঠিন ছিল।
গত কয়েক মাসে বাইডেনের স্বাস্থ্যের অবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। চলতি মে মাসেই ‘দ্য ভিউ’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি তিনি স্পষ্ট করে বলেন, হোয়াইট হাউসে শেষ দিকে তার স্মৃতিশক্তি বা মানসিক ক্ষমতা কমে যাওয়ার কোনো সত্যতা নেই। তিনি বলেন, এ ধরনের কোনো প্রমাণ নেই।
অনেক বছর ধরেই প্রেসিডেন্ট বাইডেন ক্যানসার গবেষণার জন্য কাজ করে আসছেন। ২০২২ সালে তিনি ও তার স্ত্রী ‘ক্যান্সার মুনশট’ নামক উদ্যোগটি পুনরায় চালু করেন। এর লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে চার মিলিয়নের বেশি মানুষকে ক্যানসার থেকে বাঁচাতে গবেষণা ত্বরান্বিত করা।
২০১৫ সালে বাইডেন তার বড় ছেলেকে হারান। তার বড় ছেলে ব্রেইন ক্যানসারে মারা গিয়েছিলেন।
(ওএস/এএস/মে ১৯, ২০২৫)
পাঠকের মতামত:
- জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
- শিশু ধর্ষণকারীর মৃত্যুদণ্ড, ২৯ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা
- মেট্রোরেল ভ্রমণে ২৫% ছাড় পাবেন বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নরা
- কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ
- পার্বত্য চট্টগ্রামের রাজা ত্রিদিব রায় পাকিস্তানের প্রতি আনুগত্য ঘোষণা করেন
- রাজধানী ছাড়ছেন পোশাক শ্রমিকরা, ছুটি ১০৮ কারখানার
- জলবায়ু পরিবর্তন অভিযোজনে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষায় মতবিনিময় সভা
- নজরুল ও বঙ্গবন্ধু: এক অভিন্ন স্বপ্নের দুই রূপকার
- জুলিও-কুরি শান্তি পদক ও বঙ্গবন্ধুর দর্শন: সমকালীন সংকটে কতটা প্রাসঙ্গিক?
- খোড়া হয়েছে সারিবদ্ধ ৪ কবর, এক ভাইয়ের উঠা হলো না নতুন ঘরে
- সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম
- ঈশ্বরদীতে প্রতিবেশী ভাইয়ের লাঠির আঘাতে মিষ্টি ব্যবসায়ী নিহত
- নড়াইলে ভূমিদস্যু, দুর্নীতিবাজ ও অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে মানববন্ধন
- দৌলতদিয়ায় ঝুঁকি নিয়ে যাত্রীসহ ফেরিতে উঠছে বাস
- দুর্ঘটনা এড়াতে চন্দ্রঘোনা ফেরিঘাটে সওজ’র সতর্কবার্তা, মাইকিং ও বিলবোর্ড স্থাপন
- এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারসহ ৪ দফা দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন
- দেশে না থেকেও নাশকতা মামলার আসামি হলেন সাংবাদিক বিদ্যুৎ শেখ
- সোনাতলায় মা-মেয়েকে মারধর করে গরু বিক্রির টাকা ছিনতাই, তদন্তে পুলিশ
- দেশবাসীকে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা
- নৈঃরাগ
- ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- বাসাইলে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত
- ৭ শতাধিক আউটলেটে ইলেক্ট্রনিক্স পণ্যের সম্পূর্ণ সম্ভার নিয়ে প্রস্তুত ওয়ালটন প্লাজা
- ঈশ্বরদীতে চার বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ১
- ‘রীতিমতো বাচ্চা মানুষ করছি, সন্তান এলে কী করব’
- রাজবাড়ীতে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালন
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- সিলেটে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- তজুমদ্দিনে নৌপথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত, আহত ৬
- মফস্বল সাংবাদিকতার দিকপাল রতন সরকার তাঁর কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








