প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কে গুরুত্ব চীনের
আন্তর্জাতিক ডেস্ক : ভালো প্রতিবেশী মানেই একটি শান্তিপূর্ণ ও নিরাপদ ঘর বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়ানবিষয়ক বিভাগের উপ-মহাপরিচালক লিয়াং জিয়ানজুন। তাই তিনি প্রতিবেশীসুলভ সম্পর্কের গুরুত্ব তুলে ধরেছেন।
তিনি বলেন, এই কারণেই চীনের কেন্দ্রীয় কমিটি প্রথমবারের মতো প্রতিবেশী কূটনীতি কর্মবিষয়ক সম্মেলনের আয়োজন করেছে, যেখানে প্রতিবেশী সম্পর্ককে চীনের উন্নয়ন ও সমৃদ্ধির ভিত্তি হিসেবে স্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে। এটি জাতীয় নিরাপত্তা সুরক্ষার ক্ষেত্রে অগ্রাধিকার, সামগ্রিক কূটনৈতিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং মানবজাতির ভাগ্যগঠনের অংশীদারত্ব নির্মাণের একটি অপরিহার্য অংশ।
তিনি সম্প্রতি বেইজিং ইন্টারন্যাশনাল ক্লাবে অনুষ্ঠিত লিন জিয়া ৭ স্যালন-এ এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
লিয়াং উল্লেখ করেন, চীনের অনেক গুরুত্বপূর্ণ বৈদেশিক নীতিমালার সূচনা বা অগ্রগতি প্রথমে প্রতিবেশী দেশগুলোতেই হয়েছে। যেমন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ এবং গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ।
বর্তমানে চীন প্রতিবেশী ১৭টি দেশের সঙ্গে ভাগ্যগঠনের অংশীদারত্বে সম্মত হয়েছে। সর্বশেষ চুক্তিটি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ব্রুনেইয়ের সঙ্গে হয়েছে।
তিনি আরও বলেন, চীনের প্রতিবেশী কূটনীতিতে শান্তিপূর্ণ, নিরাপদ, সমৃদ্ধ, সুন্দর ও বন্ধুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গিকে জোর দেওয়া হচ্ছে।
শুল্ক সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, চীন সরবরাহ শৃঙ্খল সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছে এবং উল্লেখ করেছে যে শুল্কযুদ্ধে কোনো বিজয়ী নেই।
এর ফলে চীন নিজেকে মুক্ত বাণিজ্যের প্রবক্তা, উন্নয়নশীল দেশের স্বার্থের রক্ষক এবং আঞ্চলিক সহযোগিতায় নেতৃত্ব প্রদানকারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপের মুখে চীন দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে, প্রথম সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া জানিয়েছে এবং যুক্তরাষ্ট্রকে তাদের শুল্কনীতি সংশোধনে বাধ্য করেছে বলেও লিয়াং উল্লেখ করেন।
তথ্যসূত্র : ইউএনবি
(ওএস/এএস/মে ২৩, ২০২৫)
পাঠকের মতামত:
- হরমুজ প্রণালী নিয়ে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান
- সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল
- ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি প্রত্যাহার
- গোপালগঞ্জে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল সমাবেশ
- ইতিহাস গড়ে গিনেস বুকে রোনালদো
- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
- ‘বিচার করুন, না হলে যাওয়ার পথ খুঁজুন’
- আবার একসঙ্গে তিন কিংবদন্তি
- সালমান শাহর লাশ তোলার আদেশ বাতিল চেয়ে আবেদন
- বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ট্রাম্প
- সোনার দাম ভরিতে কমলো ৫৪৮২ টাকা
- ‘জাপানের অভিজ্ঞতা নিয়ে প্রাথমিক শিক্ষায় বড় সংস্কার আনা হবে’
- ‘২০২৭ সালের এসএসসি জানুয়ারিতে’
- ‘বিচার নিশ্চিত না করলে সরকার ৫ বছর টিকতে পারবে না’
- কুমিল্লার বিবিরবাজারে মুক্তিযোদ্ধাদের আক্রমণে ২১ জন পাকসেনা নিহত হয়
- ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি আলমগীর হোসেন প্রত্যাহার
- গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- আ.লীগের ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ মিছিল
- ফরিদপুরে মধ্যরাতে আ. লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ছাত্রলীগ
- প্লাস্টিক দূষণ রোধে মাঠে নেমেছে ৪১ বিজিবি
- গোপালগঞ্জে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
- নিষিদ্ধ একটি দলের কার্যক্রম চোখে পড়া জাতির ব্যর্থতা: সেতুমন্ত্রী
- শুধুমাত্র রাজাকারের উত্তরসূরিরা চৈতালির বিপক্ষে থাকবে
- লৌহজংয়ে স্বামী হত্যার দায়ে সাবেক স্বামী গ্রেপ্তার
- সুবর্ণচরে জব ফেয়ার অনুষ্ঠিত
- খুলনায় মাহিন্দ্রা-লরি সংঘর্ষে নিহত ৩
- মহেশখালীর রাজনীতিবিদ ও উদ্যোক্তা মুহিবুল্লাহর দাফন সম্পন্ন
- ‘আমরা সম্মিলিতভাবে মানুষের ভেতরের সুন্দর মনটা গড়ে তোলার চেষ্টা করছি’
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- তারুণ্যের ঈদ ভাবনা
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- ‘বিচার করুন, না হলে যাওয়ার পথ খুঁজুন’
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- উত্তম ও অধম
- আবার একসঙ্গে তিন কিংবদন্তি
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মরা নদের গল্প
- মাদারীপুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
-1.gif)







