স্থায়ী শিরা দুর্বলতায় ভুগছেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : ‘স্থায়ী শিরা দুর্বলতায়’ (ক্রনিক ভেনাস ইনসাফিশিয়েন্সি) নামক একটি শারীরিক সমস্যায় ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে তার হাতে রক্তজমাট ক্ষত ও পা ফোলার খবর ছড়িয়ে পড়লে ব্যাপক জল্পনা শুরু হয়। এরপরই বৃহস্পতিবার (১৭ জুলাই) তার শারিরীক জটিলতার বিষয়টি নিশ্চিত করে।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বৃহস্পতিবার বলেন, সাম্প্রতিক সময়ে ট্রাম্পের পা ফোলার উপসর্গ দেখা দিলে তার একটি পূর্ণাঙ্গ শারীরিক পরীক্ষা ও ধমনী-শিরা সংক্রান্ত বিশেষ টেস্ট করা হয়। এতে তার ‘চিরস্থায়ী শিরা দুর্বলতা’ ধরা পড়ে, যা সাধারণত পায়ের শিরাগুলো ঠিকভাবে রক্তকে হৃৎপিণ্ডের দিকে ঠেলতে না পারার ফলে হয়। তখন রক্ত নিচের অংশে জমা হয়ে পা ফুলে যায়।
৭৯ বছর বয়সী ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে শুরু হওয়া আলোচনা আরও জোরদার হয় যখন সম্প্রতি নিউ জার্সিতে অনুষ্ঠিত ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ফাইনালে তাকে ফুলে যাওয়া পা নিয়ে হাঁটতে দেখা যায়। এছাড়া, এই সপ্তাহের শুরুতে বাহরাইনের প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফার সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎকালে তার ডান হাতে আঘাতের দাগও স্পষ্ট দেখা যায়। ফেব্রুয়ারিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকেও প্রেসিডেন্টের হাতে অনুরূপ চিহ্ন দেখা গিয়েছিল।
‘হ্যান্ডশেক’ ও অ্যাসপিরিনের প্রভাব
ক্যারোলিন লেভিট জানান, প্রেসিডেন্টের হাতে যে আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে, তা বারবার হাত মেলানোর কারণে ‘টিস্যু ড্যামেজ’ বা টিস্যু ক্ষতির ফল, যা তার নিয়মিত অ্যাসপিরিন সেবনের সঙ্গে সম্পর্কিত। অ্যাসপিরিন হৃৎপিণ্ডের অসুখ ও রক্ত জমাট প্রতিরোধে ব্যবহৃত হয় ও এটি রক্ত পাতলা করে, ফলে কোনো জখমে সহজেই রক্তক্ষরণ বা আঘাতে ক্ষত হয়।
এ বিষয়ে ওয়েক ফরেস্ট বিশ্ববিদ্যালয়ের ভাসকুলার সার্জারি বিভাগের প্রধান ডা. ম্যাথিউ এডওয়ার্ডস বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের রক্তনালীগুলো দুর্বল হয়, অ্যাসপিরিন গ্রহণ করলে ক্ষত আরও সহজেই হতে পারে। শক্ত করে কারও হাত ধরলে এরকম দাগ হওয়া অস্বাভাবিক নয়।
রোগটি কতটা গুরুতর?
হোয়াইট হাউজের চিকিৎসক শন বারবাবেলা বলেন, প্রেসিডেন্টের দেহে ‘চিরস্থায়ী শিরা-অসামর্থ্য’ ধরা পড়েছে, তবে সেটি ‘সাধারণ ও নিরীহ’ একটি সমস্যা। বিশেষ করে, ৭০ বছরের বেশি বয়সীদের মধ্যে এই সমস্যা দেখা দেয়। পরীক্ষা-নিরীক্ষায় প্রেসিডেন্টের হার্টে, কিডনিতে সমস্যা কিংবা অন্য কোনো জটিল রোগের লক্ষণ পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ভাসকুলার সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মেরিল লোগান বিবিসিকে বলেন, এই রোগটি এমন এক পরিস্থিতি যেখানে পায়ের শিরা ও কপাটিকা কাজ না করলে রক্ত নিচের দিকে ফিরে যায়, ফলে পা ফুলে যায়। তবে এটি খুব সাধারণ এবং গুরুতর নয়।
চিকিৎসা ও প্রতিকার
চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত মেডিকেল-গ্রেড কমপ্রেশন স্টকিংস ব্যবহার ও রাতে পা উপরে তুলে ঘুমানো এই রোগের উপশমে কার্যকর। এছাড়া শরীরে অতিরিক্ত ওজন থাকা, পূর্বে রক্ত জমাট বাঁধার ইতিহাস ও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করার অভ্যাসও এই রোগের ঝুঁকি বাড়াতে পারে।
ডা. লোগান বলেন, আমি আমার রোগীদের বলি প্রতিদিন পা ও পায়ের পাতায় ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে।
প্রেসিডেন্ট ট্রাম্প এপ্রিল মাসে করা তার বাৎসরিক শারীরিক পরীক্ষায় ‘সামগ্রিকভাবে শারীরিক ও মানসিকভাবে সুস্থ’ ছিলেন বলে জানান হোয়াইট হাউজের চিকিৎসক বারবাবেলা।
২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার সময় ট্রাম্পের বয়স ছিল ৭৮ বছর ৭ মাস। ফলে তিনিই হলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট।
তথ্যসূত্র : বিবিসি
(ওএস/এএস/জুলাই ১৮, ২০২৫)
পাঠকের মতামত:
- চোরাইকৃত ১৭ লাখ টাকার তীর সয়াবিন তেল উদ্ধার, দুইজন গ্রেপ্তার
- সেতাবগঞ্জসহ দেশের ১৩টি চিনিকল বেসরকারিকরণ উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন
- দিনাজপুরে হোটেল শ্রমিকদের বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ মানববন্ধন
- সালথায় ৩৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস
- কেজিএম গাড়ি ক্রযে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা
- যুবদল নেতা সোহেলের উদ্যোগে ১৬ দিনে গবাখালের ২ কি.মি. অংশ পরিষ্কার
- ঈশ্বরদীতে গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে গণপিটুনি, পরে পুলিশের উদ্ধার
- ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
- কাপ্তাইয়ে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যাক্ত একনলা বন্দুক উদ্ধার
- ৮ মাসেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, পৌরসভার চাপে ফের শুরু
- ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের মাঝে সাতক্ষীরা ৩৩ বিজিবির ত্রাণ বিতরণ
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর অপুষ্টি দূরীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা সম্পন্ন
- সালথায় ডাঃ শাহিনুল ইসলামের বদলীজনিত বিদায় সংবর্ধনা
- ঈশ্বরদীতে পুলিশ পরিচয়ে ছিনতাই: গ্রেপ্তার ১, উদ্ধার ৯০ হাজার টাকা
- স্বরাষ্ট্রমন্ত্রীর উক্তিতেই কি নিহিত রয়েছে জাতীয় অস্তিত্বের হুমকি?
- নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ
- কালিগঞ্জে স্কুলছাত্রী ফারজানা হত্যায় মামুনের তিনদিনের রিমাণ্ড
- বন্ধ শিল্প চালু হোক, ফিরুক কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রার গতি
- বাংলাদেশে নিপীড়িত হিন্দুদের নিয়ে একাধিক অমর মহাকাব্য হতে পারে
- ‘টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ইস্যুতে জনস্বার্থেই সিদ্ধান্ত নেবে সরকার’
- শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা
- শ্যামনগরে নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত মাদকদ্রব্য ধ্বংস
- অভিনয়ে নাম লেখাচ্ছেন রোনালদো!
- সড়কে শৃঙ্খলা ফেরাতে বসবে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
- আর্জেন্টিনার জার্সিকে বিদায় ওতামেন্দির
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চড়ুইভাতি
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- নবীনগর বাজারের উপর দিয়ে রাস্তা নির্মাণ না করার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- ৮ মাসেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, পৌরসভার চাপে ফের শুরু
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
২৮ জুলাই ২০২৬
- শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে আরও হামলার হুমকি ইরানের
-1.gif)








