গাজায় ত্রাণকেন্দ্র পরিদর্শনে ট্রাম্পের দূত
আন্তর্জাতিক ডেস্ক : গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক চাপের মুখে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি শুক্রবার সরেজমিনে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শনে যাবেন।
হোয়াইট হাউস জানায়, তারা গাজার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন এবং দ্রুত খাদ্য সহায়তা পৌঁছানোর একটি পরিকল্পনা তৈরি করবেন। পরিদর্শনের পর প্রেসিডেন্ট ট্রাম্পকে সরাসরি অবহিত করা হবে।
গাজায় দুর্ভিক্ষ ও ত্রাণ বিতরণ কেন্দ্রে হাজারো মানুষের মৃত্যুর খবরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভ বাড়ছে। গত মে মাস থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে খাদ্যের জন্য ভিড় জমানো লোকেদের ওপর হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে অভিযোগ।
এর আগের দিন ইসরায়েলি হামলায় আরও ৫০ জনের মৃত্যু এবং অনাহারে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। তারা বলছে, এখন পর্যন্ত দুর্ভিক্ষ ও অপুষ্টিতে মারা গেছেন অন্তত ১৫৪ জন, যাদের মধ্যে ৮৯ জনই শিশু।
এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের পর ট্রাম্পের দূত বলেন, গাজায় প্রকৃত দুর্ভিক্ষ চলছে, যা নেতানিয়াহুর অস্বীকারের বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও স্বীকার করেছেন।
জাতিসংঘসহ স্বতন্ত্র পর্যবেক্ষকরা অনেক আগেই সতর্ক করেছিলেন, অবরোধ ও ত্রাণ প্রবেশে বাধায় গাজায় দুর্ভিক্ষ অনিবার্য। এবার তারা বলছেন, দুর্ভিক্ষ এখন বাস্তবতা।
এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও পর্তুগাল। এর আগে স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড একই ঘোষণা দেয়। এ পর্যন্ত জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৪২টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বা দেওয়ার প্রক্রিয়ায় রয়েছে।
ফ্রান্সও সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে।
এদিকে জারুজালেমে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল বলেন, গাজার মানবিক বিপর্যয় কল্পনার বাইরে। তিনি ইসরায়েলকে দ্রুত ও নিরাপদভাবে খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়ে বলেন, আমার ধারণা, আজ তা কিছুটা হলেও বোঝা গেছে।
২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে গাজায় প্রাণ হারিয়েছেন ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন প্রায় দেড় লাখ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা।
(ওএস/এএস/আগস্ট ০১, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব’
- ‘বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক’
- পাকহানাদাররা ‘শিল্পরক্ষী বাহিনী’ নামে একটি বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে মোবাইল কোর্ট, ৩ কিলোমিটার পাইপ ধ্বংস
- কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল বাংলালিংক
- ‘রাজারহাটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’
- ২৪ কোটি টাকার প্রকল্পে এখনো মিলছে না সুফল, যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা
- ব্যাটারিচালিত গাড়ি বন্ধেই ফিরবে শৃঙ্খলা
- সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ীর মৃত্যু
- নড়াইলে শিক্ষকের মারধরে হাসপাতালে ৭ম শ্রেণীর ছাত্র, তদন্ত কার্যক্রম শুরু
- সংসদ অধিবেশন : ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
- ‘পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়’
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- সিরাজগঞ্জে একই জমি চারজনের কাছে বিক্রি
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- মালদ্বীপে বিএনপির সভাপতি খলিলুর রহমানের জম্মদিন উপলক্ষে আলোচনা সভা
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








