নিউইয়র্কে দিদারুলের জানাজায় মানুষের ঢল, পেলেন অভূতপূর্ব শ্রদ্ধা
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রঙ্কস এলাকায় বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে বৃষ্টিভেজা আবহাওয়ার মধ্যে ‘ট্যাপস’ বাদ্যের করুণ সুর যখন বেজে উঠেছিল, তখন ছয়জন পুলিশ কর্মকর্তা কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন তাদের নিহত সহকর্মী দিদারুল ইসলামের কফিন।
বাংলাদেশি বংশোদ্ভূত দিদারুলের জানাজা শেষে পার্কচেস্টার জামে মসজিদ থেকে তার মরদেহ বের করে আনা হয়, যেখানে হাজার হাজার পুলিশ সদস্য নীরবভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন শেষ শ্রদ্ধা জানাতে। সোমবার (২৮ জুলাই) ম্যানহাটনের মিডটাউনে সংঘটিত এক বন্দুক হামলায় নিহত চারজনের একজন ছিলেন দিদারুল ইসলাম।
জানাজার সময় যখন বাদ্য বাজছিল, তখনই বৃষ্টির ফোঁটা ঘন হয়ে পড়ে ঝরতে শুরু করে। দিদারুলের কফিনের ওপর ঢাকা নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) সবুজ, নীল ও সাদা রঙের পতাকার রঙ বৃষ্টির পানিতে ভিজে যেন আরও গাঢ় হয়ে ওঠে।
এই আবেগঘন দৃশ্যের ভিডিও ও ছবি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ঘটনাস্থল ছিল পার্কচেস্টারে অবস্থিত জামে মসজিদ ও দিদারুলের নিজ এলাকা।
দিদারুলের জানাজা চলাকালে এনওয়াইপিডি ও যুক্তরাষ্ট্রের অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ইউনিফর্ম পরিহিত হাজারও সদস্য বেশ কয়েক ব্লক জুড়ে দাঁড়িয়ে ছিলেন, টানা বৃষ্টিতে ভিজলেও তারা ছিলেন যেন নিথর মূর্তির মতো।
এদিকে, নিউইয়র্ক সিটির ডেমোক্রেটিক মেয়র প্রার্থী জোহরান মামদানি দিদারুলের পরিবারের সঙ্গে বসে মসজিদে প্রার্থনায় অংশ নেন।
৩৬ বছর বয়সী দিদারুল ছিলেন দুই সন্তানের বাবা ও তৃতীয় সন্তানের অপেক্ষায় ছিলেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী। তিনি ছিলেন তার বাবা-মায়ের একমাত্র সন্তান। তার মৃত্যু পার্কচেস্টারের বাংলাদেশি কমিউনিটিতে গভীর প্রভাব ফেলেছে।
দিদারুলকে স্মরণ করতে ও তার প্রতি সম্মান জানাতে উপস্থিত হয়েছিলেন স্বজনরা, মুসলিম সম্প্রদায়ের সদস্যরা ও নিউইয়র্ক শহরের উল্লেখযোগ্য কিছু নেতা। তারা তাকে একজন নিবেদিতপ্রাণ বাবা ও নাগরিক হিসেবে স্মরণ করেন যিনি, তার সহনাগরিকদের সুরক্ষায় কাজ করতেন।
সোমবার (২৮ জুলাই) ৩৪৫ পার্ক অ্যাভিনিউয়ের একটি আকাশচুম্বী ভবনের লবিতে ২৭ বছর বয়সী এক বন্দুকধারীর গুলিতে নিহত হন দিদারুল ইসলাম। সে সময় তিনি অফিসে ছিলেন না, তবে ভবনটিতে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করছিলেন।
জানাজার সময় নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কমিশনার জেসিকা টিশ ঘোষণা দেন যে, দিদারুল ইসলামকে মরণোত্তর ‘ডিটেকটিভ ফার্স্ট গ্রেড’ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বক্তব্য শুরু করার আগে তিনি দিদারুলের স্ত্রীর সামনে হাঁটু গেড়ে বসেন ও তাকে আলিঙ্গন করেন।
টিশ বলেন, দিদারুলের নিজের ভাষায়, পুলিশ ছিল সমাজের জন্য একটি কম্বল, যা সান্ত্বনা ও সহানুভূতি দান করে। তার সবকিছুই ছিল এই শহরের জন্য, নিজের পরিবার, বাংলাদেশের আত্মীয়দের জন্য ও তার এই মসজিদের (পার্কচেস্টার জামে মসজিদ) জন্য কিছু করে যাওয়ার উদ্দেশ্যে। সবাই ছিল তার দায়িত্বে ও তাদের বেড়ে উঠা দেখেই দিদারুল শান্তি খুঁজে পেতেন।
কমিশনার আরও জানান, ২০১৯ সালে স্কুল সেফটি এজেন্ট হিসেবে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে দেন দিদারুল ও ২০২১ সালে পুলিশ কর্মকর্তা হন।
এনওয়াইপিডির ৪৭তম প্রিসিনক্টের কমান্ডিং অফিসার ডেপুটি ইন্সপেক্টর মোহাম্মদ আশরাফ বলেন, দিদারুলের কাজের প্রতি নিষ্ঠা তার কমিউনিটির প্রতি ভালোবাসারই প্রতিফলন। দিদারুল শুধু একজন পুলিশ কর্মকর্তা ছিলেন না, তিনি ছিলেন এই শহরের ও আরও একটি দেশেরও সন্তান। বাংলাদেশ থেকে আগত এক গর্বিত অভিবাসী, যিনি এই দেশে আশা নিয়ে এসেছিলেন ও সম্মানের সঙ্গে শহরটিকে সেবা দিয়েছিলেন।
পার্কচেস্টারের কমিউনিটি নেতা ফয়সল আহমেদ বলেন, এই কর্মকর্তা তার সাদামাটা সেবার মাধ্যমে কমিউনিটিতে গর্বের প্রতীক হয়েছিলেন। আমাদের কেউ যখন নিউইয়র্কের পুলিশ ডিপার্টমেন্ট কিংবা ফায়ার ডিপার্টমেন্টের মতো সংস্থায় প্রতিনিধিত্ব করেন, তখন আমরা গর্ব অনুভব করি।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল বলেন, দিদারুলের মৃত্যু এক ‘দগদগে ব্যথা’। এই ব্যথা অত্যন্ত তীব্র ও কিন্তু আমি আশা করি, এই শহরের নাগরিকরা একে অপরকে আগলে রাখবে। গভর্নর ক্যাথি বাংলাদেশি কমিউনিটিকে নিউইয়র্কারদের ওপর ভরসা রাখার আহ্বান জানান।
নিহতের ভায়রা ও নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তা কামরুল হাসান পরিবারের পক্ষে কথা বলেন ও দিদারুলকে তার ‘সবচেয়ে কাছের বন্ধু ও রক্ষক’ হিসেবে স্মরণ করেন।
কামরুল বলেন, দিদারুল ছিলেন গর্বিত এক বাবা, একজন মামা, একজন ভাই এবং এক নির্ভরযোগ্য মানুষ। তিনি ছিলেন একজন সৎ নেতা। কেউ কিছু চাইলেই তিনি সাহায্য করতে এগিয়ে আসতেন।
ডেপুটি ইন্সপেক্টর আশরাফ বলেন, দিদারুল ছিলেন এমন একজন, যাকে সহকর্মীরা সংকটে পাশে চাইতেন। তার এক সহকর্মী বলেছিলেন, দিদারুল যেকোনো বিশৃঙ্খল পরিস্থিতিকে শান্ত করতে পারতেন ও সবসময় হাসিমুখে উপস্থিত হতেন। তিনি ছিলেন নম্র, স্থির ও নির্ভরযোগ্য।
শেষে আশরাফ বলেন, এই শোকের কোনো ভাষা নেই। তবে এটি এক সাহসিকতা, কর্তব্য ও উদ্দেশ্যপূর্ণ জীবনের সম্মান জানানোর মুহূর্তও বটে। তিনি মুসলিম বিশ্বাসের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য ও নিশ্চয় তাঁর কাছেই ফিরে যাবো।
তথ্যসূত্র : সিএনএন
(ওএস/এএস/আগস্ট ০১, ২০২৫)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জের মুকসুদপুরে দিনব্যাপী ফল মেলা
- করতোয়া নদীতে গোসল করতে নেমে একই পরিবারের তিন নারীর মৃত্যু
- উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও’র বদলি বাতিলের দাবিতে মানববন্ধন
- ওয়ালটন প্লাজার উদ্যোগে ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- আলীকদমের রোহিঙ্গা ভোটার কেলেঙ্কারি: প্রমাণ মিলেছে, শাস্তি মেলেনি
- গোলাম আহমাদ মোর্তজা ও পিনাকী ভট্টাচার্য: ইতিহাস অনুসন্ধানের নতুন ধারা
- ফরিদপুরে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্যের ওপর বিশেষ সার্ভিল্যান্স অভিযান চালালো বিএসটিআই
- দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ
- প্রকৃতির চেনা অতিথি দোয়েল পাখি অস্তিত্ব সংকটে
- নড়াইলের ৬০ ভাগই কাঁচা রাস্তা, জনদুর্ভোগ চরমে
- ১ জুলাই থেকে বাংলা কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক
- সালথায় রাস্তার পাশেই পড়ে ছিলো যুবকের মরদেহ
- ‘দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত’
- তিস্তাসহ নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-চীন
- নবাগত ইউএনও’র সঙ্গে নগরকান্দার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা
- ব্যাংক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
- ২০২৬ বিশ্বকাপকেই সবচেয়ে সফল বললেন ফিফা সভাপতি
- চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিলো বসুন্ধরা ফাউন্ডেশন
- ভালুকায় একটানা বিয়াল্লিশ ঘন্টা যুদ্ধে পাকবাহিনীর ১২৫ জন সেনা নিহত হয়
- সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি
- সাতক্ষীরাবাসীকে ‘ধর্মান্ধ’ বলায় ডিসির বিরুদ্ধে মানববন্ধন
- প্রতিকার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ সাতক্ষীরার আমজাদ হোসেনের
- ফরিদপুরে ‘এসকাফ’ সিরাপসহ নারী গ্রেফতার, মামলা দায়ের
- এখতিয়ার বহির্ভূত বিচারে বিবাহ বিচ্ছেদের রায়!
- ঈশ্বরদীতে ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার
- মাদারীপুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- ‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
-1.gif)







