ভারতের ওপর শুল্ক ‘উল্লেখযোগ্য হারে’ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় পণ্যের ওপর ‘উল্লেখযোগ্য মাত্রায়’ শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৪ আগস্ট) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল কিনে তা পুনরায় বিক্রি করে ‘বড় মুনাফা’ করছে।
ট্রাম্প লেখেন, ওরা মোটেও পরোয়া করে না যে রাশিয়ার যুদ্ধযন্ত্র ইউক্রেনে কত মানুষ হত্যা করছে। তাই আমি যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যে প্রদেয় শুল্ক উল্লেখযোগ্য হারে বাড়াবো।
তবে ঠিক কত হারে শুল্ক বাড়ানো হবে কিংবা এটি কবে থেকে কার্যকর হবে তা স্পষ্ট করেননি তিনি। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ভারত থেকে প্রায় ৮৭ দশমিক ৪ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে।
এর আগে, গত সপ্তাহেই ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। পাশাপাশি, রাশিয়া থেকে তেল ও সামরিক সরঞ্জাম কেনার কারণে ভারতের ওপর জরিমানা আরোপেরও ঘোষণা দেন।
পাল্টা প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধীর জয়সওয়াল বলেন, ভারতের আমদানি মূলত দেশীয় ভোক্তাদের জন্য সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে করা হয়। তিনি পশ্চিমা দেশগুলোর সমালোচনা প্রত্যাখ্যান করে বলেন, এ প্রেক্ষাপটে ভারতের বিরুদ্ধে এই টার্গেটিং অন্যায্য ও অযৌক্তিক।
জয়সওয়াল আরও বলেন, ভারতের বৈদেশিক সম্পর্ক স্বতন্ত্র ভিত্তিতে দাঁড়িয়ে। তৃতীয় কোনো দেশের প্রিজম দিয়ে এই সম্পর্ক মূল্যায়ন করা উচিত নয়। রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক দীর্ঘদিনের, স্থিতিশীল ও পরীক্ষিত।
যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য সংস্থার তথ্যমতে, ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভারত রাশিয়ার ‘ডিসকাউন্টেড’ দামে তেল কেনা প্রায় ছয়গুণ বাড়িয়েছে।
তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ভারতের অবস্থানের সমালোচনা অব্যাহত রেখেছেন। হোয়াইট হাউজের উপদেষ্টা স্টিফেন মিলার বলেন, মানুষ জানলে অবাক হবে, রাশিয়ার তেল কেনায় ভারত এখন চীনের সমতুল্য। এটা বিস্ময়কর।
তথ্যসূত্র : আল-জাজিরা
(ওএস/এএস/আগস্ট ০৫, ২০২৫)
পাঠকের মতামত:
- মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া
- গাজী নজরুল ইসলাম এমপির ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় এনসিপির বিক্ষোভ
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ন্যাশনাল আওয়ামী পার্টির
- শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি পরিবর্তন
- ‘ওয়ান-ট্যাপ এআই’ সুবিধায় তথ্য ব্যবস্থাপনা সহজ করছে ইনফিনিক্স
- একদিকে আনন্দ মিছিল, অপরদিকে বিক্ষোভ-সড়ক অবরোধ
- হাম উপসর্গে প্রাণ গেলো আরও ৬ শিশুর
- ‘ইরানের নতুন অস্ত্র সক্ষমতা দেখে বিশ্ব অবাক হবে’
- ‘সমুদ্র অর্থনীতিতে চীনের সঙ্গে কাজের সুযোগ’
- ‘বাড়ানোর পরও বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম’
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- কলি হত্যার বিচার দাবিতে উত্তাল পাবনা, আদালত-ডিসি অফিস ঘেরাও
- ‘আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চায়’
- গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
- টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- কর্ণফুলী নদীতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নিখোঁজ
- ফরিদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনিরুল ইসলাম গ্রেপ্তার
- গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
-1.gif)








