জেলেনস্কিকে আর একটি পয়সাও দেবে না যুক্তরাষ্ট্র
আন্তজার্তিক ডেস্ক : ইউক্রেনকে আর একটি পয়সাও দেবে না যুক্তরাষ্ট্র। রাশিয়ার সঙ্গে সংঘাত চালাতে থাকা দেশটির ইউরোপীয় সমর্থকরা যদি দেশটিকে সমর্থন চালিয়ে যেতে চান, তাহলে তারা মার্কিন অস্ত্র বিক্রেতাদের কাছ থেকে অস্ত্র কিনতে পারেন।
এমন হলে যুক্তরাষ্ট্রের আপত্তি নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স।
১০ আগস্ট ফক্স নিউজকে ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র আর নিজেরা ইউক্রেনে অর্থায়ন করবে না। লন্ডনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিসহ বেশ কয়েকজন পশ্চিম ইউরোপীয় এবং ইউক্রেনীয় কর্মকর্তার সঙ্গে দেখা করার পর তার এ সাক্ষাৎকার প্রকাশিত হয়।
মিডিয়া রিপোর্ট অনুসারে, ভ্যান্স ওই সফরে গিয়েছিলেন আগামী ১৫ আগস্ট আলাস্কায় অনুষ্ঠিত হতে চলা রাশিয়ান এবং মার্কিন রাষ্ট্রপতির শীর্ষ সম্মেলনের পথ প্রশস্ত করা। ওই বৈঠকে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতের ইতি টানা এজেন্ডার শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে।
ইউক্রেনের সমর্থক ইউরোপের নেতাদের উদ্দেশ্য করে সাক্ষাৎকারে ভ্যান্স আরও বলেছেন, চলমান সংঘাত নিয়ে যদি তাদের এতই চিন্তা, তাহলে তহবিল গঠনে তাদের আরও বড় ভূমিকা পালন করা উচিত।
তিনি জানান, মার্কিন জনগণ ওই বিশেষ সংঘাতে তাদের করের ডলার পাঠাতে পাঠাতে এখন বিরক্ত। কিন্তু যদি ইউরোপীয়রা এগিয়ে এসে মার্কিন অস্ত্র উৎপাদকদের কাছ থেকে অস্ত্র কিনতে চায়, তাহলে যুক্তরাষ্ট্র তাতে রাজি। কিন্তু দেশটি আর নিজেরা অর্থায়ন করবে না বলে জানান তিনি।
কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, সংঘাতে থাকা ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি চুক্তিতে উভয় পক্ষের উন্নতির জন্য কিছু অঞ্চল বিনিময়ের বিষয়টি থাকতে পারে।
তিনি আরও বলেন, ইউক্রেনের নেতা জেলেনস্কিকে ইউক্রেনীয় আইনের অধীনে এমন চুক্তি অনুমোদনের জন্য একটি উপায় খুঁজে বের করতে হবে।
কিন্তু জেলেনস্কি এ ধরনের চুক্তি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলে দিয়েছেন, ইউক্রেনের ভূখণ্ড তিনি বা কেউই নাকি ছেড়ে দেবে না। ইউক্রেনীয়রা তাদের জমি দখলদারদের দেবে না, এমন মন্তব্যও তিনি তার ভাষণে বলেছেন। তার এমন গোয়ার্তুমিতে এভাবেই ধাপে ধাপে মার্কিন সমর্থন হারাচ্ছে ইউক্রেন।
কাদের ভরসায়, কীসের ভরসায় সংঘাত চালিয়ে যাওয়ার পরিস্থিতি অব্যাহত রাখছেন জেলেনস্কি? ইউরোপীয় সমর্থকরা ইউক্রেনকে ঠিক কী দেবে? তাদের কথিত ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর সদস্যরা কিন্তু ইউক্রেনে সেনা পাঠাবে না। যুক্তরাজ্য ও ফ্রান্স এমন ইঙ্গিত আগে দিলেও তার সঙ্গে তারা কিছু শর্ত জুড়ে দিয়েছিল। রাশিয়া আর ইউক্রেন যুদ্ধবিরতিতে রাজি হলেই কেবল ‘শান্তি রক্ষা’র জন্য দেশ দুটি কাজ করবে। আর জার্মানি, পোল্যান্ড, স্পেন এবং ইতালি কেউই এমন মিশনে নিজেদের সেনা ইউক্রেনে পাঠাতে রাজি নয়। ইউরোপের দেশগুলোর সামরিক বাহিনীতে এমনিতেই জনবলের ঘাটতি রয়েছে।
(ওএস/এএস/আগস্ট ১১, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘তাদের জন্য আমার দুঃখ হয়’
- ‘ভারতের ককরোচ জনতার আন্দোলনের কৃতিত্ব নিতে চায় জামায়াত’
- ‘২০২৫ সালে ৭৫৬ নারী খুন, নিরাপদ নয় শিশু থেকে বৃদ্ধাও’
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে আরও হামলার হুমকি ইরানের
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে রিট
- দিনাজপুরে সামরিক শাসক রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ ঘোষণা করে
- কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে জেলে পাঠালো পুলিশ
- শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন
- গোপালগঞ্জে আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা
- শিক্ষার্থীদের নিজের অধিকার জানালেন সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার
- ফরিদপুরে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় মারধরের অভিযোগ, থানায় মামলা
- গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কালুখালীর কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত যুবকের মৃত্যু
- সাতক্ষীরায় দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা
- দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার
- ২০২৬ সালে ৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেনের লক্ষ্যমাত্রা ব্র্যাক ব্যাংকের
- টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবার পেল ঢেউটিন ও চেক
- নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে প্রাণ গেল গরু ব্যবসায়ীর
- ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ নিয়ে প্রথম একক চিত্রপ্রদর্শনীতে ফারিনা সামহি নিথী
- ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- কালিগঞ্জে মব করে সুমাইয়াকে হত্যা, ৮ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- চড়ুইভাতি
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








