ইসরায়েলের হামলায় গাজায় নিহত আরও ১০০
আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হাসপাতাল সূত্র এমনটি জানিয়েছে।
আল জাজিরার মাঠপর্যায়ের প্রতিবেদনে জানানো হয়েছে, এর মধ্যে শুধু গাজা সিটিতেই নিহত হয়েছেন ৬১ জন। উত্তরাঞ্চলে হামলা তীব্রতর হয়েছে।
বুধবার গাজা নগরীর উত্তরে ত্রাণ বিতরণে সহায়তাকারী কয়েকটি দলের ওপর ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন।
নাসের হাসপাতাল সূত্রে জানা যায়, রাফাহর উত্তরে ত্রাণকেন্দ্রে খাবারের জন্য অপেক্ষমাণদের ওপর গুলি চালিয়ে অন্তত ১৬ জনকে হত্যা করা হয়েছে।
গাজার জরুরি ও অ্যাম্বুলেন্স সেবা সংস্থার হিসাবে, উত্তরাঞ্চলে ত্রাণের অপেক্ষায় থাকা অবস্থায় আরও ১৪ জন নিহত ও ১১৩ জন আহত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিজনিত কারণে অন্তত আট জন, যাদের মধ্যে ৩ শিশু রয়েছে, প্রাণ হারিয়েছেন। যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৫ জনে, যার মধ্যে ১০৬ জন শিশু।
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) প্রধান ফিলিপ লাজারিনি জানান, বোমাবর্ষণ ও বিমান হামলায় ৪০ হাজারেরও বেশি শিশু নিহত বা আহত হয়েছে, অন্তত ১৭ হাজার শিশু পরিবারহীন বা বিচ্ছিন্ন অবস্থায় আছে এবং ১০ লাখ শিশু শিক্ষা থেকে বঞ্চিত ও গভীরভাবে ট্রমাগ্রস্ত।
মৃত্যুর সংখ্যা ও অবরোধের প্রভাব ক্রমেই বাড়তে থাকায় বুধবার হামাসের একটি প্রতিনিধি দল সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসরে পৌঁছায়।
গত জুলাইয়ে কাতারে হওয়া পরোক্ষ আলোচনা ব্যর্থ হয়েছিল। হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধ বন্ধ, ত্রাণ পৌঁছানো ও গাজার মানুষের দুর্ভোগ লাঘবের বিষয়গুলো আলোচনার কেন্দ্রে থাকবে।
একজন হামাস কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, তারা গাজার শাসন একটি নিরপেক্ষ কমিটির হাতে তুলে দিতে প্রস্তুত, তবে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আগে অস্ত্র সমর্পণ করবে না। অপরদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, হামাস সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।
গত তিন দিনে গাজা সিটির অন্যতম বৃহৎ এলাকা জয়তুনে ৩০০টিরও বেশি বাড়ি ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী।
জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা সত্ত্বেও ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখল ও কয়েক লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনা অনুমোদন করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের চিফ অব স্টাফ এয়াল জামির নতুন অভিযানের প্রধান কাঠামো অনুমোদন করেছেন এবং সেনা প্রস্তুতি, রিজার্ভ আহ্বান ও প্রশিক্ষণ জোরদারের ওপর জোর দিয়েছেন।
আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, ইসরায়েলি বাহিনী এখন গাজা সিটিতে পূর্ণাঙ্গ অভিযানের প্রস্তুতিমূলক পর্যায়ে রয়েছে এবং জয়তুন ও আশপাশের এলাকায় রাতভর গোলাবর্ষণ ও বিমান হামলা চালিয়েছে। সেখানকার শেখ রাদওয়ান এলাকায় আরও তিনজন নিহত হয়েছেন।
উত্তর গাজার জিকিম ক্রসিং এখন ফিলিস্তিনিদের জন্য মৃত্যুফাঁদে পরিণত হয়েছে বলে জানান মাহমুদ। সীমিতসংখ্যক ত্রাণ ট্রাক প্রবেশ করলেও সেখানে গুলিবর্ষণ ও পদদলিত হয়ে প্রাণহানি ঘটছে।
তার ভাষায়, কিছু ত্রাণ ঢোকার অনুমতি দিয়ে ইসরায়েল মিডিয়ায় দেখাতে চাইছে যে খাবার আসছে। কিন্তু বাস্তবে পরিস্থিতি অপরিবর্তিত— প্রতিদিনই অনাহারে আরও মানুষ মারা যাচ্ছে।
(ওএস/এএস/আগস্ট ১৪, ২০২৫)
পাঠকের মতামত:
- নবাগত ইউএনও’র সঙ্গে নগরকান্দার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা
- ব্যাংক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
- ২০২৬ বিশ্বকাপকেই সবচেয়ে সফল বললেন ফিফা সভাপতি
- চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিলো বসুন্ধরা ফাউন্ডেশন
- ভালুকায় একটানা বিয়াল্লিশ ঘন্টা যুদ্ধে পাকবাহিনীর ১২৫ জন সেনা নিহত হয়
- সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি
- সাতক্ষীরাবাসীকে ‘ধর্মান্ধ’ বলায় ডিসির বিরুদ্ধে মানববন্ধন
- প্রতিকার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ সাতক্ষীরার আমজাদ হোসেনের
- ফরিদপুরে ‘এসকাফ’ সিরাপসহ নারী গ্রেফতার, মামলা দায়ের
- এখতিয়ার বহির্ভূত বিচারে বিবাহ বিচ্ছেদের রায়!
- ঈশ্বরদীতে ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার
- দিনাজপুর সীমান্তে ভারত থেকে চারজনের অনুপ্রবেশ, জিজ্ঞাসাবাদ করছে বিজিবি
- ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি
- দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান
- প্রবাসীদের সংগঠন ‘নয় বাড়ীয়া ফোরাম’র নতুন কমিটি ঘোষণা
- ফুলপুরে আ.লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার
- গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২
- শ্যামনগরে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, গ্রেফতার ২
- সুনামধন্য গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার
- মৌলভীবাজারে পৌরকর ২০ গুণ বৃদ্ধি!
- টুঙ্গিপাড়ায় রাস্তা নির্মাণে বাধা, অবরুদ্ধ ২০ পরিবার
- ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সালথায় অবহিতকরণ সভা
- আমার বটবৃক্ষ
- নড়াইলে এনসিপির বিক্ষোভ মিছিল সমাবেশ
- প্রাথমিক শিক্ষার বিবর্তন ও এসডিজি ৪ অর্জন
- তারুণ্যের ঈদ ভাবনা
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নীলফামারী জেলা আ.লীগের বর্ণিল আয়োজন
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- মাদারীপুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মরা নদের গল্প
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
-1.gif)







