‘বাংলা বললেই কি বাংলাদেশি’, মোদী সরকারের জবাব চাইল আদালত
আন্তর্জাতিক ডেস্ক : শুধু বাংলায় কথা বললেই কি একজন ব্যক্তিকে বাংলাদেশি বলে ধরে নেওয়া যায়? অনুপ্রবেশ ঠেকাতে কি মেক্সিকো সীমান্তে আমেরিকার মতো প্রাচীর তুলতে হবে?
শুক্রবার (২৯ আগস্ট) এই তীক্ষ্ণ প্রশ্নগুলো ছুড়ে দিয়ে ভারতের সুপ্রিম কোর্ট চরম ভর্ৎসনা করেছে নরেন্দ্র মোদীর সরকারকে। বিচারপতিরা বলেছেন, দেশের নিরাপত্তা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ভারত একটি বহু ভাষাভাষীর দেশ।
তাই সরকারকে এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে।
এই ঘটনা মূলত বিজেপিশাসিত রাজ্যগুলোতে বাংলাভাষীদের ওপর হয়রানি এবং আক্রমণের অভিযোগকে কেন্দ্র করে সামনে এসেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল তৃণমূল কংগ্রেস অনেকবার এই অভিযোগ তুলেছেন যে, বাংলাভাষীদের ওপর হামলা হচ্ছে এবং অনেককে বাংলাদেশে ‘পুশ-ইন’ করা হচ্ছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই ভারতের সুপ্রিম কোর্ট মোদী সরকারের কঠোর সমালোচনা করেছে।
সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিএম পাঞ্চোলির ডিভিশন বেঞ্চ রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে জানতে চায়, ‘বাংলায় কথা বলার কারণে কি ভারত সরকার কাউকে বাংলাদেশি বলতে পারে? ভারতের মতো বহু ভাষাভাষীর দেশে শুধু ভাষার জন্য কাউকে বাংলাদেশি বা বিদেশি হিসেবে চিহ্নিত করা যায় না। ’
কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতার উদ্দেশে বিচারপতিরা বলেন, ‘আমরা চাই, আপনি পক্ষপাতিত্বের অভিযোগ স্পষ্ট করুন। কেন একটি ভাষা দিয়ে কাউকে বিদেশি বলে ধরে নেওয়া হচ্ছে?’
বিচারপতি জয়মাল্য বাগচী প্রশ্ন করেন, ‘একজন ব্যক্তি কোন ভাষায় কথা বলেন, তা দিয়ে কি তার নাগরিকত্বের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায়?’
মেহতা অনুপ্রবেশকে একটি বৈশ্বিক সমস্যা হিসেবে উল্লেখ করলে বিচারপতি বাগচী ব্যঙ্গ করে জানতে চান, ‘তাহলে কি অনুপ্রবেশ ঠেকাতে কেন্দ্রীয় সরকারও বাংলাদেশের সঙ্গে দীর্ঘ সীমান্তে উঁচু প্রাচীর নির্মাণ করতে চায়, যেমনটা মেক্সিকো সীমান্তে করেছে মার্কিন যুক্তরাষ্ট্র?’
মামলাটি এখন কলকাতা হাইকোর্টে স্থানান্তরিত হয়েছে এবং সুপ্রিম কোর্ট দ্রুত শুনানির নির্দেশ দিয়েছে।
অন্তঃসত্ত্বা সোনালীর ঘটনা
এই মামলার সূত্রপাত হয় বীরভূম জেলার আট মাসের অন্তঃসত্ত্বা সোনালী বিবি এবং তার পরিবারকে বাংলাদেশে ‘পুশ ইন’ করার অভিযোগ থেকে। পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদ এই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল। তাদের আইনজীবী প্রশান্ত ভূষণ আদালতকে জানিয়েছিলেন, বাংলা ভাষায় কথা বলার কারণে ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকেরা আতঙ্কে রয়েছেন। তাদের অপরাধ তারা বাংলা ভাষায় কথা বলেছিলেন। কিন্তু তারা পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক। কোনো পদ্ধতি অনুসরণ না করে তাদের ধরে নিয়ে বাংলাদেশে ‘পুশ-ইন’ করা হয়েছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
তবে আদালত কেবল কেন্দ্রীয় সরকারকেই নয়, শ্রমিক সংগঠনকেও প্রশ্ন করেছে। বিচারপতিরা জানতে চেয়েছেন, এমন কোনো ঘটনা ঘটে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি বা তার পরিবার কেন সরাসরি আদালতে আসছেন না? কেন একটি সংগঠন এসে মামলা করছে? একই সঙ্গে আদালত বলেছে, ‘ভারত তো আর অনুপ্রবেশকারীদের রাজধানী হতে পারে না!’
বিচারপতি বাগচী জানান, দেশের নিরাপত্তা অবশ্যই দেখতে হবে, কিন্তু এই মামলায় দুটি স্পর্শকাতর বিষয় রয়েছে। প্রথমত, শুধু বাংলা ভাষার জন্য কাউকে বিদেশি বলা যায় না। দ্বিতীয়ত, সোনালী বিবির ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল।
গত ২৮ জুলাই পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম অভিযোগ করেন যে, দিল্লির দুটি বাঙালি পরিবারকে আসাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে। এই পরিবার দুটির মধ্যে একটি হলো বীরভূমের পাইকর থানার সুইটি বিবি, কুরবান শেখ ও ইমাম শেখের। আরেকটি পরিবার মুরারই থানার দানিস শেখ, সোনালী বিবি ও সাবির শেখের।
গত ২২ আগস্ট অন্তঃসত্ত্বা সোনালী বিবি ও তার পরিবারকে চাঁপাইনবাবগঞ্জ থেকে বাংলাদেশের পুলিশ হেফাজতে নেয়। এরপরই মামলাটি সুপ্রিম কোর্টে ওঠে। এই মামলার পরবর্তী শুনানি কলকাতা হাইকোর্টে হবে।
(ওএস/এএস/আগস্ট ৩০, ২০২৫)
পাঠকের মতামত:
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ফাল্গুন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অন্ধ মানুষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- আমার বটবৃক্ষ
-1.gif)








