গুগলকে ৪২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে আদেশ
আন্তর্জাতিক ডেস্ক : গোপনীয়তা লঙ্ঘনের কারণে অ্যালফাবেটের সহযোগী প্রতিষ্ঠান গুগলকে ৪২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের এক ফেডারেল জুরি। অভিযোগ অনুযায়ী, ব্যবহারকারীরা তাদের গুগল অ্যাকাউন্টে ট্র্যাকিং ফিচার বন্ধ করেও গোপনে তথ্য সংগ্রহের শিকার হয়েছেন।
সান ফ্রান্সিসকোর একটি ফেডারেল আদালতে এ রায় আসে। মামলার অভিযোগ ছিল, গুগল আট বছরেরও বেশি সময় ধরে ব্যবহারকারীদের মোবাইল ডিভাইসে প্রবেশ করে তাদের ডেটা সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহার করেছে।
জুরি বোর্ড গোপনীয়তা লঙ্ঘনের তিনটি অভিযোগের মধ্যে দুটি অভিযোগে গুগলকে দায়ী করেছে। তবে তারা জানিয়েছে, গুগল ইচ্ছাকৃতভাবে ক্ষতি করতে চায়নি, ফলে এই রায়ে কোনো দণ্ডমূলক ক্ষতিপূরণ ধার্য করা হয়নি।
গুগলের মুখপাত্র হোসে কাস্তানেদা জানিয়েছেন, প্রতিষ্ঠানটি এই রায়ের বিরুদ্ধে আপিল করবে।
ব্যবহারকারীদের পক্ষে আইনজীবী ডেভিড বয়েস বলেন, জুরি যে রায় দিয়েছে, তাতে আমরা স্পষ্টভাবে সন্তুষ্ট।
২০২০ সালের জুলাই মাসে দায়ের করা এই শ্রেণিগত মামলায় অভিযোগ করা হয়, গুগল ব্যক্তিগতকরণ বন্ধ থাকলেও অ্যাপ যেমন উবার, ভেনমো এবং মেটার ইনস্টাগ্রাম-এর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ব্যবহারকারীদের ডেটা সংগ্রহ করেছে।
মামলার শুনানিতে গুগল দাবি করে, তারা যেসব ডেটা সংগ্রহ করেছে, তা ব্যক্তিগত নয়, ছদ্মনামধারী এবং আলাদাভাবে সংরক্ষিত, সুরক্ষিত ও এনক্রিপ্টেড অবস্থায় রাখা হয়েছে। গুগলের বক্তব্য, এসব তথ্য কোনো ব্যবহারকারীর গুগল অ্যাকাউন্ট বা পরিচয়ের সঙ্গে যুক্ত ছিল না।
এর আগেও গুগলের বিরুদ্ধে গোপনীয়তা লঙ্ঘনের মামলা হয়েছে। চলতি বছরের শুরুতে টেক্সাস অঙ্গরাজ্যের সঙ্গে একটি মামলায় গুগল প্রায় ১.৪ বিলিয়ন ডলার ক্ষতিপূরণে সম্মত হয়।
তথ্যসূত্র : রয়টার্স
(ওএস/এএস/সেপ্টেম্বর ০৪, ২০২৫)
পাঠকের মতামত:
- জুলফিকার আলী ভুট্টো ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করেন
- চোরাইকৃত ১৭ লাখ টাকার তীর সয়াবিন তেল উদ্ধার, দুইজন গ্রেপ্তার
- সেতাবগঞ্জসহ দেশের ১৩টি চিনিকল বেসরকারিকরণ উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন
- দিনাজপুরে হোটেল শ্রমিকদের বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ মানববন্ধন
- সালথায় ৩৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস
- কেজিএম গাড়ি ক্রযে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা
- যুবদল নেতা সোহেলের উদ্যোগে ১৬ দিনে গবাখালের ২ কি.মি. অংশ পরিষ্কার
- ঈশ্বরদীতে গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে গণপিটুনি, পরে পুলিশের উদ্ধার
- ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
- কাপ্তাইয়ে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যাক্ত একনলা বন্দুক উদ্ধার
- ৮ মাসেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, পৌরসভার চাপে ফের শুরু
- ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের মাঝে সাতক্ষীরা ৩৩ বিজিবির ত্রাণ বিতরণ
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর অপুষ্টি দূরীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা সম্পন্ন
- সালথায় ডাঃ শাহিনুল ইসলামের বদলীজনিত বিদায় সংবর্ধনা
- ঈশ্বরদীতে পুলিশ পরিচয়ে ছিনতাই: গ্রেপ্তার ১, উদ্ধার ৯০ হাজার টাকা
- স্বরাষ্ট্রমন্ত্রীর উক্তিতেই কি নিহিত রয়েছে জাতীয় অস্তিত্বের হুমকি?
- নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ
- কালিগঞ্জে স্কুলছাত্রী ফারজানা হত্যায় মামুনের তিনদিনের রিমাণ্ড
- বন্ধ শিল্প চালু হোক, ফিরুক কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রার গতি
- বাংলাদেশে নিপীড়িত হিন্দুদের নিয়ে একাধিক অমর মহাকাব্য হতে পারে
- ‘টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ইস্যুতে জনস্বার্থেই সিদ্ধান্ত নেবে সরকার’
- শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা
- শ্যামনগরে নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত মাদকদ্রব্য ধ্বংস
- অভিনয়ে নাম লেখাচ্ছেন রোনালদো!
- সড়কে শৃঙ্খলা ফেরাতে বসবে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চড়ুইভাতি
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- নবীনগর বাজারের উপর দিয়ে রাস্তা নির্মাণ না করার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








