আন্দোলনের ৭ দিন পরেই ক্লাসে ফিরছে নেপালের জেন জি-রা
আন্তর্জাতিক ডেস্ক : আন্দোলনের এক সপ্তাহ পরেই আবার ক্লাসে ফিরছে নেপালের জেন জি শিক্ষার্থীরা। সম্প্রতি দেশজুড়ে বিক্ষোভের কারণে বন্ধ থাকা স্কুলগুলোতে আগামী সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে সরাসরি ক্লাস শুরু করার নির্দেশ দিয়েছে কাঠমান্ডু মহানগর কর্তৃপক্ষ (কেএমসি)।
কেএমসির শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান কেশব গ্যাওয়ালি জানিয়েছেন, রোববার থেকেই শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষকে ক্লাস শুরুর প্রস্তুতি নিতে বলা হয়েছে। এছাড়া, পরিবেশ স্বাভাবিক করতে স্কুলগুলোকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি অবকাঠামোর ক্ষয়ক্ষতি পরীক্ষা করারও নির্দেশ দেওয়া হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে কেএমসি জানিয়েছে, শিক্ষার্থীদের অবস্থার খোঁজ নিতে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিভাবকের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
শুধু নিয়মিত পাঠদানই নয়, শিক্ষার্থীদের মানসিক চাপ কাটিয়ে ক্লাসে ফিরতে সহায়তা করার জন্য স্কুলগুলোতে মনোসামাজিক পরামর্শ দেওয়ারও পরামর্শ দিয়েছে কেএমসি। আর যেসব শিক্ষার্থী অভিভাবকের সঙ্গে যাতায়াত করতে পারছে না, তাদের জন্য অনলাইন ক্লাস চালুর সুপারিশ করা হয়েছে।
দুর্নীতি, সরকারবিরোধী নিপীড়ন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে গত ৮ সেপ্টেম্বর রাস্তায় নেমে আসে নেপালের তরুণ সমাজ। কিন্তু নিরাপত্তা বাহিনী জলকামান, টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং গুলি ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। বিভিন্ন শহরে জারি করা হয় কারফিউ।
তবে আন্দোলনকারীরা দমে না গিয়ে পরদিনও বিক্ষোভ চালিয়ে যান। চাপের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। এদিন বিভিন্ন নেতার বাড়ি ও সরকারি ভবনে হামলা ও অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা।
নেপালের সহিংসতায় এ পর্যন্ত অন্তত ৫১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এ অবস্থায় গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে নেপালের ইতিহাসে প্রথম নারী সরকারপ্রধান হিসেবে শপথ নিয়েছেন সাবেক বিচারপতি সুশীলা কার্কি। জেন জি আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে এবং প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল ও প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর কার্কিকে অন্তর্বর্তী সরকারপ্রধানের দায়িত্ব দেওয়া হয়।
তথ্যসূত্র : খবর হাব
(ওএস/এএস/সেপ্টেম্বর ১৪, ২০২৫)
পাঠকের মতামত:
- বাংলাদেশের ‘মহিষকাণ্ডে’ ট্রাম্পের গোস্বা, দিলেন না ঈদের শুভেচ্ছা
- যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে ঈদুল আজহা উদযাপন
- বাংলাদেশ আর পাকিস্তানের জনগণ একই ছাদের নিচে বসবাস করতে পারে না
- মুক্তিযোদ্ধারা কুমিল্লার সিঙ্গারবিল এলাকায় পাকসেনাদের ওপর এ্যামবুশ করে
- ‘মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব’
- চিত্রনাট্য একই, ইসলাম অবমাননা, শুধু স্থান-কাল পাত্র ভিন্ন
- বায়তুল মোকাররমে মুসল্লির ঢল
- বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রত্যাবর্তন, স্কোয়াড ঘোষণা
- ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
- ‘ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়’
- ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন হামলা
- একই পরিবারের ১০ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম
- পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি
- মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
- ঈদ জামাতে দেশ-জাতির মঙ্গল ও বিশ্বের শান্তি কামনা
- ভূরুঙ্গমারী পাকসেনাদের দখলে চলে যায়
- কুড়িগ্রামে ঈদুল আজহার ঈদের নামাজ আদায়
- বিএসএফের পুশব্যাকচেষ্টা, গভীর রাতেও সাতক্ষীরা সীমান্তে সতর্ক বিজিবি
- সৌদির সঙ্গে মিল রেখে গলাচিপায় ঈদ উদযাপন
- ঢাকার নর্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- শ্যামনগরে বজ্রপাতে এক নারীর মৃত্যু
- সাতক্ষীরায় ২৫ গ্রামে ঈদ উদযাপন, চলছে পশু কোরবানি
- সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ
- এবার এভারেস্ট শিখরে আরেক বাংলাদেশি নারী
- ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মোহররম
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- আট বছর আগে একদিন
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
-1.gif)








