রাশিয়ার হুমকি ঠেকাতে দূরপাল্লার অস্ত্র কিনছে ডেনমার্ক
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার হুমকি ঠেকাতে দূরপাল্লার অস্ত্র কিনছে ডেনমার্ক। দেশটির প্রধানমন্ত্রী মেত্তে ফ্রেডেরিকসেন জানিয়েছেন, প্রথমবারের মতো তারা দীর্ঘ-পাল্লার ও উচ্চ-নির্ভুল অস্ত্র সংগ্রহ করতে যাচ্ছে, যা মূলত রাশিয়াকে প্রতিহত করার উদ্দেশ্যে ব্যবহার করা হবে। খবর আল জাজিরার।
সাম্প্রতিক সময়ে রোমানিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করে রাশিয়ার ড্রোন। এরপর থেকেই সতর্ক অবস্থানে রয়েছে ন্যাটোভুক্ত দেশগুলো। বেশিরভাগ দেশই নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আরও বেশি কৌশলী হওয়ার চেষ্টা করছে। ডেনমার্কও সেই ধারাবাহিকতা থেকেই দূরপাল্লার অস্ত্র কিনছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী মেত্তে ফ্রেডেরিকসেন স্পষ্ট করে বলেন, রাশিয়া আগামী কয়েক বছর ধরে ডেনমার্কের জন্য হুমকি হয়ে থাকবে, যদিও তাৎক্ষণিক কোনো হামলার আশঙ্কা নেই।
তিনি বলেন, এই অস্ত্রগুলো দিয়ে সেনাবাহিনী দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে এবং শত্রুর ক্ষেপণাস্ত্র হুমকি নিষ্ক্রিয় করতে সক্ষম হবে। ফ্রেডেরিকসেন একে ডেনমার্কের প্রতিরক্ষা নীতিতে একটি প্যারাডাইম শিফট বা মৌলিক পরিবর্তন হিসেবে বর্ণনা করেছেন।
প্রতিরক্ষামন্ত্রী ট্রোলস লুন্ড পউলসেন জানান, সরকার ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছে, তবে সুনির্দিষ্টভাবে কোন অস্ত্র কেনা হবে তা জানাননি।
গত সপ্তাহেই ডেনমার্ক ইউরোপের তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় তাদের ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র ক্রয় সম্পন্ন করেছে, যার পরিমাণ ৫৮ বিলিয়ন ডেনিশ ক্রোন (৯.২ বিলিয়ন ডলার)। এর আগে ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে দুই বছরের মধ্যে আরও ৫০ বিলিয়ন ক্রোন (৭.৯ বিলিয়ন ডলার) ব্যয়ে সামরিক ব্যয় বাড়ানোর ঘোষণা দেন-যা কয়েক দশকের কাটছাঁটের পর এক নাটকীয় সিদ্ধান্ত।
তবে দীর্ঘ-পাল্লার অস্ত্র কিনতে কত খরচ হবে তা বুধবার পর্যন্ত পরিষ্কার হয়নি। রাশিয়া ছাড়াও প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার ইচ্ছার বিরুদ্ধেও দৃঢ় অবস্থান নিয়েছেন। গত মাসে ডেনমার্কে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করা হয়। সে সময় একটি পাবলিক ব্রডকাস্টার রিপোর্ট প্রকাশ করে যে, তিনজন মার্কিনি গোপনে গ্রিনল্যান্ডের জনগণের মতামত ডেনমার্কের বিপক্ষে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন।
তখন ফ্রেডেরিকসেন বলেন, ডেনমার্কের রাজ্য ও গ্রিনল্যান্ডের গণতন্ত্রের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো হস্তক্ষেপ অগ্রহণযোগ্য। তিনি আরও জানান, আমেরিকানরা এখনো এই রিপোর্টকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেনি।
পিইউআরএল থেকে বিলিয়ন ডলার যাচ্ছে ইউক্রেনে
এদিকে ইউক্রেন নতুন অস্ত্র সহায়তার একটি বড় অংশ পেতে চলেছে ন্যাটোর প্রায়োরিটি ইউক্রেন রিকোয়ারমেন্টস লিস্ট (পিইউআরএল) উদ্যোগের মাধ্যমে। এই ব্যবস্থার অধীনে ন্যাটো দেশগুলো যুক্তরাষ্ট্রে তৈরি অস্ত্র ও প্রযুক্তি ইউক্রেনে পাঠানোর জন্য অর্থায়ন করতে পারবে।
বুধবার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ইউক্রেন অক্টোবরের মধ্যে এই উদ্যোগ থেকে প্রায় ৩.৫ থেকে ৩.৬ বিলিয়ন ডলার সহায়তা পাবে, যার মধ্যে পশ্চিমা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে প্রথম দিকের অস্ত্র হিসেবে।
এই সহায়তা এমন সময়ে আসছে যখন রাশিয়া দক্ষিণ ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে। চলতি সপ্তাহের শুরুতে জাপোরিঝঝিয়ায় রুশ হামলায় অন্তত একজন নিহত ও ১৮ জন আহত হয়। মিকোলাইভ অঞ্চলে আরও একজন নিহত হন এবং উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে দুইজন আহত হন।
জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, সেপ্টেম্বরে মাসজুড়ে রাশিয়া ইউক্রেনে সাড়ে তিন হাজারের বেশি ড্রোন ও প্রায় ১৯০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবুও তিনি আত্মবিশ্বাসী। এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, রাশিয়া সাম্প্রতিক লড়াইয়ে এত বেশি জনবল হারিয়েছে যে, তাদের বড় ধরনের আক্রমণের মতো শক্তি আর অবশিষ্ট নেই।
(ওএস/এএস/সেপ্টেম্বর ১৮, ২০২৫)
পাঠকের মতামত:
- এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১৪ মার্চ
- ‘বার্ষিক পরীক্ষা, বন্যা, পূজা বিবেচনায় নিয়ে স্থানীয় নির্বাচন হবে’
- ইমরান খানের চিকিৎসায় ২১ সাবেক অধিনায়কের ৩ দাবি
- শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের শ্রদ্ধা
- ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’
- নড়াইলে ইয়াবাসহ দম্পতি গ্রেফতার
- মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘শব্দহীন যন্ত্রণা’
- ‘১৮০ দিনের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রীকে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত’
- পানি-বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ
- নুসরাত হত্যা মামলা, হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল
- ‘দেশের প্রতিটি ইউনিয়নে হেলথ হাব চালু করা হবে’
- মুক্তিবাহিনী সাতক্ষীরায় রাজাকারদের আশাশুনি ক্যাম্প আক্রমণ করে
- সুন্দরবনে আশ্রয় নেয়া জেলেবহরে বনদস্যুদের হানা, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ
- হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, ছেলে হাসপাতালে ভর্তি
- বাগেরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটর্দ্ধো বৃদ্ধ গ্রেপ্তার
- ৮৫৩ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
- রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঐক্য পরিষদের
- ২ হাজার চা-শ্রমিক ও পরিবারের দৃষ্টিসেবায় ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
- ‘এমব্রায়োনিক শিফটস’ প্রদর্শনীর উদ্বোধন
- বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতায় নতুন ইপিএল মৌসুমে টফি
- কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল
- পাউরুটি কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার দুই শিশু বোন
- নিরাপদ সমাজ গড়তে পুলিশ-জনগণকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি মহিত
- কুড়িগ্রামে ফের অপসাংবাদিকতা ও সরকারি ঘর বাতিলের দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- ঈশ্বরদীতে ২৭০০ কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








