মরক্কোয় ‘জেন জি’ বিক্ষোভে সহিংসতা, ২৪০০ জনকে অভিযুক্ত
আন্তর্জাতিক ডেস্ক : মরক্কো সরকার সাম্প্রতিক সহিংস জেন জি বিক্ষোভের ঘটনায় ২ হাজার ৪৮০ জনের বিরুদ্ধে অভিযোগ এনেছে। দেশটির ইতিহাসে অন্যতম বড় রাজনৈতিক অস্থিরতার মধ্যেই এমন খবর সামনে এসেছে।
সরকারি তথ্য অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে ১ হাজার ৪৭৩ জন এখন হেফাজতে আছেন এবং বিচার শুরুর অপেক্ষায়। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে বিদ্রোহে অংশগ্রহণ, সরকারি কর্মকর্তার ওপর হামলা, সরকারি কাজে বাধা সৃষ্টি ও অপরাধে প্ররোচনা দেওয়া ইত্যাদি।
বিক্ষোভগুলোর সূত্রপাত হয় ‘জেনজি ২১২’ নামে এক তরুণদের সংগঠন যখন সরকারি সেবার দুরাবস্থা ও প্রশাসনের ব্যয়ের অগ্রাধিকারের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলন গড়ে তোলে। তারা অভিযোগ করে, সরকার খেলাধুলার অবকাঠামো নির্মাণে বিপুল অর্থ ব্যয় করলেও শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো মৌলিক খাতগুলো উপেক্ষা করছে।
যদিও সংগঠকরা শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানিয়েছিলেন, কিছু শহরে সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে ৩ জন নিহত, অনেকে আহত হন এবং দোকানপাট ও যানবাহনের ক্ষতি হয়।
মানবাধিকার সংস্থাগুলো সরকারের কঠোর অবস্থানের সমালোচনা করলেও, রাষ্ট্রপক্ষ জানায়, নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপ আইনসঙ্গতভাবেই করা হয়েছে।
সরকারের গ্রেফতার অভিযানে মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে। মরক্কান অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস এ গ্রেফতারগুলোকে এলোমেলো ও অন্যায্য বলে উল্লেখ করেছে, আর জেন জি ২১২ নামের সংগঠন আন্দোলনকারীদের মুক্তির দাবি জানিয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচের সহযোগী পরিচালক হানান সালাহ বলেছেন, তরুণদের ভবিষ্যতের ন্যায্য সুযোগ চাওয়ার জবাব গুলি ও দমননীতিতে দেওয়া যায় না।
গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছেন জনপ্রিয় র্যাপার হামজা রায়েদ, যিনি গত মাসে কাসাব্লাঙ্কা থেকে আটক হন। তার গানে প্রায়ই রাজনীতি ও তরুণদের ক্ষোভের প্রকাশ থাকে।
এদিকে সোমবার রাজধানীতে তিনজন অভিযুক্ত আদালতে হাজির হন। তাদের বিরুদ্ধে অভিযোগ—সরকারি সংস্থাকে অপমান করা ও অপরাধে প্ররোচনা দেওয়া। তারা জাতীয় ফুটবল দলের জার্সিতে প্রতিবাদী স্লোগান মুদ্রণ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। দোষী প্রমাণিত হলে তাদের পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
তথ্যসূত্র : সিএনএন
(ওএস/এএস/অক্টোবর ৩০, ২০২৫)
পাঠকের মতামত:
- ১৬ বছর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ
- জুলাই শহীদদের গণকবরে এনসিপির দুই নারী এমপির শ্রদ্ধা
- ‘খাল খননের মাধ্যমে সারাদেশে অবৈধ দখল মুক্ত হবে’
- ‘এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে’
- ‘মাঠ থেকে সেনাবাহিনী প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে’
- নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
- সাদের হাত ধরে বৈশ্বিক সিরিজ অঙ্গনে বাংলাদেশের ‘অ্যানি’
- সোনার দাম আরও বাড়লো, ভরি ২৪৪৭১০ টাকা
- ‘সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ’
- ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
- ‘ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়’
- কুষ্টিয়ায় মুক্তিবাহিনী ও পাকহানাদার বাহিনীর মধ্যে প্রচন্ড সংঘর্ষ হয়
- কৃষি ব্যাংকে রেমিট্যান্স এনে মোটরসাইকেল পেলেন শিবচরের এক প্রবাসীর স্ত্রী
- কৃষিকাজের সময় বজ্রপাতে প্রাণ গেল যুবকের
- সাতক্ষীরায় ধান বোঝাই ট্রলি উল্টে চালকের মৃত্যু
- বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের মৃত্যু, বাঁচাতে গিয়ে আহত মা
- কবরাস্থানের পাশে খোলা আকাশে বাস করা নারীর পাশে ইউএনও
- বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ টার্মিনালের প্রবেশ রাস্তায় যানজট, বিশৃঙ্খলা, ভোগান্তি
- ধানক্ষেত থেকে অজ্ঞাত নারী মরদেহ উদ্ধার
- ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
- লিবিয়ায় মাফিয়াদের হাতে জিম্মি আসাদুল, ৩০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে নির্যাতন
- ঠাকুরগাঁওয়ে বিএডিসি ভুট্টার ক্রপ কাটিং ও মাঠ দিবস অনুষ্ঠিত
- সৌর বিদ্যুৎ চালিত সেচ সিস্টেমের মাধ্যমে ফসল উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস
- প্রশাসনের নিষেধ স্বত্ত্বেও ঠাকুরগাঁওয়ে ওয়াকফ স্টেটের গাছ চুরি
- পোড়ানো হলো বিপুল পরিমাণ নকল সিগারেট, জরিমানা ২০ হাজার
- বদরুল হায়দার’র একগুচ্ছ কবিতা
- ‘শিল্পকে নোংরা রাজনীতির বাইরে রাখতে হবে’
- শরীয়তপুরে মিনি চিড়িয়াখানা থেকে দশ প্রজাতির ৩১ বন্যপ্রাণী উদ্ধার
- রাজশাহীতে আম সংগ্রহ শুরু
- সৌদির সঙ্গে মিল রেখে ঝালকাঠিতে ঈদ উদযাপন
- পটুয়াখালীতে ভূয়া সচিবসহ ৩ প্রতারক আটক
- সমৃদ্ধ আগামীর প্রত্যয়ে নীলফামারীতে স্বাধীনতা দিবস উদযাপন
- নাটোরে খ্রিস্টান ধর্মপল্লীগুলোতে ইস্টার সানডে পালিত
- চাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন
- সিরাজগঞ্জে অস্ত্র-গুলিসহ ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেফতার
- সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্কুল শ্রেণি শিক্ষক শাহানাজ পারভীন
- ফুড ভিলেজ প্লাসে থামবে না আর কোনো গাড়ি
- কার্টুনিস্ট ওবায়দুর রহমানের ‘জিঙ্গার টুঞ্জ: ডার্ক এন' টুইস্টেড’
- ভৈরবে পাগলা কুকুরের কামড়ে আহত ৫০ জন
- ঠাকুরগাঁওয়ে কাঁচামাল আড়তেই নেই পেঁয়াজ
- নবীনগরে এবার জমির মালিককে গ্রেপ্তারের নির্দেশ বাদল এমপির
- টাঙ্গাইলে পানিতে ডুবে শিক্ষার্থীসহ ২ জন নিহত
- মরক্কোয় ‘জেন জি’ বিক্ষোভে সহিংসতা, ২৪০০ জনকে অভিযুক্ত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- চৌদ্দগ্রামে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক
০৭ মে ২০২৬
- ‘এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে’
- ‘ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়’
-1.gif)








