আবারও বাড়লো পাক-আফগান যুদ্ধবিরতির মেয়াদ
আন্তর্জাতিক ডেস্ক : শান্তি বজায় রাখতে যুদ্ধবিরতির মেয়াদ আরও এক সপ্তাহ বাড়াতে সম্মত হয়েছে দুই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তান। তুরস্কের মধ্যস্থতায় ইস্তানবুলে অনুষ্ঠিত আলোচনা বৈঠকের পর বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে।
আল-জাজিরা প্রকাশিত প্রতিবেদনের তথ্যমতে, আগামী ৬ নভেম্বর ইস্তামবুলে উচ্চপর্যায়ের বৈঠকে অস্ত্রবিরতি বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করা হবে। এই আলোচনায় তুরস্ক ও কাতার মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে। শান্তি বজায় রাখতে একটি পর্যবেক্ষণ ও যাচাইকরণ প্রক্রিয়া চালু করা হবে। চুক্তি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এই মাসের শুরুতে সীমান্তে ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। দেশের অভ্যন্তরে কয়েকটি বিস্ফোরণের জন্য পাকিস্তানকে দায়ী করে আফগানিস্তান। আর পাকিস্তান দাবি করে তাদের পাল্টা হামলায় ২০০ জনের বেশি তেহরিক ই তালেবান সন্ত্রাসী নিহত হয়েছে। কাবুলের পক্ষ থেকে জানানো হয়েছিল, ওই সংঘর্ষে ৫৮ পাকিস্তানি সেনা মারা যায়।
তীব্র লড়াইয়ের পর ১৯ অক্টোবর দোহায় দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীরা অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষর করেন। যদিও পাকিস্তান দাবি করেছে, আফগান সরকারকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। এ বিষয় নিয়ে দুই দেশের মধ্যে মতবিরোধ রয়েই গেছে।
অস্ত্রবিরতি কার্যকর থাকলেও টানা দুই সপ্তাহ ধরে সীমান্ত বন্ধ থাকায় বাণিজ্যে বিপুল ক্ষতি হচ্ছে।
(ওএস/এএস/অক্টোবর ৩১, ২০২৫)
পাঠকের মতামত:
- জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ‘দিনাজপুর শহর সম্পূর্ণরুপে পাকবাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়’
- বড়াইগ্রাম ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা, অনুপস্থিত ৩০%
- মুন্সীগঞ্জ কারাগারে মাসিক দরবার অনুষ্ঠিত
- সাইকেল চালিয়ে শিক্ষার্থীদের বৈশাখী শোভাযাত্রা, গ্রামবাসীকে শুভেচ্ছা
- ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত
- ২০ এপ্রিল বগুড়া যাবেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে প্রতিমন্ত্রী
- দীর্ঘ ৪ বছর পর টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন
- মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, তরুণদল সভাপতিসহ গ্রেপ্তার ২
- শুভ নববর্ষ
- নড়াইলে বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী ঘোড় দৌড়, হাজারো মানুষের ঢল
- ‘আমরা সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই’
- শ্যামনগরে জমি জবরদখলে বাধা, বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন
- চিৎমরমে জলকেলি উৎসবে মেতেছেন তরুণ-তরুণীরা
- মাই টিভির জন্মদিন উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা
- ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই
- গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন
- পুলিশ পরিচয় দিয়ে আটক পিকআপ চালক
- লোহাগড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জেলেদের মধ্যে গরু বিতরণে অনিয়ম ও দুর্নীতি
- পলাশবাড়ীতে ঘর দেবার কথা বলে ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
- মেধার বিকাশে সাতক্ষীরায় ৫০ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান
- নড়াইলে পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্মম নির্যাতনের ঘটনায় শিক্ষক-শিক্ষিকাকে শোকজ
- সালথায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক গ্রেপ্তার
- একাই ১২০ লিটার ডিজেল উত্তোলন, ৭ দিনের কারাদণ্ড যুবকের
- শিক্ষক আছে, শিক্ষার্থী নেই!
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
-1.gif)








