‘বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কায় সরকার পতনের জন্য দায়ী দুর্বল প্রশাসন’
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দাবি করেছেন বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কায় সরকার পতনের জন্য দায়ী দুর্বল প্রশাসন। জাতীয় একতা দিবস উপলক্ষে শুক্রবার এক বক্তৃতায় তিনি বলেন, জাতি গঠনে এবং একটি জাতিকে সুরক্ষিত করতে, তার লক্ষ্য অর্জনে এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণে প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, শাসনব্যবস্থার ক্ষেত্রে একটি উদীয়মান চ্যালেঞ্জ হলো সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখার ক্রমবর্ধমান প্রয়োজনীয়তা।
অজিত দোভাল বলেন, সাধারণ মানুষ এখন আরও সচেতন এবং উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠেছে। রাষ্ট্রের কাছ থেকে তাদের প্রত্যাশা বেশি এবং রাষ্ট্রেরও তাদের সন্তুষ্টির দিকে খেয়াল রাখতে হবে।
শাসন পরিবর্তনের সম্ভাব্য কারণ হিসেবে দুর্বল শাসনব্যবস্থার কথা উল্লেখ করে ভারতের এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এবং অন্যান্য দেশে অসাংবিধানিক পদ্ধতিতে শাসনব্যবস্থা পরিবর্তনের উদাহরণ তুলে ধরেন।
তিনি বলেন, একটি জাতির শক্তি তার শাসনব্যবস্থার মধ্যেই নিহিত থাকে। প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারের কাজ এবং জাতি গঠনের কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হলেন তারা যারা এই প্রতিষ্ঠানগুলো তৈরি এবং লালন-পালন করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনব্যবস্থা মডেলের প্রশংসা করে তিনি বলেন, ভারত একটি নির্দিষ্ট ধরণের শাসনব্যবস্থা থেকে, একটি নির্দিষ্ট ধরণের সরকার এবং সামাজিক কাঠামো থেকে বৈশ্বিক ব্যবস্থায় তার স্থান পরিবর্তন করছে।
তিনি আরও বলেন, যখন পরিবর্তন আসে, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- লক্ষ্য পরিষ্কার রাখা এবং ঝড়-ঝাপটার ভেতরেও যেন চোখ বন্ধ না হয়, ভয় বা বিভ্রান্তিতে যেন পথ না হারায়।
ভালো শাসনের মূল উপাদান হিসেবে নারীর সুরক্ষা, সমতা ও ক্ষমতায়নের ওপর গুরুত্ব দেন অজিত দোভাল। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন আধুনিক শাসনব্যবস্থার অপরিহার্য অংশ। শুধু ভালো আইন বা কাঠামো থাকলেই হবে না, এগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করাই সবচেয়ে জরুরি।
প্রযুক্তির ব্যবহার নিয়েও গুরুত্বারোপ করেছেন অজিত দোভাল। তিনি বলেন, আমাদের এমন প্রযুক্তি কাজে লাগাতে হবে, যা শাসনে স্বচ্ছতা, জবাবদিহি ও জনসেবার দক্ষতা বাড়ায়। তবে একইসঙ্গে সাইবার হামলার মতো প্রযুক্তিনির্ভর হুমকি থেকেও সমাজকে রক্ষার কথা উল্লেখ করেন তিনি।
তথ্যসূত্র : এনডিটিভি
(ওএস/ এএস/নভেম্বর ০১, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে’
- ‘ঢাকা-বেইজিং সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের’
- ‘কাউকে কোন ছাড় নয়’
- ‘গুমের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না’
- এয়ার মার্শাল আসগর খান করাচী থেকে ঢাকায় আসেন
- গোপালগঞ্জে বন্ধুর বাড়ি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন
- চাটমোহরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮
- গোপালগঞ্জে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা
- কুড়িগ্রাম সীমান্তের ঘেরাটোপে আটকে আছে তিন যুবকের ভাগ্য
- মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন
- তিস্তার তীব্র ভাঙনে ৩০ বাড়ি বিলীন, দিশেহারা তীরবর্তী মানুষ
- শহীদ জননী জাহানারা ইমাম: যুদ্ধাপরাধী বিচারের অগ্রদূত ও অকুতোভয় চেতনার বাতিঘর
- ফরিদপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত
- ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি গ্রেফতার
- অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসার ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা
- চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- তিয়েনআনমেন স্কয়ারে চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি
- বিশ্বজয় করতে ফিরছে নতুন ‘বাহুবলী’
- জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দল ঘোষণা
- ‘বাজেটে শ্রমজীবী মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির বড় ব্যবধান রয়েছে’
- ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে কানাডা
- সোনার দাম বিশ্ববাজারে আরও কমলো
- পবিত্র আশুরা আজ
- সিদ্ধ ডিম পুনরায় গরম করার আগে যেসব বিষয় জানা জরুরি
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- উত্তম ও অধম
- ‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







