বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প!
আন্তর্জাতিক ডেস্ক : বিবিসির ‘প্যানোরামা’ তথ্যচিত্রে নিজের একটি বক্তব্য ‘ভুলভাবে সম্পাদনা’ করার অভিযোগে ব্রিটিশ সংবাদমাধ্যমটির বিরুদ্ধে মামলা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ, বিষয়টি নিয়ে ক্ষমা প্রার্থনা করেছিল বিবিসি।
সংবাদমাধ্যমটি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বিবিসির ‘প্যানোরামা’ তথ্যচিত্রে মার্কিন প্রেসিডেন্টের একটি বক্তব্য ‘ভুলভাবে সম্পাদনা’ হয়ে গিয়েছিল। বিষয়টি নিয়ে বিবিসি তার কাছে ক্ষমা পর্যন্ত চেয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আগামী সপ্তাহে বিবিসির বিরুদ্ধে ১ থেকে ৫ বিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতিপূরণ দাবিতে মামলা করবেন।
শুক্রবার সন্ধ্যায় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, বিবিসি আমার বক্তব্য বিকৃত করেছে। আমরা এর বিরুদ্ধে বড় ধরনের আইনি পদক্ষেপ নেব। আগামী সপ্তাহে তারা মামলা পাবে।
তিনি আরও জানান, এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও কথা বলবেন তিনি।
বিবিসির প্যানোরামায় নির্মিত একটি প্রামাণ্যচিত্রে ট্রাম্পের বক্তৃতা এমনভাবে সম্পাদনা করা হয়েছিল, যাতে মনে হচ্ছিল তিনি সহিংসতার আহ্বান জানিয়েছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর তীব্র সমালোচনার মুখে পড়ে বিবিসি এবং শেষ পর্যন্ত সংস্থাটি আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করে।
বিবিসির চেয়ারম্যান সামির শাহ হোয়াইট হাউসে পাঠানো চিঠিতে জানিয়ে দেন, ওই প্রামাণ্যচিত্রে ট্রাম্পের বক্তব্য যেভাবে কাটা-ছাঁটা করা হয়েছিল, তা ভুল ছিল এবং এ ঘটনার জন্য তারা দুঃখিত। একই সঙ্গে জানানো হয়, সংশ্লিষ্ট প্রামাণ্যচিত্র আর কোনো প্ল্যাটফর্মে প্রচার করা হবে না।
তবে ক্ষমা চাইলেও মানহানির অভিযোগ অস্বীকার করেছে বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, ভিডিও ক্লিপটি যেভাবে সম্পাদিত হয়েছিল তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে এটি মানহানির পর্যায়ে পড়ে, এমন দাবি আমরা মানি না।
এই সপ্তাহের শুরুতেই ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে সতর্ক করে চিঠি পাঠান। তাতে বলা হয়, বিবিসি যদি বক্তব্য প্রত্যাহার না করে; প্রকাশ্যে ক্ষমা না চায় এবং ক্ষতিপূরণ না দেয় তবে এক বিলিয়ন ডলারের মামলা করা হবে।
বিতর্কটি বড় আকার ধারণ করায় গত সপ্তাহে বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা বিভাগের প্রধান ডেবোরাহ টের্নেস পদত্যাগ করেন।
(ওএস/এএস/নভেম্বর ১৫, ২০২৫)
পাঠকের মতামত:
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- হাসপাতালে মির্জা আব্বাস
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
-1.gif)








