সাড়ে তিন হাজার বছর পুরোনো নগরীর সন্ধান মিলেছে কাজাখস্তানে
আন্তর্জাতিক ডেস্ক : মধ্য এশিয়ার দেশ কাজাখস্থানের খোলা তৃণভূমিতে খ্রিস্টপূর্ব প্রায় ৩৩০০–১২০০ পর্যন্ত চলা ব্রোঞ্জ যুগের একটি নগরীর সন্ধান পাওয়া গেছে। আবিষ্কৃত ওই শহরের নাম সেমিয়ারকা। ধারণা করা হচ্ছে, এ নগরী খ্রিষ্টপূর্ব ১৬০০ সালের আশেপাশে বিশ্বের বাণিজ্য ও ক্ষমতার কেন্দ্র ছিল। এই শহরটি সাতটি উপত্যকার ওপর অবস্থান করায় স্থানীয়রা এটিকে সাত উপত্যকার শহর নামেও ডেকে থাকেন।
২০১৮ সালে আন্তর্জাতিক প্রত্নতত্ত্ববিদদের একটি দল কাজাখস্তানের এ এলাকা জরিপ করার পর নগরীর আকার ও সম্ভাব্য গুরুত্ব প্রকাশ পায়। তারা আবিষ্কার করেন, এখানে বৃহৎ বসতি, কেন্দ্রীয় আকারের রাজকীয় বা ধর্মীয় ভবন এবং সম্ভবত ব্রোঞ্জ ধাতু উৎপাদনের সুবিধা ছিল।
লন্ডনের ইউনিভার্সিটি কলেজের প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞ মিলজানা রাদিভোজেভিচ জানিয়েছেন, এই অঞ্চলে টিন ও তামার মিশ্রণে তৈরি ব্রোঞ্জ উৎপাদনের নিদর্শন পাওয়া অত্যন্ত বিরল। ব্রোঞ্জ যুগের ইউরেশিয়ান স্টেপে শত শত হাজার টিন ব্রোঞ্জের বস্তু পাওয়া গেলেও উৎপাদনের নিদর্শন খুব কম। টিন ব্রোঞ্জ দিয়ে শক্তিশালী সরঞ্জাম এবং অন্যান্য বস্তু তৈরি করা যেত।
প্রত্নতত্ত্ববিদের মতে, সেমিয়ারকা সম্ভবত বৃহৎ শহরের মতো ঘনত্বযুক্ত বসতি ছিল না। তবে সেমিয়ারকা আশেপাশের তাঁবু বা চারণভূমির স্থাপনা থেকে সম্পূর্ণ ভিন্ন এবং নগরের মতো কার্যক্রমের কেন্দ্র হিসেবে কাজ করতো। শীতের তীব্রতা এবং মাটির অখণ্ডতার কারণে অনেক নিদর্শন মাটির নিচে থাকার সম্ভাবনা রয়েছে।
স্যাটেলাইট ছবি, স্পাই ফটোগ্রাফি এবং ম্যাগনেটোমেট্রি ব্যবহার করে ১৪০ হেক্টর এলাকায় বসতি চিহ্নিত করেছে। প্রাথমিক জরিপে ১১৪টি মাটির পাত্র এবং অন্যান্য প্রত্নবস্তু পাওয়া গেছে। খনন কাজ এরই মধ্যেই শুরু হয়েছে এবং আরও বড় আকারের ব্রোঞ্জ উৎপাদনের নিদর্শন পাওয়া যাচ্ছে।
বিশ্লেষকরা মনে করেন, সেমিয়ারকার অবস্থান এবং আকার ব্রোঞ্জ যুগের স্টেপে সাংগঠনিক দক্ষতা, ধাতু উৎপাদন ও অর্থনৈতিক সংযোগ থাকার প্রমাণ দেয়। এটি প্রমাণ হতে পারে যে, সেই সময়ে শুধু চারণভূমির নয় বরং স্মারকীয় নগর কেন্দ্রও সেখানে ছিল।
খনন থেকে আরও তথ্য বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে শহরের জনসংখ্যা, স্থায়িত্বকাল এবং অন্যান্য অঞ্চলের সঙ্গে সংযোগ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
ডারহাম বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ববিদ ড্যান লরেন্স বলেন, এই সাইট আমাদের ইউরেশিয়ার প্রাচীন ইতিহাস সম্পর্কে যা ধারণা ছিল, তার অনেককিছু নতুনভাবে ভাবতে বাধ্য করছে।
তথ্যসূত্র : সিএনএন
(ওএস/এএস/নভেম্বর ২০, ২০২৫)
পাঠকের মতামত:
- জিঞ্জিরায় নিরীহ আশ্রয়প্রার্থীদের ওপর পাকসেনাবাহিনী আক্রমণ চালায়
- ৩০ এপ্রিল সিলেট যাবেন প্রধানমন্ত্রী
- জামালপুরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যােক্তা মেলা শুরু
- শিক্ষার্থী সেজে শিক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন লৌহজংয়ের ইউএনও
- ‘প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে’
- ইউনূসসহ সকল উপদেষ্টা অপরাধী : মোমিন মেহেদী
- অসুস্থতা ও একাকিত্বের জ্বালা সইতে না পেরে কাপ্তাইয়ে বৃদ্ধের আত্মহনন
- নগরকান্দায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
- ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার মেট্রিক টন ডিজেল
- ঈশ্বরদীতে ভুয়া জজ পরিচয়ে প্রতারণার চেষ্টা, সাবেক সেরেস্তাদার আটক
- নড়াইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জেলা পুলিশ সুপার
- মুদি দোকানে ৩৫০ টাকা লিটারে পেট্রোল বিক্রি, জরিমানা ৫০ হাজার
- নড়াইলে রাস্তার ধারে দৃষ্টিনন্দন সজনের বাহার
- সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৩ এপ্রিল
- বিএনপি নেতার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা
- মোটরসাইকেলের বৈধ কাগজ না থাকায় মিলছে না জ্বালানি তেল, ১২ জনের জরিমানা
- গোপালগঞ্জে ৭০ বোতল উইনসেরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- একটি সেতুর কারণে ৯ বছরের দুর্ভোগে ১০ গ্রামের মানুষ
- হামের টিকাদান কর্মসূচি শুরু ৫ এপ্রিল
- ‘মাদক সম্পৃক্ততা প্রমাণ করতে পারলে আত্মহত্যা করবো’
- কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারীকে ধর্ষণের অভিযোগে কর্মচারী গ্রেফতার
- ‘পাচার হওয়া অর্থ ফেরাতে সব পদক্ষেপ নেবে সরকার’
- মেলেনি লাইসেন্স, পেছাচ্ছে জ্বালানী লোডিং
- মহম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৭ ইয়াবাসেবী আটক
- সুন্দরবনের মধু আহরণ ও জলদস্যু নির্মূল কার্যক্রমের উদ্বোধন
- কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রী, মানুষের নাভিশ্বাস
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- চুলের যত্নে জানতে হবে যে ১০ তথ্য
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
- ‘কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে’
- একাত্তরে নিখোঁজ হওয়া পিতার প্রথম মৃত্যু সংবাদ পেলাম পঁচাত্তরের ১৫ আগস্ট
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
-1.gif)








