নিউজিল্যান্ডে বন্য বিড়াল নিধনে আইন প্রণয়ন
আন্তর্জাতিক ডেস্ক : ২০৫০ সালের মধ্যে বনে-জঙ্গলে বিচরণ করা বন্য (ফেরাল) বিড়াল সম্পূর্ণ নির্মূল করার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। এমন ঘোষণার পর দেশটিতে তীব্র সমালোচনা শুরু হয়েছে। প্রায় এক দশক আগে এমন একটি উদ্যোগ নেওয়া হলে তখনও পরিবেশবাদীদের তীব্র সমালোচনার মুখে পড়েছিল এ প্রস্তাব।
নিউজিল্যান্ডের সংরক্ষণমন্ত্রী তামা পোতাকা শুক্রবার (২১ নভেম্বর) দেশের ‘প্রিডেটর-ফ্রি ২০৫০’ কৌশলে বন্য বিড়ালকে যুক্ত করার ঘোষণা দিয়েছেন। ২০১৬ সালে এ কৌশল চালুর পর এই প্রথম কোনো নতুন শিকারি প্রাণীকে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হলো।
দেশটির কিছু এলাকায় বন্য বিড়াল ইতোমধ্যেই ধরা ও মারার ঘটনা ঘটেছে। ঘোষণা অনুযায়ী তালিকাভুক্ত হলে বৃহৎ আকারের এ প্রাণীটির নির্মূল অভিযান চালানো হবে। এ বিষয়ে আরও বিস্তারিত পরিকল্পনা ২০২৬ সালের মার্চে প্রকাশ করা হবে।
জানা গেছে, নিউজিল্যান্ডের বনে ও উপকূলীয় দ্বীপগুলোতে ২৫ লাখের বেশি বন্য বিড়াল রয়েছে। এরা লেজসহ প্রায় এক মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং ওজন ৭ কেজি পর্যন্ত হয়। এরা স্থানীয় বন্যপ্রাণী বিশেষ করে রাকিউরা স্টুয়ার্ট আইল্যান্ডে পুকুনুই (সাউদার্ন ডটারেল) পাখিকে প্রায় বিলুপ্তির পথে ঠেলে দিয়েছে এবং রুয়াপেহুর কাছে বাদুড় হত্যা করছে।
নিউজিল্যান্ডের সংরক্ষণ মন্ত্রী তামা পোতাকা বলেন, জীববৈচিত্র্য বাড়াতে, প্রাকৃতিক ঐতিহ্য রক্ষা করতে এবং আমরা যে পরিবেশ চাই তা নিশ্চিত করতে হলে—এই হত্যাকারীদের কিছু সংখ্যাকে নির্মূল করতেই হবে।
নিউজিল্যান্ডে বন্য বিড়াল হত্যা করার সিদ্ধান্ত বহু বছরের প্রচারণার ফল যদিও অতীতে এ নিয়ে জনমত তীব্রভাবে বিভক্ত ছিল। পরিবেশবাদী গ্যারেথ মরগান ২০১৩ সালে ক্যাটস টু গো অভিযান শুরু করলে ব্যাপক সমালোচনা হয়। শিশুদের ফেরাল বিড়াল গুলি করার প্রতিযোগিতা আয়োজন করা হলে প্রাণী অধিকার সংগঠনগুলো কঠোর বিরোধিতা করে। তবে সংরক্ষণ বিভাগ জানিয়েছে, নতুন খসড়া কৌশল নিয়ে প্রাপ্ত মতামতের ৯০ শতাংশ ফেরাল বিড়াল নিয়ন্ত্রণ বা তাদের তালিকাভুক্তির পক্ষে মতামত দিয়েছে।
তথ্যসূত্র : দ্য গার্ডিয়ান
(ওএস/এএস/নভেম্বর ২৪, ২০২৫)
পাঠকের মতামত:
- জিঞ্জিরায় নিরীহ আশ্রয়প্রার্থীদের ওপর পাকসেনাবাহিনী আক্রমণ চালায়
- ৩০ এপ্রিল সিলেট যাবেন প্রধানমন্ত্রী
- জামালপুরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যােক্তা মেলা শুরু
- শিক্ষার্থী সেজে শিক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন লৌহজংয়ের ইউএনও
- ‘প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে’
- ইউনূসসহ সকল উপদেষ্টা অপরাধী : মোমিন মেহেদী
- অসুস্থতা ও একাকিত্বের জ্বালা সইতে না পেরে কাপ্তাইয়ে বৃদ্ধের আত্মহনন
- নগরকান্দায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
- ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার মেট্রিক টন ডিজেল
- ঈশ্বরদীতে ভুয়া জজ পরিচয়ে প্রতারণার চেষ্টা, সাবেক সেরেস্তাদার আটক
- নড়াইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জেলা পুলিশ সুপার
- মুদি দোকানে ৩৫০ টাকা লিটারে পেট্রোল বিক্রি, জরিমানা ৫০ হাজার
- নড়াইলে রাস্তার ধারে দৃষ্টিনন্দন সজনের বাহার
- সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৩ এপ্রিল
- বিএনপি নেতার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা
- মোটরসাইকেলের বৈধ কাগজ না থাকায় মিলছে না জ্বালানি তেল, ১২ জনের জরিমানা
- গোপালগঞ্জে ৭০ বোতল উইনসেরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- একটি সেতুর কারণে ৯ বছরের দুর্ভোগে ১০ গ্রামের মানুষ
- হামের টিকাদান কর্মসূচি শুরু ৫ এপ্রিল
- ‘মাদক সম্পৃক্ততা প্রমাণ করতে পারলে আত্মহত্যা করবো’
- কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারীকে ধর্ষণের অভিযোগে কর্মচারী গ্রেফতার
- ‘পাচার হওয়া অর্থ ফেরাতে সব পদক্ষেপ নেবে সরকার’
- মেলেনি লাইসেন্স, পেছাচ্ছে জ্বালানী লোডিং
- মহম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৭ ইয়াবাসেবী আটক
- সুন্দরবনের মধু আহরণ ও জলদস্যু নির্মূল কার্যক্রমের উদ্বোধন
- কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রী, মানুষের নাভিশ্বাস
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- চুলের যত্নে জানতে হবে যে ১০ তথ্য
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
- ‘কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে’
- একাত্তরে নিখোঁজ হওয়া পিতার প্রথম মৃত্যু সংবাদ পেলাম পঁচাত্তরের ১৫ আগস্ট
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
-1.gif)








