আফগান নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করলো যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক : আফগান নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করলো যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, বিশেষ অভিবাসী ভিসাসহ (এসআইভি) আফগান নাগরিকদের যেকোনো অভিবাসী ও অ-অভিবাসী ভিসার আবেদন এখন থেকে বাতিল করবেন কনস্যুলার কর্মকর্তারা।
বার্তায় বলা হয়, কার্যকরভাবে অবিলম্বে আফগান পাসপোর্টধারী যে কোনো আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের আইনের অধীনে পরিচয় ও যোগ্যতা যাচাইয়ের স্বার্থে ভিসা দেওয়া বন্ধ রাখতে হবে।
শনিবার বিষয়টি নিশ্চিত করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ বলেন, আফগান পাসপোর্টধারী সব ধরনের যাত্রীর ভিসা কার্যক্রম স্থগিত থাকবে।
তবে এই ঘোষণার আগেই নির্ধারিত সাক্ষাৎকারের তারিখ বাতিল করা হচ্ছে না। কিন্তু সাক্ষাৎকারে উপস্থিত হলেও তাদের ভিসা অনুমোদন দেওয়া হবে না। যেসব ভিসা অনুমোদিত হয়েছিল কিন্তু এখনো প্রিন্ট হয়নি, সেগুলো বাতিল করতে বলা হয়েছে। আর যেগুলো প্রিন্ট হয়েছে, সেগুলো নষ্ট করে মামলা সিস্টেমে বাতিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) আগেই আফগানদের অভিবাসন আবেদন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিল।
ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রে আফগান সহযোগীদের সহায়তাকারী স্বেচ্ছাসেবী সংগঠন আফগানইভ্যাক-এর প্রেসিডেন্ট শন ভ্যানডিভার বলেছেন, এটি স্পষ্ট যে, আফগানদের যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধের চেষ্টা অনেকদিন ধরেই চলছিল।
তিনি জানান, যুক্তরাষ্ট্রে এরই মধ্যে প্রায় দুই লাখ আফগান বিশেষ ভিসা ও শরণার্থী কর্মসূচির আওতায় প্রবেশ করেছে। আরও ২ লাখ ৬৫ হাজার আফগান বর্তমানে যুক্তরাষ্ট্রের বাইরে অপেক্ষমাণ অবস্থায় আবেদন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। এর মধ্যে বিশেষ অভিবাসী ভিসা (এসআইভি) পাইলাইনেই রয়েছেন ১ লাখ ৮০ হাজার আফগান নাগরিক।
শুধু অবৈধ অভিবাসন নয়, দায়িত্ব গ্রহণের পর থেকে ট্রাম্প বৈধ অভিবাসনেও নানা ধরনের বিধিনিষেধ আরোপ করছেন। বিশেষ করে গত বুধবার ওয়াশিংটন ডিসিতে আফগান এক ব্যক্তির গুলিতে দুই মার্কিন ন্যাশনাল গার্ড সদস্যের মধ্যে একজন নিহত হওয়ার পর এ নিয়ন্ত্রণ আরও কঠোর হয়েছে।
হোয়াইট হাউজ এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
তথ্যসূত্র : রয়টার্স
(ওএস/এএস/নভেম্বর ৩০, ২০২৫)
পাঠকের মতামত:
- ঈশ্বরদীতে ময়লার স্তূপ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
- মহম্মদপুরে সড়ক সংস্কারে বিটুমিন কম দেওয়ার অভিযোগ, হাত দিলেই উঠে যাচ্ছে পাথর
- নড়াইলে বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
- মহম্মদপুরে ফসল তোলা নিয়ে মা-ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ
- রাজবাড়ীতে বিদেশী পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক
- প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে তদবির বন্ধে সতর্কতা জারি
- ময়মনসিংহ নগরীর ফুটপাত ইজারা দিয়েছেন কে বা কারা?
- ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দিনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
- বিকেএসপির সাবেক উপপরিচালক ও সংগঠক মিমুর চিরবিদায়
- ‘পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক পাবে কৃষি কার্ড’
- সোনাতলায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন, হোটেল–রেস্তোরাঁয় অভিযান
- ভাবখালি ভূমি অফিস এখন ভূমি সেবার মানদন্ডে শীর্ষে
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ময়মনসিংহে প্রেস ব্রিফিং
- নড়াইলে শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
- নারায়ণগঞ্জে ‘সোনারগাঁ ওয়েলফেয়ার ইউকে লিমিটেড’র উদ্যোগে ৭০০ পরিবারকে খাদ্য সহায়তা
- কুড়িগ্রামে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- ঈশ্বরগঞ্জে নারীর ক্ষমতায়নের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা অভিযান
- পেঁয়াজের দাম নিয়ে হতাশ কৃষক
- যুবককে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যার প্রচার
- সাংবাদিকতার মান-ইজ্জত ফিরিয়ে আনুন
- যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব প্রত্যাহার করুন : নতুনধারা
- কলাপাড়ায় লবণ সহিষ্ণু জাতের গম উৎপাদনে গবেষণা শুরু
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- যুবককে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যার প্রচার
- কলাপাড়ায় লবণ সহিষ্ণু জাতের গম উৎপাদনে গবেষণা শুরু
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- ঈশ্বরগঞ্জে নারীর ক্ষমতায়নের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
-1.gif)








